গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতকালীন ভাপা পিঠা
traditional blog
আসসালামু আলাইকুম,
আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শীতকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ভাপা পিঠা।
প্রতিটি গ্রামে শীতকালে বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন করা হয়। আগের যুগে পাতিলে করে গরম পানি করে ভাপা পিঠা বানানো হতো। কিন্তু বতমান যুগে পেশার কুকারে ভাপা পিঠা তৈরি করা হয়। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই ভাপা পিঠা। গ্রামবাংলায় শীতের সময় নতুন ধানের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করা হয়। গ্রাম বাংলার হাট বাজারে সন্ধ্যার পর হাট-বাজারে ভাপা পিঠা তৈরি করে বিক্রি করে। শীতকাল আসলেই প্রতিটি বাড়িতে বাড়িতে ভাপা পিঠা তৈরি করা হয়। ভাপা পিঠা তৈরি করা তেমন একটা কঠিন কাজ না। শীতকাল আসলেই গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খাবার হয়ে যায় এই ভাপা পিঠা। শীতকালে ভাপাপিঠা প্রায় সবাই পছন্দ করে। সাধারনত এলাকা অনুযায়ী বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভাপা পিঠা বানানো হয়।
ভাপা পিঠা তৈরির উপকরণ
- চালের গুঁড়ো
- নারিকেল কোরা
- 2-3 টা কাচা মরিচ
- গুড় কুচানো
- লবন
- পানি
প্রস্তুত প্রণালীঃ
- একটি পাত্রে চালের গুঁড়া, লবণ, পানি, কাঁচা মরিচ দিয়ে ঝরঝরে করে ভালোভাবে মাখতে হবে। খেয়াল রাখতে হবে যদি দলা পাকিয়ে না যায়।
তারপরে চালের গুড়ো মাখা গুলো একটা চালুনিতে করে ঝরঝর করে ঘষে নিতে হবে সুজির মতো।
কোরানো নারকেল গুলো অর্ধেক চালের গুঁড়োর সাথে ভালোভাবে মেখে নিতে হবে।
- এইবার মাটির হাড়িতে অর্ধেক পানি দিয়ে ভালোভাবে জ্বাল দিয়ে পানি গরম হয়ে গেলে ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- এবার ছোট একটি বাটি নিয়ে তার উপরে কিছু পরিমাণ চালের মুড়ি মাখানো ছিটিয়ে দিতে হবে তার উপর কিছু পরিমাণ তুমি ঘুরিয়ে দিতে হবে এবং গুড়ের উপর চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে হাত দিয়ে হালকাভাবে সমান করে দিতে হবে।
- এবার বাটিটা ভেজা কাপড় দিয়ে কলসির উপর হাল্কা ভাবে উপুড় করে বসিয়ে দিতে হবে। এবার বাটিটা আস্তে করে সরিয়ে নিতে হবে যেন ভেঙ্গে না যায় সেটা খেয়াল রাখতে হবে।
- এবার কাপড়টি ভালো ভাবে পিঠার উপর মুড়ে দিতে হবে। যাতে ভাব না বের হয়ে যায়। তার পর ৫-৭ মিনিট ভাপে সিদ্ধ হয়ে গেলে আস্তে করে নামিয়ে নিতে হবে।
শীতের সময় পিঠার বিভিন্ন ধরনের বাহারি পিঠা গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে দেখা যায়। মূলত নতুন ধান কাটার পরে এসব পিঠা গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে তৈরি করা হয়। ঐতিহ্যবাহী গত ভাবে গ্রামীণ মানুষের এটি একটি নাস্তা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
Regard's @mahim22
আমার পছন্দের একটি পিঠা৷ বাড়িতে বানালে খাইতে ভালোই লাগে। গুড় বেশি দেওয়া থাকে৷ বাজারের হলে গুড় দেয় না মজাও লাগে না 😔
ধন্যবাদ ভাই
একদিন দাওয়াত দিয়েন। 😁😁
খুবই সুন্দর লাগল আপনার এই পোস্ট।
ধন্যবাদ ভাই
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
আপনি সুন্দর একটি পোস্ট করেছেন ভাপা পিঠা নিয়ে। শীতে ভাপা পিঠা সব জায়গায় পাওয়া যায়। তবে বাসায় বানিয়ে খাওয়ার মধ্যে একটা পরিতৃপ্ত রয়েছে।
ধন্যবাদ
শীতকাল আসলেই ভাপা পিঠা খাওয়ার আমেজ পড়ে যায়। আপনি ভাপা পিঠা নিয়ে ধাপে ধাপে পোস্ট সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ
ভাপা পিঠা একটি শীতকালীন পিঠা। এই শীতের সময় সবাই কম বেশি এই ভাপা পিঠা তৈরি করে থাকেন। সুন্দরভাবে সব কিছু বর্ণনা দিয়েছেন আমাদের মাঝে।
ধন্যবাদ ভাইয়া
ভাপা পিঠা দেখলে প্রাণটা জুড়ে যায়। একটা বছর অপেক্ষা করে থাকি কবে শীত আসবে আর কবে ভাপা পিঠা তৈরি করে খেতে পারব। আপনার ভাপা পিঠা বানানো ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ
ভাপাপিঠা খেতে অনেক সুস্বাদু।