RE: গ্রাম বাংলার ঐতিহ্য গরুর হাল ও লাঙ্গল দিয়ে জমি চাষ এর পদ্ধতি
হাজারো বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে গরু হাল ও জোয়াল। গরুর হাল ও জোয়াল অনেক পুরনো এবং ঐতিহ্যের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে মিশিয়ে আছে। এক সময় দেখা গ্রামগুলোতে ভোর হতে না হতেই কৃষকেরা গরুর হাল ও জোয়াল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত মাঠে জমি হাল চাষ করার জন্য। গরুর হাল ও জোয়াল দিয়ে চাষ করলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। কারন গরু হাল ও জোয়াল দিয়ে চাষ করাই উত্তম এর প্রধান কারন হলো গরুর গোবর আর জোয়াল মাটির গভীর পর্যন্ত যাওয়ার পর মাটিকে এ পাশ থেকে ওপাশ এভাবেই ওলোট পালোট করাই মাটির উর্বরতা শক্তি বহুগুণ বেড়ে যায়। এর ফলে আবাদি জমির ফলন ভাল হয়। বর্তমানে আধুনিকতার ছোয়ায় গরুর হাল ও জোয়াল খুব কমই দেখা যায় এগুলো এক পর্যায়ে বিলুপ্তি হওয়া পথে। তবে বিলুপ্তী হওয়ার মুল কারন হলো আধুনিকতার ছোয়ায় বেরিয়ে এসেছে পাওয়ারট্রিলার,ট্রাক্টর, ইত্যাদি। গরুর হাল ও জোয়াল নিয়ে খুব সুন্দর করে বর্ননা দিয়েছেন। অনেক সুন্দর করে পোস্ট উপস্থাপন করেছেন ভাই।
মতামত জানানোর জন্য ধন্যবাদ আপ্পি