কয়েন প্লান্ট বা পয়সা পাতা গাছের বৃত্তান্ত

in Steem For Tradition3 years ago (edited)
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনারা প্রায় সবাই সেই গাছের সাথে পরিচিত। আমি আজকে কয়েন প্লান্ট বা পয়সা-পাতা গাছ সম্পর্কে লিখব । চলুন শুরু করি,

png_20230326_172937_0000.png

'Canva' এর মাধ্যমে তৈরি


পয়সা পাতা গাছ হচ্ছে বাংলাদেশের অতি পরিচিত একটি গাছ। কয়েন প্লান্ট হলো এক ধরনের কচুরিপানা যা হচ্ছে কাদা মাটিতে ভালো জন্মায়। সাধারণত এই গাছের কান্ড থেকে অল্প দূরত্ব পর পর পাতার বিস্তার হয়ে থাকে বলে এই গাছ অতি দ্রুত বেড়ে যায়। একটি ডাল থেকে অনেকগুলো পাতা হওয়ার কারণে আপনি আপনার বন্ধুর কাছ থেকে এই পাতা সংগ্রহ করে এটি লাগাতে পারেন আপনার টবে এবং লাগালে এটি দ্রুতই আবার অনেক বেশী হয়ে যায়।তাই এই গাছটিকে ফ্রেন্ডশিপ প্ল্যান্ট বা বন্ধুত্বের গাছ বলা হয়।

20230326_140846.jpg

20220302_185041.jpg

আমি প্রায় দেড় বছর আগে একটি গাছ কিনে আনি। এখন এই গাছের খুবই অল্প পরিমাণ পাতা ছিল এবং নার্সারি থেকে গাছটি আমি কিনে এনেছিলাম ১৫০ টাকা দিয়ে। তারপর অল্প সময়ের মধ্যে এটি অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায় এবং বর্তমানে গাছটি এরূপ ঝোপাকার ধারণ করে। এই গাছের জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। তাই সবার বাগানে এ গাছগুলো থাকে।

20230326_151930.jpg

এই গানগুলোর বেশি যত্নের প্রয়োজন না হলেও এখানে নিয়মিত এবং পরমিত পানি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছের প্রায় প্রতিদিনই পানির প্রয়োজন পড়ে। এবং এই গাছগুলো এমন জায়গায় লাগাতে হয় যেন তবে নিচে ছিদ্র থাকে। এতে করে অতিরিক্ত পানিগুলো গাছ থেকে দ্রুত বের হয়ে যেতে পারে। পানির অভাবে গাছের পাতাগুলো নুয়ে পড়ে। এবং পানি দেওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট পর থেকে এই গাছের পাতাগুলো পুনরায় আবার আগের মত হওয়া শুরু করে। গাছের গোড়ায় নিয়ম মতো পানি না দিলে গাছের যে অবস্থা হতে পারে সেটির ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। গত কয়েকদিন আগে আমার গাছে পানির অভাবে গাছের পাতাগুলো এভাবে নিয়ে পড়ে গিয়েছিল। আবার এই গাছের গোড়ায় পানি জমে থাকলে বা পানির পরিমাণ বেশি দেওয়া হয়ে গেলে গাছের পাতার বর্ণ হলুদ হয়ে যায় এবং গাছ মারা যায়। তাই কয়েন প্ল্যান্ট গাছে পরিমিত এবং নিয়মিত পানি দিতে হয়।

20230325_120500.jpg20230325_120507.jpg
20230325_132003.jpg20230325_132007.jpg

পয়সা গাছের রয়েছে নানারকম উপকারী দিক। কিছু উপকারিতা আমি নিচে তুলে ধরলাম।

20230326_151930.jpg

  • এই গাছের রয়েছে ঔষধি গুন।
  • এই গাছের পাতা ঘা বা ক্ষত নিরাময়ের ব্যবহার করা হয়।
  • এই গাছটি ড্রয়িং রুম বা বারান্দায় সাজানোর জন্য বাস শোভাবর্ধক গাছ হিসেবে ব্যবহার করা হয়।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 3 years ago 

বাহ চমৎকার। আপনার পোস্ট থেকে আজকে নতুন অনেক কিছু শিখলাম। গাছটি আমি অনেক জায়গায় দেখেছি। কিন্তু এটা জানা ছিল না যে এর নাম পয়সা পাতা গাছ। গাছটির যে ঔষধি গুন রয়েছে এটাও আজ প্রথম জানলাম। আপনার পোস্টটি আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সামনে তুলে ধরার জন্য ❤️

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

অনেক সুন্দর একটি গাছ পয়সা পাতা।আমি এর আগে পাথরকুচি গাছ দেখেছি যার পাতা থেকে বংশবৃদ্ধির হয়ে থাকে কিন্তু এই পোস্ট করার আগে আমি জানতাম না যে পয়সা পাতা গাছের পাতা থেকে বংশবৃদ্ধি হয় তাকে। আপনার পোষ্ট করার মাধ্যমে আমি একটি নতুন গান সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম আপু। আপনি পয়সা পতাকা সম্পর্কে অনেক সুন্দর তথ্য দিয়েছেন এবং সুন্দর ভাবে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

