ভৌগোলিক দক্ষিণ মেরু বা কুমেরু সম্পর্কে কিছু তথ্য

in Steem For Tradition4 years ago (edited)

গত পোস্টে আমি উত্তর মেরু সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছিলাম। আজ আমি বিপরীত দক্ষিণ মেরু বা কুমেরু সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

mountains-482689_1280.jpg
Source

পৃথিবীর আরেকটি বিস্ময়কর জায়গা হল দক্ষিণ মেরু। উত্তর মেরুর মত দক্ষিণ মেরুও জনশূন্য এবং রহস্যে ঘেরা। পৃথিবীর সর্ব দক্ষিণে এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত। এন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ, যা বাংলাদেশের তুলনায় সাতানব্বই গুণ বড়। আর এন্টার্কটিকা মহাদেশের মাঝে অবস্থান করে পৃথিবীর দক্ষিণতম বিন্দু যা ভৌগোলিক দক্ষিণ মেরু হিসেবে পরিচিত।

উত্তর মেরুর মত ভৌগোলিক দক্ষিণ মেরুতেও মেরুবিন্দুতে পৌঁছানো অসাধ্য ব্যাপার। কারণ দক্ষিণ মেরু এন্টার্কটিকা মহাদেশের মাঝে অবস্থিত এবং মেরু বিন্দুতে পৌঁছাতে হলে অনেক পাহাড়-পর্বত এবং হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে হবে, আর পাহাড়গুলো পাড়ি দেয়াও অসম্ভব ব্যাপার। কারণ পাহাড়গুলো বরফে আচ্ছাদিত থাকে।

antarctica-352394_1280.jpg
Source

মূলত পুরো দক্ষিণ মেরু বরফের মরুভূমির মত যেখানে দিক নির্ণয় করে যাত্রা করাও দুর্বোধ্য ব্যাপার। উত্তর মেরুর মত দক্ষিণ মেরুতেও বছরে একবার সূর্যাস্ত এবং একবার সূর্যোদয় পাওয়া যায়। দক্ষিণ মেরুর জন্য আলাদা কোন সময় অঞ্চল নেই। দক্ষিণ মেরুতে শীতকাল পুরোটাই রাত আর গ্রীষ্মকাল পুরোটাই দিন। গ্রীষ্মকালে সূর্য দিগন্ত রেখা বরাবর অবস্থান করে।

দক্ষিণ মেরুর আবহাওয়া উত্তর মেরু থেকে এতটাই বৈরী যে শীতকালে এখানকার তাপমাত্রা থাকে -৮০ ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা -১২ ডিগ্রি সেলসিয়াস। এখানকার স্বাভাবিক বাতাসের গতি অনেক সময় ঘূর্ণিঝড়ের গতিকেও হার মানায়।

penguins-429136_1280.jpg
Source

দক্ষিণ মেরুতে বৃষ্টিপাত সেরকম হয় না কিন্তু এখানে তুষারপাত সাধারণ ঘটনা। জনমানবশূন্য এই মরুভূমিতে কোন মানুষ নেই। তবে এর কাছাকাছি গবেষণাগার আছে। এছাড়া এখানে সীল, পেঙ্গুইন, তিমি, শৈবাল ইত্যাদি আছে। গ্রীষ্মকালে এখানকার সাগরে অনেক তিমি মাছ আসে।

রেফারেন্স

Sort:  
 4 years ago 

ভাতিজা তোরা তো বা মেলা তথ্য শেয়ার করছেন৷ ভালোয় আইডিয়া খুঁজি বের করোছেন তোরা।

 4 years ago 

😂😂

 4 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub75 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 4 years ago 

অসাধারণ বস। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যি অনেক কিছু জানা ছিলো না আমার আজকে আপনার পোস্ট এর মাধ্যমে তা জানতে পারলাম।

 4 years ago 

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য এবং আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

দক্ষিণ মেরু বা কেমরু সম্পর্কে জানা অজানা অনেক শেয়ার করেছেন ভাই। উত্তর মেরু বা দক্ষিণ মেরু জনশূন্য আর রহস্যময়। দক্ষিণ মেরুতে শীতকাল পুরোটায় রাত আর গ্রীষ্মকালে দিন। অনেক সুন্দর ভাবে বর্ননা দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাই।

 4 years ago 

ভৌগোলিক দক্ষিণ মেরু বা কুমেরু সম্পর্কে খুবই সুন্দর তথ্য শেয়ার করেছেন ভাই। তবে অনেক কিছু জানতে পারলাম আপনার এই পোস্ট টি পড়ে। 💞

 4 years ago 

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

মেরু সম্পর্কে বিস্তারিত ক্লাসের বইগুলোতে পড়েছিলাম এখানে আপনি খুব সুন্দর ভাবে দক্ষিণ মেরুন বর্ণনা করেছেন ধন্যবাদ ভাই আপনাকে

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 4 years ago 

অসাধারণ পোস্ট ভাই অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। নতুন কিছু জানলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62578.40
ETH 1778.40
USDT 1.00
SBD 0.39