আমাদের এলাকার ঐতিহ্যবাহী স্থান বা জায়গা হলো- চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজ

in Steem For Tradition3 years ago (edited)

আসসালামু আলাইকুম,প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ ও ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আমাদের এলাকার ঐতিহ্যবাহী স্থান রেলব্রীজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।আশা করি সকলের কাছে ভালো লাগবে।

IMG-20230223-WA0024.jpg

আমার বাসা হচ্ছে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া রেলব্রীজের মাহাদানী গ্রামে। আমাদের বাসা থেকে রেলব্রীজ মাত্র ১ কিলোমিটার দুরে অবস্থিত। চিরিরবন্দর উপজেলার কাঁকড়া রেলব্রীজ স্থান টি আজ থেকে প্রায় ১০ বছর আগে তেমন জনপ্রিয় ছিল না। যখন পূরাতন রেলব্রীজ ছিল। কিন্তু পরে যখন রেলব্রীজটি নতুন করে তৈরি করা হয় তারপর থেকে সেখানকার জায়গাটিতে দেখার জন্য মানুষের আনাগনা শুরু হয়।

IMG-20230223-WA0029.jpg

রেলব্রীজটি একমাত্র সৌন্দর্য বৃদ্ধি পেয়ে কাঁকড়া নদীর জন্য। কাঁকড়া নদীতে বর্ষার সময় বিভিন্ন এলাকার মানুষেরা এসে মাছ মেরে জীবন অতিবাহিত করে। তাছাড়া বর্ষা শেষ ও নদীর পানি শুকানোর আগে পর্যন্ত নদীতে বরশি দিয়ে মাছ ধরে তা দেখার জন্য অনেকে রেলব্রীজে আসে।

IMG-20230223-WA0021.jpg

কাঁকড়া রেলব্রীজে বিশেষ করে ২ ঈদে হাজারো মানুষের ঢল নামে। চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এখানে আসে আনন্দ উপভোগ করতে। তাছাড় ও সরকারি ছুটির দিন করে এখানে লোক আসে বিকাল বেলা। রেলব্রীজে সংলগ্ন একটি খাবারের দোকান ও আছে। সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। দর্শনার্থীরা সেখানে এসে খাবার ও খেয়ে থাকে। আবার অনেকে এসে সেখানে পিকনিক ও খেয়ে থাকে। কাঁকড়া নদীর ধারে মানুষের বসার জন্য জায়গা ও আছে।

IMG-20230223-WA0017.jpg

আমাদের রেলব্রীজে ঘুরতে আসলে দেখতে পাবেন সেখানে মুসলিম ধর্মাবলম্বীদের নামাজ আদায় করার জন্য একটি মসজিদ ও তৈরি হয়েছে। কাকড়া নদী দেখার সৌন্দর্য বৃদ্ধি পায় বিশেষ করে যখন নদীতে পানি থাকে তখন চারপাশে কাশ ফুল ফোটে। সব মিলিয়ে সুন্দর একটি জায়গা পরিবার নিয়ে ভ্রমন করার সুন্দর একটি জায়গা।

IMG-20230223-WA0016.jpgIMG-20230223-WA0018.jpg

সকলে সুস্থ ও ভালো থাকবেন। আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ জানাই সকলে কে। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ,
@rakib570

Sort:  
 3 years ago 

আমি কয়েকবার ঘুরতে গিয়েছি। জায়গাটা আমার বেশ ভালো লাগে। আপনি অনেক সুন্দর তত্ত্ব দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

কাঁকড়া নদীর উপর নির্মিত কাঁকড়ারেলব্রীজ দেখতে অনেক সুন্দর এবং চারপাশের প্রকৃতি আরো বেশি সুন্দর আপনি অনেক সুন্দর লিখছেন ভাই শুভ কামনা রইলো

 3 years ago 

আমাদের চিরিরবন্দর বাসির অনেক পছন্দের একটি জায়গা চিরিরবন্দর রেল ব্রিজ। স্কুল থেকে ফেরার পথে মাঝে মাঝেই সব বন্ধুরা মিলে ওখানে একটু সময় কাটাতাম। অনেক সুন্দর ভাবে আপনি আমাদের এই প্রিয় জায়গাটি আজকে উপস্থাপন করেছেন। পোস্টটি দেখে অনেক ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজ দিনাজপুর জেলার বিখ্যাত একটি ব্রীজ। আমিও বেশ কয়েকবার ব্রীজটি দেখতে গিয়েছিলাম। দুটি ব্রীজই সুন্দর। ব্রীজের উপর দিয়ে হাঁটার মজাই আলাদা। ব্রীজ থেকে নদীর দৃশ্য দেখতেও ভালো লাগে।

 3 years ago 

কাকড়া রেল ব্রিজের নাম কখনো শুনিনি আপনার পোস্ট থেকে সেটা জানতে পারলাম। আরো জেনে ভালো লাগলো যে এটি জন্য দর্শনার্থীদের প্রিয় একটি জায়গা। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার এলাকা খুবই সুন্দর।আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

চিরিরবন্দর রেলওয়ে ব্রিজ টি অনেক পুরাতন। যখন ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল করে তখন ব্রিজের পাশ দিয়ে হাঁটতে অনেক ভয় করে। দারুণ ছবি তুলেছেন। ধন্যবাদ

 3 years ago 

চিরিরবন্দর রেল ব্রিজ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। চিরিরবন্দর রেল ব্রিজ অনেক সুন্দর একটি জায়গা।আমি প্রায়ই যাই এই রেলব্রিজ ঘুরতে। আপনারাও চাইলে ঘুরতে যাইতে পারেন।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করারজন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এই ব্রিজ টি দেখতে বেশ সুন্দর। আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন। আমি এই ব্রিজ এর কাছে কখনও যাই নি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

চিরিরবন্দর কাকড়া ব্রীজ আমি অনেক গেছি অনেক ভালো লাগে জায়গাটি। আগে অনেক সময় কাটিয়েছি ঔ জায়গায়। আপনি আমার আগের কিছু স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। আপনার উপস্থাপনা কুবই ভালো হয়েছে। ভালো পোস্ট আপনার কাছ থেকে আরো আশা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42