ঐতিহ্যবাহী স্থাপনা- তাজহাট জমিদারবাড়ি, রংপুর

in Steem For Tradition3 years ago (edited)

20221121_134850.jpg

তাজহাট জমিদারবাড়ি আমার দেখা সেরা ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম। জমিদারবাড়িটি বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত সেরা আকর্ষণীয় স্থাপত্যগুলোর মধ্যে একটি। বিংশ শতাব্দীর শুরুতে নির্মিত এই রাজবাড়ির স্থাপত্যশৈলী যে কাউকে অভিভূত করে।

20221121_134946.jpg

আমি দুবার এই রাজবাড়িটি পরিদর্শন করেছিলাম। রংপুর বাস টার্মিনাল থেকে প্রায় ৫.৮ কিলোমিটার দূরে অবস্থিত তাজহাট জমিদারবাড়ি। প্রাচীন মুঘল স্থাপত্যরীতি মেনে নির্মিত হয় অনিন্দ্যসুন্দর এই স্থাপনা। এই রাজবাড়ির সাথে আহসান মঞ্জিল রাজবাড়ির প্রচুর মিল রয়েছে।

20221121_135700.jpg

তাজহাট জমিদারবাড়ির সিঁড়িগুলো মার্বেল পাথরের তৈরি। বর্তমানে জমিদারবাড়ির দোতালায় একটি জাদুঘর রয়েছে। জাদুঘরে জমিদারবাড়ির সাথে সম্পর্কিত অনেক প্রাচীন জিনিসপত্র, পান্ডুলিপিসহ ইত্যাদি প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র রয়েছে। জাদুঘরে জমিদারবাড়ি সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায়।

20221121_133950.jpg

জমিদারবাড়ির ভিতরে অনেকগুলো পুরানো সিঁড়ি আছে, তবে সিঁড়িগুলো সংরক্ষণের জন্য এগুলো দিয়ে উঠা নিষেধ। বারান্দার অর্ধবৃত্তাকার জানালাগুলো সত্যিই দৃষ্টিনন্দন। রৌদ্রজ্জ্বল দিনে বারান্দার বেষ্টনীগুলো থেকে বারান্দার মেঝেতে সুন্দর ছায়া তৈরি হয়।

20221121_135259.jpg

জমিদারবাড়ির প্রতিটি জায়গা ইতিহাস বহন করে। মূল ভবনের সামনে একটি সুন্দর ফোয়ারা রয়েছে। জমিদারবাড়ির চারপাশে সুন্দর বাগান রয়েছে। বাগানে ফুলের সমারোহ আর সারি সারি নারিকেল গাছ আপনাকে মুগ্ধ করবে।

20221121_134208.jpg

তাজহাট জমিদারবাড়ির চারপাশের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। জমিদারবাড়ি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য একটি সাইনবোর্ডে বাংলা এবং ইংরেজিতে লেখা আছে। তাছাড়া জাদুঘরের সামনে জমিদারবাড়ির একটি ম্যাপ এবং এর গঠনশৈলী সম্পর্কিত একটি সাইনবোর্ড রয়েছে।

20221121_140625.jpg

পূর্বে জমিদারবাড়িটি কিছু সময়ের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের শাখা হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীকালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করে।

20221121_135338.jpg20221121_140542.jpg

জমিদারবাড়িতে প্রবেশের জন্য আপনাকে বাংলাদেশী মুদ্রায় মাত্র ২০ টাকা খরচ করতে হবে। পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে একবার দেখে আসতে পারেন ধ্রুপদী এই রাজপ্রাসাদ।

20221121_140549.jpg

  • রেফারেন্স
  • ডিভাইস- স্যামসাং এস২১ আল্ট্রা
  • লোকেশন- P7GH+4X Rangpur

Sort:  
 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

তাজহাট জমিদার বাড়ি রংপুরে ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত। আমি ও একবার গিয়েছি অনেক সুন্দর একটি জায়গায়। ছবিগুলো দারুণ তুলেছেন বস। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ শামিম

 3 years ago 

রংপুরের বিখ্যাত স্থাপনা তাজহাট জমিদার বাড়ি আসলেই অনেক নামকরা। এই জমিদার বাড়িটি বাইরে থেকে যেমন বেশ সুন্দর তেমনি ভিতরেও অনেক সুন্দর। আপনার ছবিগুলো বেশ দারুন হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

রংপুরের বিখ্যাত স্থাপনা তাজহাট জমিদার বাড়ি আসলেই অনেক নামকরা। এই জমিদার বাড়িটি বাইরে থেকে যেমন বেশ সুন্দর তেমনি ভিতরেও অনেক সুন্দর। আপনার ছবিগুলো বেশ দারুন হয়েছে।

 3 years ago 

রংপুর এর ঐতিহাসিক স্থাপনা হলো এই তাজহাট জমিদার বাড়ি। জমিদার বাড়িটি খুবই দৃষ্টিনন্দন। একবার যাওয়ার সুযোগ হয়েছে এই জমিদার বাড়ি। অনেক সুন্দর করে উপস্থাপন করছেন জমিদার বাড়ি সম্পর্কে অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

তাজ হাট জমিদার বাড়ি অনেক সুন্দর দেখতে। আমি সরাসরি এখনও দেখি নি।আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন। জমিদার বাড়ি নিয়ে এত সুন্দর তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ পোস্টটি দেখার জন্য।

 3 years ago 

তাজহাটের এই জমিদার বাড়ি আমি দেখতে গিয়েছিলাম।কয়েক বছর আগে অনেক আকর্ষণীয় একটি জায়গা। বিশেষ করে এর সামনের বাগানের ফুল গুলো অনেক সুন্দর।

 3 years ago 

বাগানের ফুলগুলো অনেক সুন্দর আর নিয়মিত এগুলোর যত্ন নেয়া হয়

 3 years ago 

তাজহাট জমিদার বাড়ি আসলেই দেখতে অনেক সুন্দর। এটি রংপুরের ঐতিহ্য বাহী একটি স্থান। অনেক সুন্দর একটি পোস্ট করেছে। ধন্যবাদ ভাই।

 3 years ago 

awesome historical photos thanks for sharing

 3 years ago 

Thanks for visiting

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38