@mainuna, আমি অত্যন্ত দুঃখিত, আমি বাক্য গুছিয়ে লিখতে ভুল করেছিলাম। কয়েন প্লান্ট পাতা থেকে নয় বরং কান্ড থেকে অংসখ্য পাতার বিস্তার ঘটে।
আমার পাথর কুঁচি গাছও আছে। পরেরবার পাথর কুঁচি নিয়েই লিখব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
এই গাছের পাতা থেকেও যে নতুন চারা অঙ্কুরিত হয় তা আমার জানা ছিল না। আপনার বারান্দাটি অনেক সুন্দর আপু।আপনি বারান্দায় অনেক গাছ লাগিয়েছেন।যা আমার খুব ভালো লেগেছে। এ থেকে বোঝাই যাচ্ছে যে আপনি প্রকৃতিপ্রেমী।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু।আর আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এতো সুন্দর একটি কন্টেন্ট তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
 3 years ago 

@tamannafariah আপু, আমি দুঃখিত, আমার বাক্যে একটু ভুল ছিল। পাতা থেকে এই গাছের বংশবিস্তার হয় না বরং একটি কাণ্ড থেকে অনেক পাতার বিস্তার হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পয়শা পাতা গাছ নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট।পয়শা পাতা গাছ থেকে বিভিন্ন তৈরি করা হয়। এই গাছ আমি আজকে প্রথম দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

পয়সা পাতা গাছ দেখেই অনেক ভালো লাগলো, বাসা বাড়িতে এসব গাছ টব এ লাগানো হয়। তবে আজ নতুন কিছু জানলাম যে এ পাতা থেকে বংশবৃদ্ধি হয়। এ গাছের ঔষধদী গুন সম্পর্কে জানলাম। অনেক ধন্যবাদ আপু অজানা তথ্য আজ জানতে পারলাম আপনার মাধ্যমে, অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আবারো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

@aslamarfin ভাইয়া, আমি দুঃখিত যে আমার বাক্যে একটু ভুল ছিল। কয়েন প্লান্টের বিস্তার পাতা থেকে হয় না বরং খুবই সরু কান্ড থেকে অসংখ্য পাতার বিস্তার হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

Loading...
 3 years ago 

পয়সা পাতা গাছ দেখতে অনেক সুন্দর হয়। বিশেষ করে বাসা বাড়িতে এইটার ব্যবহার বেশি হয়ে থাকে। কারণ বাসার দেওয়ালে বা বেলকুনির টপে লাগিয়ে অনেকে ঝুলিয়ে রাখে যা দেখতে অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে এই পয়সা পাতা গাছ নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পয়সা পাতার গাছ নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন আপু। আমাদের বাসায় ও এরকম পয়সা পাতার গাছ আছে।যা দেখতে অনেক সুন্দর লাগে। আপনার তোলা ছবি গুলো খুব সুন্দর হয়েছে।ধাপগুলোও আপনি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

এই গাছটি হলো একটি বহুল পরিচিত গাছ। এই গাছের বেশি যত্নের প্রয়োজন হয় না তবে পানি দিতে হয়।আমার জানামতে এই গাছটি কাদামাটিতে খুব ভালো জন্মায়। এই গাছটির পাতাগুলো পয়সার মত হওয়ায় এর নাম হয়েছে পয়সা পাতা।গাছটা সম্পর্কে খুব সুন্দর তথ্য দিয়েছেন আপু। পড়লাম অনেক ভালো লাগলো ছবিগুলো খুব সুন্দর তুলেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago (edited)

পয়সা পাতা সম্পর্কে ভালোই লিখেছেন, আমরা যখন মাঠে খেলতে যাই তখন আমাদের যদি কোন রকমের আঘাত লেগে কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয় তখন আমরা নদীর কাছ থেকে পয়সা পাতাগুলো তুলে এনে হাতের তালুতে ডলে ক্ষত স্থানে লাগিয়ে দেই। আসলে স্থান ভেদে বিভিন্ন প্রকার জিনিসের পরিবর্তন দেখা যায়। আপনি ১৫০ টাকা দিয়ে যে গাছটি কিনেছেন আপনার বারান্দা সৌন্দর্য করার জন্য সেই গাছটি আমাদের এলাকায় কেউ ছুয়ে দেখেনা। আসলে এই গাছটির পর্যবেক্ষণ করা দরকার এটা এক ধরনের ঔষধি গাছ। ধন্যবাদ অজানা তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61536.92
ETH 1644.15
USDT 1.00
SBD 0.42