আমাদের এলাকার জনপ্রিয় ও সুস্বাদু তরকারি হলো মাছ "মাছ রান্নার রেসিপি"
স্টিম ব্যবহারকারী সকল ভাই ব্রাদার বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে সালাম যানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ? আমি জানি এই গরমে আল্লাহ-তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে মাছের রেসিপি নিয়ে একটা পোস্ট শেয়ার করবো। আশা করি সকলের ভালো লাগবে,তাহলে শুরু করা যাক।
| উপকরন | পরিমান |
|---|---|
| তেল | পরিমান মতো |
| মরিচ | ৮ টা |
| পিঁয়াজ | ৫ টা |
| লবন | পরিমান মতো |
| রসুন | ৬ টা |
| মসলা | পরিমান মতো |
| টমেটো | ৫ টা |
| হলুদ | পরিমান মতো |
| মাছ | ২ টা |
আমি আজকে আমাদের পুকুরের মাছ রান্না করবো।আমি প্রথমে মাছ গুলো সুন্দর করে ধুয়ে নিলাম, এবং মাছ গুলো একটা একটা করে পিচ করলাম। তার পর আমি মাছ গুলো রাখার জন্য সুন্দর একটা পাত্র নিলাম,এর পর আমি মাছ গুলো সেই পাত্রতে রেখে দিলাম।
তার পর এই ধাপে আমি মাছ গুলো পাত্রতে রাখার পর আমি কিছু উপকরন দিয়েছিলাম সেই উপকরন গুলো কিছু এখানে দিলাম, আমি প্রথমে টমেটো গুলো দিলাম,তার পর মরিচ আর কিছু হলুদ দিলাম।
এখন আমি মাছ গুলোতে যে সামান্য পরিমান দিলাম তা আমি সব গুলো মিক্স করলাম। আর সামান্য একটু তেল দিলাম।
তার পর এই ধাপে আমি বাকি পরিমান গুলো কড়াইতে সুন্দর করে দিলাম, তার পর পিঁয়াজ আর রসুন এগুলো সুন্দর করে কড়া কড়ি ভাবে ভেজে নিলাম।
এই ধাপে আমি পিঁয়াজ আর রসুন যেগুলো কড়া করে ভেজে নিলাম আর কিছু মাছ হলুদ আর টমেটো দিয়ে মেখে নিয়েছি সব গুলো এখন এক করে আমি কড়াইতে দিলাম, এবং সব গুলো মাছ আর পিঁয়াজের সাথে মিক্স করে আবার সুন্দর করে ভেজে নিলাম।
তার পর এই ধাপে আমি যেই মাছ গুলো ভেজে নিলাম তার পর এখানে আমি কড়াইতে ওই মাছ গুলো আর তেল দিয়ে সেখানে সব গুলো দিলাম।
এখন আমি মাছ গুলো কড়াইতে দেওয়ার পর আমি একটা সুন্দর ঢাকনা দিয়ে সেই কড়াইটি ঢেকে নিলাম, আর মাছ রান্না করার সময় বেশি নাড়াচাড়া করা যায় না, আমরা যদি বেশি নাড়াচাড়া করি মাছ গুলো ভেঙে যাবে,আর মাছ যদি ভেঙে যায় তাহলে তো মাছ রান্না করে কি হলো,এই জন্য আমি বেশি নাড়াচাড়া করবো না।
মাছ গুলো আমি প্রায় ১৫ মিনিট ধরে ঢেকে রাখছি,১৫ মিনিট পর আমি ঢাকনা টা খুলে সামান্য পানি পানি দিয়ে মাছ গুলো নাড়াচারা করলাম, তবে বেশি নাড়াচাড়া করা যাবে না।
এখন আমি মাছ গুলো কম করে ৫-৬ মিনিট নাড়াচাড়া করছি তার পর আমি আবার সেই ঢাকনা দিয়ে কড়াইটি ঢেকে নিলাম, ঢেকে নেওয়ার কারন হলো পানি গুলো যাতে আটে নেই।
আমাদের মাছের তরকারি রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি ৬-৭ মিনিট পর ঢাকনা টা খুলে নিলাম তার একটু নাড়াচাড়া করলাম। আমি কিন্তু সব তরকারির ঝোল খেতে খুব পছন্দ করি,তাই মাছের তরকারিতে ঝোল রাখছি।
