জমিতে হাল চাষের জন্য ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর||

in Steem For Tradition3 years ago (edited)
আসালামু আলাইকুম

প্রিয় ব্লগার বৃন্দ,

আশা করি ,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি @rumana12 আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ পদ্ধতি নিয়ে। আশা করি আপনাদের সকলকে আমার এই পোষ্টটি ভালো লাগবে । চলুন তবে দেরি না করে শুরু করা যাক।

1000004650.jpg

কভার ফটো


1000004664.jpg

আমরা সকলেই জানি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। মানুষ এখন প্রযুক্তির উপর এতটাই নির্ভরশীল হচ্ছে যা অবাক করার মত। আমরা আমাদের প্রতিনিয়ত করতে হয় এমন বিভিন্ন ধরনের কাজ বা সমস্যাগুলোর সমাধান করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তির উপর নির্ভরশীল। বর্তমানে প্রযুক্তির ব্যবহার প্রায় সব ক্ষেত্রেই। কৃষি ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। বর্তমানে কৃষি কাজের জন্য অত্যাধুনিক বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে যা কৃষি কাজকে অনেক গুন সহজ করে দিয়েছে। কৃষি কাজে তেমনি একটি অত্যাধুনিক প্রযুক্তি হল এই ট্রাক্টর।

1000004654.jpg

প্রাচীন কালে কৃষি কাজের জন্য এত প্রযুক্তির ব্যবহার ছিল না। একদম শুরুতে আদিম কালের মানুষেরা কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের হাতিয়ার বানিয়ে পাহাড়ের কিছু কিছু জায়গায় হালকা উর্বর কর বিভিন্ন ধরনের বীজ বপন করতেন। ধীরে ধীরে সেসব হাতিয়ারের ব্যবহার কমে যায়। তৈরি করা হয় লাঙ্গল। লাঙ্গল দিয়ে হাল চাষের জন্য ধীরে ধীরে ব্যবহার শুরু হয় বিভিন্ন পশুর। কৃষি কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পেলে জমিতে হাল চাষের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা শুরু হয়। তারই ধারাবাহিকতায় গরুর হাল দিয়ে জমি চাষ করা শুরু হয়। জমিতে গরুর হাল দিয়ে জমি চাষ পদ্ধতি অনেক পুরনো একটি পদ্ধতি। এরপর জমিতে হাল চাষের জন্য ব্যবহার শুরু হলো পাওয়ার টিলার এর।

1000004671.jpg

কৃষি জমিতে হাল চাষের জন্য এই পাওয়ার টিলারের ব্যবহার দিয়েই কৃষিকাজে প্রযুক্তির আবির্ভাব ঘটে। পাওয়ার টিলারের পরেই জমি চাষের জন্য এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে এই ট্রাক্টর। জমিতে হাল চাষের জন্য ব্যবহার করা এই ট্রাক্টর টিকে "হেরো" বলা হয়। হেরো দিয়ে খুব অল্প সময়ে কয়েক বিঘা জমিতে হাল চাষ করা সম্ভব। কৃষি কাজে অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহারে কৃষকদের জমিতে হাল চাষ করার কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে। এখন অধিকাংশ কৃষক জমিতে হাল চাষের জন্য এই প্রযুক্তি বেশি ব্যবহার করেন এবং পছন্দ করেন।

1000004656.jpg

1000004660.jpg

হাল চাষের জন্য নির্বাচিত জমি গুলোতে পানি জমা থাকলে হাল চাষ পদ্ধতিটি আরো সহজ হয়ে যায়। পানির কারণে চাষের জমিটার মাটি অনেক নরম থাকে তাই অনেক ভালোভাবে চাষ করা সম্ভব হয় এবং ফসল উৎপাদন বৃদ্ধি পায়। অত্যাধুনিক এই প্রযুক্তি গুলোর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। শুধু হাল চাষের জন্য নয়, বরং কীটনাশক স্প্রে কিংবা ফসল কাটা ও মাড়াই করার জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি। যা কৃষকদেরকে কৃষিকাজের প্রতি আরো বেশি আগ্রহী ও মনোযোগী করে তুলছে। এছাড়াও এসব প্রযুক্তির ব্যবহার কৃষি কাজকে করে তুলেছে আরো সহজ।

1000004658.jpg

1000004667.jpg

আশা করি, আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা সম্পূর্ণ আলোচনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।


1000002255.png


ডিভাইসRedmi Note 11
ফটোগ্রাফার@rumana12
লোকেশনদিনাজপুর

1000001273.gif


ধন্যবাদান্তে,
@rumana12


1000000844.png


1000000848.jpg

আসসালামু আলাইকুম, আমার নাম রুমানা পারভীন। আমার steemit আইডি নাম @rumana12 আমার বাসা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়।আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমি ভ্রমণ করতে এবং নতুন কিছু শিখতে খুব পছন্দ করি। অবসর সময় গান শুনতে আমার অনেক ভালো লাগে। আমি steemit এ কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Sort:  
 3 years ago 

জমিতে হাল চাষ নিয়ে আপনি অনেক সুন্দর লিখেছেন আপু। আমাদেরও জানামতে প্রথমে নাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়েছিলো। এরপর ধীরে ধীরে হাল দিয়ে জমি চাষ শুরু করা হলো। এরপর আবার নতুন প্রযুক্তি আসলো পাওয়ার টিলার। বর্তমানে জমি চাষের অন্যতম প্রযুক্তি হল ট্রাক্টর। এখন সবাই অল্পসময়ে ট্র্যাক্টার দিয়ে জমি চাষ করে নেন। এতে কৃষকের অনেক পরিশ্রম কমে গিয়েছে। তবে মাঝখান থেকে আমাদের ঐতিহ্যবাহী হাল দিয়ে জমির চাষের বিষয়টি বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনার পোস্টি পড়ে খুবই ভালো লাগলো আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

Feedback / Observation

বর্তমানে অল্প সময়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমিতে হাল চাষ করা হচ্ছে। এর নাম হেরো বা ট্রাক্টর। এই ট্রাক্টর দিয়ে সহজেই অনেক জমি চাষ করা যায়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

 3 years ago 

ধন্যবাদ ভাই।