অল্প সময়ে আমরা কিভাবে ঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানি প্রস্তুত করব।

in Steem For Tradition3 years ago

আমি @riyan1020
বাংলাদেশ থেকে।

১৪ ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ ।


আজ রোজ মঙ্গলবার

সসালামু আলাইকুম,প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দগন সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।



IMG_20230314_084905.jpgঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানি
ঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানির উপকরণঃ
  • চিড়া পরিমাণ মতো।
  • মরিচ ৪-৫ টা।
  • লবন পরিমাণ মতো।
  • হলুদ পরিমান মতো।
  • চিনি পরিমান মতো।
  • পিয়াজ ২ টা।
IMG_20230314_081640.jpgIMG-20230314-WA0021.jpg
ঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানির ধাপগুলি নিচে উল্লেখ করা হলোঃ
  • ১ম ধাপঃ

সর্বপ্রথম আমরা মাটির চুলায় কড়াই দিব। এরপর জ্বালানি দিয়ে চুলায় জ্বাল দিয়ে কড়াই হালকা গরম হয়ে গেলে তেল ঢেলে দিব। তারপর আমরা পিয়াজ ও মরিচ কড়াইয়ে দিয়ে তা ছন্নির মাধ্যমে নাড়া-নাড়ি করব।

IMG-20230314-WA0022.jpgIMG-20230314-WA0027.jpg
  • ২য় ধাপঃ

২য় ধাপে আমরা মরিচ ও পিয়াজ তেলের সংমিশ্রণে ছন্নি দিয়ে নাড়তে থাকব। এরপর মরিচ, পিয়াজ গুলো লালচে হয়ে গেলে তারপর হলুদ দিয়ে আমরা চিড়া গুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব।

IMG-20230314-WA0029.jpg
  • ৩য় ধাপঃ

তয় ধাপে আমরা কড়াইয়ের মধ্যে চিড়া গুলো দিয়ে একটু নেড়ে নিব। যেন নিচের রাখা মরিচ,পিয়াজ ও হলুদ গুলো একত্রে উপর নিচ করে নেড়ে নিব।

IMG-20230314-WA0023.jpgIMG-20230314-WA0026.jpg
  • ৪র্থ ধাপঃ

৪র্থ ধাপে আমরা চিড়া গুলো নেড়ে নিয়ে আমরা পরিমান মতো চিনি দিব।

IMG-20230314-WA0024.jpgIMG-20230314-WA0020.jpg
  • ৫ম ধাপঃ

৫ম ধাপে আমরা চিনি গুলো নেড়ে নিয়ে এরপর সামান্য পরিমানে হলুদ দিব। এরপর তা ভালোভাবে সংমিশ্রণ করব।

IMG-20230314-WA0020.jpg
  • ৬ষ্ঠ ধাপঃ

৬ষ্ঠ ধাপে আমরা চিড়ার উপরে জুড়ে থাকা চিনি গুলো ভালো ভাবে নেড়ে তা মিশ্রিত করলে চিড়াগুলো যখন গলে যাবে আর চিড়াগুলো যখন আটালো যুক্ত হয়ে যাবে তখন আমরা বুঝব চিড়ার বিরিয়ানি গুলো হয়ে গেছে।

IMG-20230314-WA0025.jpg

পরিবেশনঃ

পরিশেষে আমরা ঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানি রেসিপি হয়ে গেলে আমরা পরিবারের কাছে পরিবেশন করব।

IMG_20230314_084839.jpgIMG_20230314_084101.jpg
আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার করা ঐতিহ্যবাহী চিড়ার বিরিয়ানি পোস্ট দেখার জন্যও পড়ার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণঃ
ক্যামেরাOneplus
ধরণঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানি রেসিপি।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@riyan1020
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@riyan1020.

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঐতিহ্যবাহী চিরার বিরিয়ানি কখনো খাওয়া হয় নাই ভাই। আপনার রেসিপি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম, চেষ্টা করবো আপনার রেসিপি ফলো করে চিরার বিরিয়ানি রান্না করার জন্য। লোভনীয় খাবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিড়ার বিরিয়ানি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আমার অনেক পছন্দের একটি খাবার। ছোট বেলায় মা প্রায় রান্না করে খাওয়াতো।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Loading...
 3 years ago 

চিড়ার বিরিয়ানির রেসিপি দেখে খুব ভালো লাগলো, আমাদের বাসায় মাঝে মাঝে এই রকম চিড়ার বিরিয়ানি রান্না করে এটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনার রেসিপি দেখে আমার জল চলে আসতেছে ভাই। আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আপনার চিড়ার বিরিয়ানি দেখতে বেশ সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে।আমিও মাঝে মধ্যে চিড়ার বিরিয়ানি রান্না করি।আপনি রান্নার সবগুলো ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। ছবি গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এতো সুন্দর একটি রেসিপি দেখে জিভে পানি চলে এসেছে। রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago (edited)
চিড়ার বিরিয়ানি

ঐতিহ্যবাহী চিড়ার বিরিয়ানি কখনো খাওয়া হয়নি আমার তবে একজন আমাকে খেতে দাওয়াত করেছিল। দুর্ভাগ্য বসত সেদিন সে দাওয়াতে উপস্থিত হতে পারিনি। আপনার চিড়ার বিরিয়ানি দেখতে বেশ ভালই লাগছে। দেখে তো মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। আমি অবশ্যই এই রেসেপি বাসায় ট্রাই করবে। কারন যেটি বাসায় রান্না করা যায় তা আর অসুবিধা কোথায়?? ঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানি নিয়ে একটি সুন্দর পোস্ট করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।

ঐতিহ্যবাহী খাবার চিড়ার বিরিয়ানি নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন।
 3 years ago 

ঐতিহ্যবাহী এই খাবার কখনো খাওয়া হয়নি আমার। তবে আপনি প্রতিটি ধাপে ধাপে অনেক সুন্দর করে রেসিপি শেয়ার করছেন। আপনার এই রেসিপি দিয়ে বানানোর চেষ্টা করবো ভাই। আর মানতে হবে আপনি অনেক রান্না ভালো পারেন। এত সুন্দর একটি খাবার নিয়ে উপস্থান করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চিড়ার বিরিয়ানি আসলেই দেখে খুব খেতে ইচ্ছে করতেছে।চিড়ার বিরিয়ানি আগে আম্মা পাক করে দিত খুব ভালো লাগতো খেতে, একটু ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি। আপনার রেসিপিটি খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। দেখে আসলে খুব ভালো লাগতেছে চিড়ার বিরিয়ানি রেসিপিটি খুব লোভনীয় আপনার খুব সুন্দর পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি চিড়ার বিরিয়ানী খেয়েছি খেতে অনেক ভালো। আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো সাজিয়ে দিয়েছেন।যা দেখে বাসায় অনেক সহজেই তৈরি করা যাবে। গ্রামে গাঁয়ে মাঝে মাঝে এই চিড়ার বিরিয়ানী তৈরি করা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35