আমার মাছ রান্না করা শেষ,মাছ গুলো রান্না করার পর আমি কিছু সময় পর সেই মাছ গুলো একটা সুন্দর পাত্রতে নিলাম। আমি মাছ খেতে খুব পছন্দ করি,আর আমাদের বাসায় মাঝে মাঝে মাছের তরকারি রান্না করা হয়। আমি যে ভাবে মাছ গুলো রান্না করলাম আপনারাও ঠিক এই ভাবে রান্না করতে পারেন, আমি যেকোনো মাছ খেতে পছন্দ করি, তবে ছোট ছোট মাছ দিয়ে যদি ভাজি করা হয় তাহলে আরো খেতে ভালো লাগে। আমি এই মাছের তরকারি রান্না করে অনেক আনন্দিত, মাছ রান্না করার পর মাছ গুলো অসাধারণ হয়েছে।তবে মাছের ঝোলটা আরো অনেক সুন্দর হয়েছে। আজকে আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আপনারা সবাই বলে যাবেন মাছের তরকারি রান্নাটা কেমন লাগলো,,,আল্লাহ হাফেজ,,,
ইনভাইট
@lanegra2804
@apnigrich
আমি এদেরকে আমন্ত্রণ করলাম
| আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
|---|
You can also vote for @bangla.witness witnesses
মাছের রেসিপি নিয়ে সুন্দর একটি উপস্থাপনা। মাছ খেতে ভালো লাগে। আপনার তোলা ফটোগ্রাফিক গুলো অসাধারণ ও চমৎকার হয়েছে। ধাপগুলি সাজিয়ে গুছিয়ে লিখেছেন।
ধন্যবাদ ভাই
ওয়াও মাছ রান্নার রেসিপি। মাছ সবাই খেতে ভালোবাসে। আমিও মাছ খেতে খুব পছন্দ করি।আপনি মাছ রান্নার রেসিপির প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন ভাই। ধন্যবাদ ভাই
অসংখ্য ধন্যবাদ আপনাকে
মাছ রান্নার রেসিপি নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। মাছ দেখে জিবে জল চোলে আসল। মাছ খেতে আমি অনেক পছন্দ করি। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই
টমেটো দিয়ে মাছ রান্না আসলে অনেক সুস্বাদু একটি খাবার। মাঝে মাঝে টমেটো দিয়ে ও আলু দিয়ে মাছ খাওয়া হয় আমার। খুব সুন্দরভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই
অসাধারণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। বড় মাছের যে কোন রেসিপি আমার অনেক প্রিয়। রেসিপি তৈরি সবগুলো ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।শুভকামনা রইল আপনার জন্য
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই
I love fish and with your recipe that personal touch is always more appetizing, thanks for sharing each step Greetings and success
Thank you so much for commenting on my post
🤗🙏
আপনার মাছের ছবি দেখে জিভে জল চলে আসলো ভাই খাওয়ার ইচ্ছা করতেছে অনেক। আপনি ধাপে-ধাপে অনেক সুন্দর ভাবে মাছ রান্নার রেসিপি দেখিয়ে দিয়েছেন কেউ চাইলে আপনার সেই রেসিপি ফলো করে সহজে রান্না করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর রান্না আমাদের উপহার দেয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে
অসাধারণ মাছের রেসিপি শেয়ার করেছেন ভাই, মাছ খেতে কার না ভালো লাগে আমারও খুবই ভালো লাগে মাছ খেতে । আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। মনে হয় খেতে অনেক সুস্বাদু হয়েছিল।অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ধন্যবাদ ভাই
মাছ আমার কাছে একটি ভয়াবহ জিনিস। আম্মু যতক্ষণ বেঁচে দেয়নি ততক্ষণ মাছ খেতে পারব না। ছবিগুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে মাছ রান্নাটি। এবং আপনি ধাপে ধাপে সুন্দরভাবে লেখাগুলো লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে