গ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবার রসুনের চপ
বৃহস্পতিবার
তারিখ - ২২ জুন ২০২৩
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমবাসী৷ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি৷ আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে গ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবার রসুনের চপ নিয়ে পোস্ট করতে যাচ্ছি ৷ তো চলুন শুরু করা যাক৷
রসুন একটি খুবই উপকারী খাদ্য ৷ রসুনের ভেতরে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে ৷ যেগুলো আমাদের মানব দেহের জন্য অনেক জরুরী ৷ রসুনের উপকারিতার শেষ নেই ৷ আমরা যদি প্রতিদিন এক কোয়া করে রসুন খেতে পারি তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ৷ তবে অনেকেই রসুন কাঁচা খেতে পছন্দ করে আবার অনেকে চপ তৈরি করে খেতে পছন্দ করে ৷ যে ভাবেই খায় না কেনো রসুন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসে ৷
আমি এই প্রথম কোন জায়গায় রসুনের চপ দেখতে পেলাম ৷ আমি এর আগে কখনো কোন দোকানে রসুনের চপ এই ভাবে বিক্রি হতে দেখি নি ৷ কিছু দিন আগে আমি একটি মেলায় গিয়েছিলাম ৷ সেখানে গিয়ে দেখলাম ছোট্ট একটি দোকানে একটি বালক এই রসুনের চপ গুলো তৈরি করছে ৷ তার কাছে গিয়ে রসুনের চপের দাম শুনলাম সে বলল ১০ টাকা করে প্রতি পিস ৷ অনেকে তার কাছে এসে ইচ্ছা মতন রসুনের চপ ক্রয় করে নিয়ে যায় ৷ অবশ্য আমি রসুন অতটা পছন্দ করি না ৷ তার জন্য রসুনের চপটা কেনা হয় নি৷ কিন্তু অনেকে আছে তারা রসুনের চপ অনেক পছন্দ করে ৷
রসুনের চপ গুলো এই ভাবে তৈরি করে একটি ডালার ভিতরে রেখে দিচ্ছে ৷ যাতে করে রসুনের ভেতরে যে তেলটা থাকে সে তেলটা নিচ দিক দিয়ে বাহির হয়ে যায় ৷ আর আমরা যে সময় এই মেলাতে গিয়েছিলাম তখন দুপুরের সময় ছিল যার কারণে দোকানে তেমন কোনো ভিড় ছিল না ৷ সেজন্য আমরা সুন্দর কিছু ছবি তুলতে পেরেছিলাম ৷ অবশ্য বিকাল থেকে দোকানে ভিড় শুরু হতে থাকে ৷
এই ছেলেটা তার দোকানে রসুনের চপ বিক্রি করে এবং রসুনের চপ বিক্রি করার জন্য সে এই মেলাতে অংশগ্রহণ করেছে ৷ যাতে করে সে এই মেলাতে মানুষের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে অর্থ উপার্জন করতে পারে ৷ সবাই অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন জায়গায় দোকান দিয়ে থাকে ৷ তবে কিছু কিছু দোকান রয়েছে যেটা অধিক হারে বিক্রি হয়ে থাকে ৷ তার মধ্যেও একটি হল রসুনের চপ ৷ শুধু রসুনের চপ না তার কাছে ডিমের চপ ও পাওয়া যায় ৷ ডিমের চপের দাম একটু বেশি ৷ কেননা ডিমের মূল্য বেশি থাকার কারণে ডিমের চাপের মূল্য বৃদ্ধি পেয়েছে ৷
আরে এভাবে সে রসুনের চপ গুলো ভেজে ট্রে তে সাজিয়ে ক্রেতার নিকট বিক্রি করে থাকে ৷ আর এসব আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং উপকার দুইটাই রয়েছে ৷ তার মধ্যে যদি আমরা এ রসুনটি কাঁচা খেতে পারি তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকারী৷ আর যদি আমরা এ রসুন এভাবে চপ হিসেবে খেয়ে থাকি তবে উপকারের হার কিছুটা হলেও হ্রাস পাবে ৷ কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা কাঁচা রসুন খেয়ে থাকি ৷
| ডিভাইস | Samsung A52. |
|---|---|
| লোকেশন | আফতাবগঞ্জ, ফুলবাড়ি, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @shamimhossain |
গ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবার রসুনের চপ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।রসুনের চপ আমার অনেক পছন্দের একটি খাবার। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রসুনের চপ অনেক বেশি উপকারী একটি চপ। পার্বাতীপুর শহীদ মিনারে দেখতে পাওয়া যায় রসুনের চপ বিক্রি করতে।রসুনের চপ প্রতি পিস ১০ টাকা করে বিক্রি করে দোকান গুলুতে। আমার অনেক পছন্দের একটি খাবার রসুনের চপ। কিন্তু আপনি কেনো পছন্দ করেন না?
রসুনের গন্ধ আমার ভালো লাগে না ভাই। ধন্যবাদ
রসুনের চপ খেতে খুবই সুস্বাদু। পার্বতীপুরেও অনেকে রসুনের চপ বিক্রি করেন। শীতে এই খাবার খেতে বেশি ভাল লাগে। এই চপ বিক্রেতা কি মেলায় চপ বিক্রি করছিলেন?
ধন্যবাদ ভাই। হ্যা রসুনের চপ মেলায় বিক্রি করা হচ্ছিল।
রসুনের চপ অসাধারণ একটি চপ, খেতে অনেক সুস্বাদু লাগে। তবে মাংস রান্না করলে আস্ত রসুন দিলে সেটা খেতে আরো সুস্বাদু লাগে । রসুনের সব মাঝেমধ্যে খাওয়া হয়, তবে এর গন্ধটা আমার কাছে বেশি ভালো লাগে না। সুন্দর ফটোগ্রাফি করছেন আর অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
এই খাবারটির নাম রসুনের চপ না রেখে রসুনের ললিপপ রাখা যেত। আমি রসুনের যে চপ খেয়েছি সেখানে গোটা একটা রসুন দেওয়া থাকে। তবে এই লোকটি বেশ ভিন্নভাবে রসুনের চপ বানাচ্ছে যা দেখতে ললিপপের মত। চিকেন ললিপপের মত।
ধন্যবাদ আপি।
আমি চপ খেতে বেশ পছন্দ করি। রসুনের চপ বেশ মজার হয়। এগুলো খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর।তবুও রসুন উপকারী জিনিস তাই এর চপ খাওয়া যায়। ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন। খাবারগুলো বেশ টাটকা ও লোভনীয় লাগছে।
ধন্যবাদ
https://twitter.com/mdshamim1252/status/1671692160905916416?t=oQ6JLtbQ4dC1SdI0VPdW1Q&s=19
গ্রাম অঞ্চলের হাটবাজারে প্রায় এ ধরনের দোকান আছে। সেখানে রসুনের সব সহ প্রায় অনেক ধরনের বিক্রি করে। তবে দোকানগুলো একটি ঠেলাগাড়িতে থাকে রাত ১০ /১১ টা পর্যন্ত দোকান করার পর। দোকান নিয়ে চলে যায় তাদের গন্তব্যে।। আবার হুট করে একদিন কোথা থেকে চলে এসে নিজের দোকান সাজায়।
ধন্যবাদ ভাই