ছোট বাচ্চাদের জন্য খুব অল্প সময়ে কিভাবে নুডলস রেসিপি তৈরি করা যায়।
আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালোই। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি সবার মাঝে নুডলস রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের ভালো লাগবে।
রান্নার তৈরির উপকরণ সমুহঃ
| উপকরণ | পরিমান |
|---|---|
| নুডলস | ২ প্যাকেট |
| ডিম | ১ টি |
| মটরশুঁটি | পরিমান অনুযায়ী |
| মরিচ | ৬-৭ টি |
| হলুদ | সামান্য পরিমানে |
| পিঁয়াজ | ১ টি |
| লবন | সামান্য পরিমান |
| পানি | পরিমান অনুযায়ী |
| তেল | পরিমান অনুযায়ী |
| শসা | পরিবেশন সৌন্দর্যে জন্য |
| টমেটো সস | পরিমান মতো |
- ১ম ধাপঃ
সর্বপ্রথমে আমরা ম্যাজিক চুলায় বা মাটির চুলায় পাত্র বসিয়ে তাতে পানি দিয়ে তা গরম করে নিব।
- ২য় ধাপঃ
২য় ধাপে পানি গরম হলে বা ফুটতে শুরু করলে প্যাকেট থেকে নুডলস গুলো ভেঙে ভেঙে দিয়ে দিব।
- ৩য় ধাপঃ
এরপর নুডলস গুলো ছন্নি দিয়ে নড়ে ছেড়ে নিতে হবে।
- ৪র্থ ধাপঃ
ফুটন্ত পানিতে নুডলস গুলো হয়ে গেলে তা থেকে পানি ছেড়ে নিতে একটি পাত্রে রাখতে হবে।
- ৫ম ধাপঃ
এরপর ম্যাজিক চুলায় কড়াই গরম করে তাতে তেল,পিঁয়াজ ও মরিচ ঢেলে দিতে হবে পরিমান মতো।
- ৬ষ্ঠ ধাপঃ
এরপর মটরশুঁটি দিয়ে তা এক সঙ্গে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় তা লালচে হয়ে আসলে সামান্য পরিমানে হলুদ দিতে হবে।
- ৭ম ধাপঃ
অতঃপর আমরা একটি ডিম মটরশুঁটি সাথে ভেঙে দিয়ে তা ভালো ভাবে নেড়ে ঝুরঝুরে করে নিব। ডিম দিয়ে ৫-৭ মিনিট নেড়ে নিতে হবে।
- ৮ম ধাপঃ
ডিম ঝুরঝুরে হয়ে গেলে পাত্র থাকা সিদ্ধ নুডলস গুলো ঢেলে দিব। এরপর তা ভালোভাবে নেড়ে সংমিশ্রণ করতে হবে।
পরিবেশনঃ
সর্বশেষে নুডলস গুলো হয়ে গেলে তা কড়াই থেকে নামিয়ে নিয়ে একটি পাত্রে শসা ও টমেটো সস দিয়ে ভালোভাবে সাজিয়ে ছোট বাচ্চা হোক বা বড় সবাই কে পরিবেশন করা যায়।
পরিশেষে বলা যায়,আমরা বাড়িতে এই নুডলস রেসিপি টা অল্প সময়ে বাচ্চাদের বা কোন আত্মীয়স্বজন বাড়িতে আসলে তাদের মাঝে পরিবেশন করা যায়
ধন্যবাদ,
@siza
আপনি লুডুলস রান্না করার রেসিপি টি বেশ চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতি টি ধাপ সুন্দর করে আমাদের জানিয়েছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার নুডুসের রেসিপি দেখে মুখে জল চলে আসলো। অনেক দিন থেকে নুডুস খাওয়া হয় নাই। নুডুস খেতে আমাকে খুব ভালো লাগে। আমার বোনেরাও অনেক নুডুস রান্না করতে পারে।আর আপনি খুব সুন্দর করে উপাস্থপনা করেছেন। আমার পহ্ম থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া।
লুডুছ আমার খুবি প্রিয় একটি খাবার। অনেক কম সময়ে লুডুছ রান্না করা যায়। হঠাৎ বাসায় কোন অতিথি আসলে আমরা লুডুছ রান্না করে তাদের আপ্পায়ন করে থাকি। আপনি প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার পোস্ট পড়ে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
নুডুলস খেতে প্রায় সবাই পছন্দ করে। আপনি অনেক সুন্দর ভাবে করছে এর রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। বাড়িতে মাঝে মাঝে নতুন রান্না করে খাওয়া হয়। আপনার রেসিপিটা অনেক লোভনীয় হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
নুডলস কে না পছন্দ করে,নুডলস কম বেশি সবাই পছন্দ করে খেতে। সব থেকে বেশি খুশি হয় ছোট বাচ্চারা কারন ছোট বাচ্চাদের এটা খুব সুস্বাদু একটা খাবার।আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কম বেশি প্রতিদিন নুডলস রান্না করে। আপনি অনেক সুন্দর ভাবে অল্প সময়ে নুডলস রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করেছেন, আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন।এর পর থেকে বাসায় এই ভাবে নুডুলস রান্না করতে বলবো, কারন কোন মেহমান আসলে তারাতারি যেন নুডলস রান্না করতে পারি।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।
নুডলস আমার খুবই পছন্দের খাবার, মাঝে মাঝেই বাসায় নুডলস রান্না করা হয়। অসাধারণ লাগে মজাদার নুডলস, আপনি এতো সুন্দর লুডনস রান্না করতে পারেন, দেখেই তো জিবে জ্বল চলে আসলো, প্রতিটি ধাপ অসাধারণ ভাবে উপস্থাপন করছেন, এবং প্রক্রিয়া গুলো একদম সহজ ভাবে তুলে ধরছেন, অনেক ভালো লাগলো, তবে এই নুডনস নিয়ে আমার একটা মজার কাহিনী আছে জীবনের প্রথম লুডনস রান্না করতে গিয়ে লুডনস একদম হালুয়া করে ফেলছিলাম, তবে সেই ভূল থেকেই এখন মোটামুটি পারি। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
নুডলস আমার অনেক পছন্দের একটি খাবার। শুধু আমারি না এটি ছোট বাচ্চাদের জনপ্রিয় একটি খাবার। নুডলস দেখে জিবে জল চোলে আসল। অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু।
Curated by - @ripon0630
ছোট বাচ্চা বা শিশুদের জন্য খুব অল্প সময়ে কিভাবে নুডলস তৈরী করে দেওয়া যায় সেই রেছেপি আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। নুডলস খুবই লোভনীয় একটি খাবার। নুডলস আমার অনেক পছন্দের খাবার। পড়ায় সময় আমাদের বাসায় নুডলস রান্না করা হয়। আজকের পোস্টটি ভালো লাগার অন্যতম কারন হচ্ছে রেসেপিটি অনেক ভালো এবং পুষ্টিগুণ বৃদ্ধি পেয়েছে। পুষ্টিগুন বেশী হওয়ার কারন মটরশুঁটি দিয়ে নুডলস রান্না করা হয়েছে। বর ছোট বাচ্ছাদের এই ধরনপর পুষ্টি যুক্ত খাদ্য খাওয়ানো অতি জরুরি। আপনি ৮টি ধাপে নুডলস রান্নার সহজ পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনি অনেক ভালে নুডলস রান্না করতে পারেন। আপনার পোস্ট পড়ে আমাকে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ছোট বাচ্ছাদের পুষ্টিকর সুন্দর একটা রেসেপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।