ঘরোয়া পরিবেশ তৈরি কাঁচা আম ও আলু দিয়ে বাঁটা মাছের ঘন্টো।

in Steem For Tradition3 years ago

সোমবার,
তারিখঃ ১৫ ই মে ২০২৩ ইং

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে কাঁচা আম ও আলু দিয়ে বাঁটা মাছের ঘন্টো রেসিপি নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

20230515_174850_0000.png
বাঁটা মাছের ঘন্টো রেসিপির চিত্র ধারণ।
mine.PNGরান্নার তৈরির উপকরণসমুহঃmine.PNG
GridArt_20230515_180117648.jpg
উপকরণসমুহের নামপরিমান
বাঁটা মাছ৬টি বা পরিমান মতো।
আলুপরিমান মতো।
কাঁচা আম১ টি।
কাঁচা ও শুকানো মরিচ গুঁড়োপরিমাণ মতো।
পেঁয়াজ বাঁটাপরিমাণ মতো।
রসুন বাঁটাপরিমান মতো।
মসল্লাপরিমান মতো।
হলুদপরিমাণ মতো।
লবন২ চামুচ।
  • এবার চলুন তাহলে রান্না প্রক্রিয়ার কাজ শুরু করা যাকঃ
১ম ধাপঃ
IMG_20230515_154121.jpgIMG_20230515_154140.jpg

১ম ধাপে আমরা একটি কড়াই মাটির তৈরি চুলার উপরে রেখে পেঁয়াজ বাঁটা ও তেল দিয়ে একটু নেড়ে নিব। এরপর কাঁচা মরিচ দিয়ে দিব।

২য় ধাপঃ
IMG_20230515_154209.jpgIMG_20230515_154255.jpg

এরপর আমরা ২য় ধাপে ভাজা পেঁয়াজের উপর কাঁচা মরিচ,হলুদ, লবন ও রসুন বাঁটা দিয়ে তা কিছু সময় ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজ ভাজা গুলো হালকা বাদামী বর্ণের হয়ে আসলে তারপর বাঁটা মাছগুলো দিয়ে দিব।

৩য় ধাপঃ
IMG_20230515_154327.jpgIMG_20230515_155036.jpg

মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এরপর তা ভালোভাবে ভাজা মসল্লা জাতীয় উপকরনের সাথে মিশ্রিত করে নিয়ে এভাবে ২-৩ মিনিটের মতো হালকা করে মাছ গুলো কষে নিয়ে তা একটি পাত্রে ঢেলে রাখতে হবে৷

৪র্থ ধাপঃ
IMG_20230515_154549.jpgIMG_20230515_154637.jpg

৪র্থ ধাপে আমরা গরম হওয়া পাত্রের মধ্যে পেঁয়াজ বাঁটা, রসুন বাঁটা, শুকানা মরিচ গুঁড়ো, মসল্লা বাঁটা, লবন ও হলুদ দিয়ে তা ২-৩ মিনিটে গরম চুলায় ভালোভাবে নেড়ে নিব। এরপর তা বাদামী বা লালচে বর্ণের মতো করে নিতে হবে।

৫ম ধাপঃ
IMG_20230515_154703.jpg

লালচে বর্ণের মসল্লা উপকরণগুলোর সাথে আলু কুঁচি কুঁচি করে রাখা তা দিয়ে দিব। এরপর ৩-৪ মিনিট ভালোভাবে নেড়ে তা মিশ্রিত করে নিব।

৬ষ্ঠ ধাপঃ
IMG_20230515_154745.jpg

এরপর মিশ্রিত করা আলু উপরে কাঁচা আমের পিচ পিচ করে কাটা অংশ গুলো দিয়ে দিব। তারপর তা ভালোভাবে নেড়ে নিব।

৭ম ধাপঃ
IMG_20230515_154957.jpgIMG_20230515_155012.jpg

এরপর আলু ও কাঁচা আমের মিশ্রিত করা ভাজার উপরে পরিমাণ মতো পানি দিয়ে তা ঢেকে দিব।

৮ম ধাপঃ
IMG_20230515_160606.jpgIMG_20230515_160751.jpg

আলু গুলো সিদ্ধ হয়ে আসলে এরপর পাত্রে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে নিব। যে মাছগুলো দেওয়া হয়েছে তা নেড়ে টুকরো টুকরো করে নিতে হবে। এরপর হালকা করে পানি দিয়ে না হওয়া পর্যন্ত কষতে হবে।

৯ম ধাপঃ
IMG_20230515_160800.jpgIMG_20230515_161639.jpg

মাছগুলো টুকরো টুকরো হয়ে গেলে যখন তেল তেল ভাব আসবে তখন আমরা তা নামিয়ে নিব।

পরিবেশনঃ

IMG_20230515_161837__01.jpg

তরকারি হয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নিব।

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
ধরণমাছের ঘন্টো রেসিপি।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল ক্যামেরা
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Sort:  
 3 years ago 

বাঁটা মাছের ঘন্টো নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মাছ খেতে অনেক সুস্বাদু ও মজাদার।

 3 years ago 

ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মাছের রেসিপি আমার অনেক পছন্দের একটি খাবার। মাছের অনেক পুষ্টি গুণ রয়েছে। মাছের ঘন্টো নিয়ে সুন্দর একটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আম দিয়ে মাছের ঘন্টো অনেক ধরে খাওয়া হয় না। আপনার আম দিয়ে বাটা মাছের ঘন্টো দেখে জিভে পানি আসার মতো অবস্থা। প্রতিটি ধাপ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

ঘরোয়া পরিবেশে আম দিয়ে বাটা মাছের রেসিপি দেখে জিভে জল আসছে। অনেক লোভনীয় একটি রেসিপি। রান্নার ধাপ গুলো বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন, কাঁচা আম আর বাঁটা মাছ দিয়ে রান্না, আপনার ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দেখে আমার জিবে জল চলে আসতেছে, আপনি অনেক সুন্দর ভাবে ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

কাচাঁ আম দিয়ে মাছের ঘন্টো খেতে আমার বেশ ভালোই লাগে। আম্মুও বাসায় প্রায় আম দিয়ে মাছের ঘন্টো করে থাকে।কাঁচা আমের সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

নতুন একটি রেসিপি সাথে পরিচিত হলাম আজ।দেখে মনে হচ্ছে খেতেও অনেক ভালো হবে। একদিন দাওয়াত দিয়ে খাওয়ায়েন ভাই। রেসিপি তৈরির সবগুলো ধাপ খুব ভালোভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল

 3 years ago 

জ্বি ভাই অনেক সুস্বাদু। পরবর্তীতে আপনাকে বাসায় দাওয়াত করে খাওয়াব ইনশাআল্লাহ ।

 3 years ago 

আম দিয়ে বাটা মাছের রেসিপি দেখে জিভে পানি চলে আসছে। আম দিয়ে মাছের ঘন্টো রেসিপি অনেক সুন্দর হয়েছে। ধাপ গুলো বেশ সাজানো গুছানো।

 3 years ago 

ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59996.92
ETH 1580.26
USDT 1.00
SBD 0.42