গ্রাম বাংলার "ঐতিহ্যবহী বাঁশের বাঁশি"
আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশি নিয়ে পোস্ট করছি।
বাঁশি একটি বাদ্যযন্ত্র। সাধারণ বাঁশ থেকে বাঁশি তৈরি করা হয়। আর বাঁশি তৈরি করতে হলে চিকন বাঁশের প্রয়োজন হয়। কেননা মোটা এবং বড় বাঁশ দিয়ে বাঁশি তৈরি করা সম্ভব নয়। সেই জন্য বাঁশি তৈরি করতে হলে ছোট এবং চিকন চিকন বাঁশ ব্যবহার করা হয়।
একটি চিকন বাঁশ এ ছোট ছোট ৭ থেকে ৮ টি ছিদ্র থাকে এবং এক পাশের অবস্থান সম্পূর্ণ বন্ধ থাকে যাতে করে হাওয়া বাহির হয়ে না যায়। শুধু মাত্র এক পাশ দিয়ে মুখের হাওয়া বাহির হবে। এবং প্রথমের ছিদ্র দিয়ে মুখ দিয়ে ফু দিতে হবে এবং মাঝের ছিদ্র গুলোর উপর দুই হাতের আঙ্গুল দিয়ে তালে তালে বাঁশি বাজানো হয়। কিন্তু সবাই এই বাঁশি বাজাতে পারে না। আর এই বাঁশের বাঁশি আমাদের দেশের একটি ঐতিহ্য।
বাঁশি তৈরি করতে আমাদের বিশেষ ধরনের মুলিবাঁশ বা নল বাঁশ প্রয়োজন। কেননা এই বাঁশ ছাড়া বাঁশি তৈরি করা সম্ভব না। এই বাঁশ এর উভয় দিকের আকার ও পুরুত্ব এক সমান হয়ে থাকে তাই এই বাঁশকে বাঁশি তৈরি তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপর মাপ অনুযায়ী বাশ কেটে রোদে শুকিয়ে নেওয়া হয়। বাঁশ শুকানোর পরে কয়লার আগুন এর ভিতের এই বাঁশ গুলোকে পুড়িয়ে নেওয়া হয়। বাঁশ পুড়ানো পরে মাপ অনুযায়ী একটি লোহার কাটি দিয়ে বাঁশির গায়ে ছিদ্র করা হয়। এবং ছিদ্র গুলো কে সুন্দর ভাবে মিশ্রণ করা হয় যাতে করে বাঁশের চোচ হাতে মুখে না ফুটে যায়। তারপর আবার ও আগুনে পোড়ানো হয় তারপর এই বাঁশির উপরে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়।
পরিশেষে, এটাই বলা যায় বাঁশি আমাদের বাঙালির ঐতিহ্য। অতীতের দিনে আমরা দেখেছি অনেক জায়গায় বাঁশি বাজানো হতো কিন্তু এখন সেটা দেখা যায় না। কালকে আমি একটু কাজে সৈয়দপুর এ গিয়েছিলাম তখন দেখলাম এই লোকটি বাঁশি বিক্রি করছে এবং অনেক সুন্দর করে বাঁশি বাজাতে পারছে। প্রথমে দেখে অবাক হয়ে গেলাম এতো সুন্দর করে বিভিন্ন ছন্দ নিয়ে বাঁশি বাজাতে পারে। আমাদের দেখিয়ে দিচ্ছেন কেমন করে বাঁশি বাজাতে হয়। তিনি একজনের ভালো মনের বাশুরি আলা। আর এই বাঁশি এখন আমাদের দেশে থেকে বিলুপ্ত প্রায়।
| লোকেশন | সৈয়দপুর, বাংলাদেশ। |
|---|---|
| ডিভাইস | শাওমি Mi A2. |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Thank you.
অনেক সুন্দর বাঁশ এর বাঁশি। আর অনেক সুন্দর লিখছেন ভাই।
ধন্যবাদ ভাইয়া।
বাঁশের বাঁশি আমি খুব কম দেখছি, তবে বাঁশের বাঁশি যারা বাজায় শুন্তে ওনেক ভালো লাগে, আপনি সুন্দর একটা পোস্ট করেছেন ভাই, ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাইয়া ❤️❤️
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
অনেকদিন পর একজন বাঁশি বাদককে দেখলাম৷ এখন বাঁশি খুব একটা দেখতে পাওয়া যায় না৷ আর বাঁশি বাজানোর লোকও নাই বললেই চলে৷ অসাধারণ পোস্ট ভাই।
ধন্যবাদ ভাই।
বাহ খুব চমৎকার পোস্ট করেছেন ভাই বাসু সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য
ধন্যবাদ ভাই।
বিভিন্ন মেলায় এখনো বাঁশের তৈরি এসব বাশি পাওয়া যায় আমি গত বছর বগুড়ার মেলায় দেখেছিলাম।এটি অনেক পুরাতন একটি ঐতিহ্য বাঁশের তৈরি বাশি। শুভকামনা রইল ভাই
ধন্যবাদ ভাই।
বাসের বাশি নিয়ে অনেক সুন্দর ভাবে তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমার অনেক কিছু অজানা ছিল যা আপনার পোস্টটি থেকে জানতে পারলাম।আপনার পোস্ট পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই।