প্রতিযোগিতার ৪র্থ সপ্তাহ - ঐতিহ্যবাহী স্থাপনা। @pea07

in Steem For Tradition3 years ago

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি স্টীম ফর ট্রাডিশন কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার ৪র্থ সপ্তাহের ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে লিখব। ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। সবগুলো স্থাপনা সম্পর্কে লেখা সম্ভব নয় তাই আমি আমার সম্প্রীতি দর্শন করে আসা ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে লিখব। সেই ঐতিহাসিক স্থাপনাটির নাম হল রাজবাড়ি। দিনাজপুর শহরে অবস্থিত রাজবাড়ী সম্পর্কে লিখব আমি। চলুন শুরু করি,

png_20230128_134802_0000.png

'Canva' এর মাধ্যমে তৈরি


ঐতিহাসিক দিনাজপুর রাজবাড়ি


বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা হল দিনাজপুর। দিনাজপুর শহর থেকে ২৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। পূর্বে ভারতবর্ষে তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং মিয়ানমারে রাজা এবং জমিদারদের শাসন ব্যবস্থা চালু ছিল। যা আমরা বর্তমান সময়ে তাদের তৈরি স্থাপনা দেখে সহজেই বুঝতে পারি। এ সকল ঐতিহাসিক স্থাপনা দেখলেই বোঝা যায় তখনকার রাজাদের জীবনধারা এবং তাদের রুচিবোধ। এ রাজ বাড়িটি ১.০৭৩৭ একর জমি নিয়ে তৈরি করা হয়েছে। দিনাজপুর রাজবাড়ির সম্পূর্ণ ভূমির আয়তন হলো ১৬ একর যেখানে রাজ বাড়ির ছোট-বড় অনেক স্থপনা রয়েছে।
বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে পুরাতন সেই রাজপ্রাসাদের অবশিষ্ট অংশ যা এখনো বিলুপ্ত বা বিলীন হয়নি সেটাকে বোঝায়। এই বাড়িটি আশেপাশের অঞ্চলে রাজবাটিকা নামে পরিচিত।

রাজবাড়ির ইতিহাস


IMG-20230115-WA0302.jpg

ধারণা করা হয়ে থাকে বা ইতিহাস থেকে জানা যায় এই রাজবাড়ীটি প্রায় ৪০০ বছর পূর্বে নির্মিত হয়েছিল। দিনাজপুরের তৎকালীন রাজা ছিলেন দিনরাজ ঘোষ। কিন্তু এই ধারণার সাথে সবাই একমত নয় কারো কারো মতে ইলিয়াস শাহ এর শাসনামলে রাজা গনেশ এই বাড়িটির স্থপতি। তবে রাজা দিনরাজ এই রাজ বাড়িটির স্থপতি বলেই বেশিরভাগ মানুষ মনে করেন। সেই রাজা দিনরাজের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় দিনরাজপুর। পরবর্তীতে এই দিন ও রাজপুর পরিবর্তিত বা রূপান্তর হয়ে দিনাজপুর নামে পরিচিত হয়। সেই সময়কার বহু যুদ্ধ, আক্রমণ, প্রতিরোধ আক্রমণের সাক্ষী এই বাড়ি বা রাজপ্রাসাদ।


রাজ বাড়ির বিভিন্ন অংশ সমূহ


IMG-20230115-WA0404.jpg

আমি প্রথমেই আপনাদের সাথে রাজবাড়ি প্রবেশের ফটক বা দরজা দেখাব। এই প্রবেশ পথও বেশ ধ্বংস প্রাপ্ত হয়েছে। তবে এই প্রবেশপথ তুলনামূলক পরিষ্কার রয়েছে। বাকী অংশ বিভিন্ন রকমের জংলি গাছে ছেয়ে গেছে।
এই বিশাল রাজবাড়িটিকে সেই সময় তিনটি প্রধান অংশে ভাগ করা হয়েছিল। অংশগুলো হল

  • আয়না মহল
  • ঠাকুরবাটি মহল
  • রানীমহল

ঠাকুরবাটী মহল হল এ রাজপ্রাসাদের মন্দিরের সমন্বয়ে যেখানে তাদের ধর্মের ঠাকুর বা দেব-দেবতার পূজা করা হতো। এটি বর্তমান সময়েও ব্যবহৃত হয়। প্রতিবছর দূর্গা পূজা করা হয় এখানে। এছাড়াও বেশ কিছু মন্দির রয়েছে এই রাজবাড়িতে।


IMG-20230115-WA0306.jpgIMG-20230115-WA0303.jpg
IMG-20230115-WA0328.jpgIMG-20230115-WA0397.jpg

এছাড়াও এই রাজবাড়ির ভেতরের এবং বাইরের অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিভিন্ন ধরনের জংলি গাছ এই বাড়ির চারদিককে বেষ্টন করে রেখেছে। আমি কিছু ছবি শেয়ার করছু আপনাদের সাথে তাহলেই আপনারা বুঝতে পারবেন। মূলত অযত্নের কারণেই এমন অবস্থা হয়ে আছে এই প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ির।


IMG-20230115-WA0343.jpg

এছাড়াও আরো বিভিন্ন অংশ রয়েছে এই রাজ বাড়িতে। এগুলোর মাঝে অন্যতম হলো পুকুর। বলা হয়ে থাকে এই পুকুরে রাণীরা গোসল করতেন তাই এই পুকুরকে অন্য একটি নাম দেওয়া হয়েছিল। এই পুকুরটিকে রানী পুকুর বলা হয়ে থাকে। এই পুকুরের পাড় বর্তমানে ভেঙে গিয়েছে। তবুও এই পুকুর পাড়ের সৌন্দর্য কমে নি। নীচে আমি এই ঐতিহাসিক পুকুরটি ছবি আপনাদের জন্য দিচ্ছি।

এই রাজবাড়িতে দেখা যায় ছোট ছোট সুরঙ্গের। এই সকল সুরঙ্গের মাধ্যমে যুদ্ধের সময় পালিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছিলো। এই সকল সুরঙ্গের শুরু এবং শেষ দেখার সুযোগ এখন নেই কেননা জংগলের মত হয়ে যাওয়ায় এটি ঝুঁকিপূর্ণ।

IMG-20230115-WA0333.jpgIMG-20230115-WA0330.jpg

এই রাজ বাড়ির একস্থান থেকে অন্যস্থানে প্রবেশের জন্য খুব সুন্দর করে ফটক স্থাপিত হয়েছিল। মূল মহল থেকে রানীপুকুরে যাওয়ার পথে এমনই একটি সুন্দর ফটকের দেখা মেলে। যা দেখে আপনি অবশ্যই বিমোহিত হবেন।

IMG-20230115-WA0381.jpg


আমি এই প্রতিযোগিতার এনাউন্সমেন্ট পোস্টের লিংক শেয়ার করছি নীচে।
এখানে ক্লিক করুন

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Sort:  
 3 years ago 

রাজবাড়ি নিয়ে সুন্দর একটি উপস্থাপনা আপু। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এই রাজবাড়িতে আমি প্রায় ৭ বছর আগে গেছিলাম দেখতে। যখন আমি দিনাজপুর মেসে ছিলাম। সুন্দর একটি জায়গা। অনেক দিনের পুরানো জায়গা এটি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তোলা ছবি গুলো সত্যি অসাধারন। লেখা গুলোর উপস্থাপন সত্যি চমৎকার। আমার কখন রাজ বাড়ি যাওয়া হয়নি। আপনার পোষ্টটি পড়ে নতুন কিছু জানলাম ❤️

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

দিনাজপুর রাজবাড়ী নিয়ে এত সুন্দর তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন আসলেই অসাধারণ। অনেক সুন্দর লিখেছেন। আর ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিনাজপুর রাজবাড়ি আমি গিয়েছিলাম খুব ভালো একটি জায়গা।ঐতিহ্যবাহী স্থাপনা গুলো দেখতে খুব ভালো লাগে সেখানকার।ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার তোলা ছবি গুলা ওনেক সুন্দর হয়েছে, রাজবাড়ী আমিও বেশ ওনেক বার গেছি, আমি দিনাজপুরের পড়া লেখা করতাম,তখন আমি রাজবাড়ী যেতাম,তবে ঐ রাজবাড়ীর স্থান গুলো ওনেক সুন্দর, আপনি খুব সুন্দর একটা পোস্ট করেছেন, ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ঐতিহাসিক দিনাজপুরের রাজবাড়ী সম্পর্কে অনেক সুন্দর উপস্থাপন করছেন আপু। আমরা আপনার পোস্ট থেকে ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

ওয়াও! আপি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। দিনাজপুরের মধ্যে ঐতিহ্যবাহী স্থান দিনাজপুরের রাজবাড়ি। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিনাজপুর রাজবাড়ী নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। ছবি গুলো অনেক সুন্দর ভাবে তুলেছেন। আসাধারন হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

রাজবাড়ী আমি অনেকবার গেছিলাম। রাজবাড়ী নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে বর্ননা দিয়েছেন। ঠাকুরবাটী মহল হল রাজপ্রাসাদের মন্দিরের নিয়েই গঠিত ধর্মের ঠাকুর বা দেব-দেবতার পূজা করা হতো। আমি আপনার পোস্ট পড়ে ঐতিহ্যবাহী স্থাপনা রাজবাড়ী সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পোস্টটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60220.32
ETH 1618.00
USDT 1.00
SBD 0.38