গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশ মাঝে মাঝে কতোটা তফাৎ

in Steem For Tradition3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ।আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টিকর রহমতে অনেক ভাল আছি। আজ অনেকদিন পর স্টিমিট প্লাটফর্ম এ ফিরে আসলাম। যদিও কিছু ব্যক্তিগত কারণে এতদিন আমি স্টিমিট প্লাটফর্মে আসতে পারিনি। যাইহোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি কন্টিনিউ কাজ করতে পারি। আজ আমি আপনাদের সাথে শহরের পরিবেশ ও গ্রামের পরিবেশ কতটা ভিন্নধর্মী তা আলোচনা করব

গ্রাম ও শহরের মধ্যে তফাৎ

IMG_20230518_173932.jpg

গ্রামের অপরুপ সৌন্দর্য

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

গ্রাম কথা টা শুনলেই যেন মনের মাঝে এক ধরনের অনুভূতি কাজ করে। জন্ম থেকে শুরু করে শৈশবে বেড়ে ওঠা সবকিছুই গ্রামীণ পরিবেশে হয়ে থাকে। সেই গ্রামীন পরিবেশের মায়া কখনো ভুলা যায় না। যতই দূরে যায় না কেন বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। বন্ধু বান্ধবের সাথে কত সময় কাটিয়েছি বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়।

আজ প্রায় এক বছর হতে চলল বাংলাদেশের একমাত্র ব্যস্ত শহর ঢাকাতে অবস্থান করতেছি। কিন্তু এখানে নিজেকে বন্দী পাখির মত মনে করি। সকাল সাতটায় ঘুম থেকে উঠে, সোজা ভার্সিটিতে যাই। তারপর বিকাল ৫ টায় ভার্সিটি থেকে এসে সোজা রুমে অবস্থান করি। নিজেকে যেন খাঁচায় বন্দি পাখির মত লাগে। নিজের ইচ্ছামতো কোন কিছু করতে পারিনা। এইতো আজকে ই সকালেই প্রতিদিনের মত মোবাইলের এলাম এ ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে দেখি আকাশ একটু ঘন কালো মেঘে আকাশ ছুঁয়ে গেছে।

IMG_20230517_094550.jpg

নীল আকাশে কালো মেঘের ছায়া

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

কিন্তু তখনই মনের মাঝে বৃষ্টিতে ভেজার অনুভূতি বেজে ওঠে। কিন্তু তারপর ই সেই অনুভূতি শেষ হয়ে যায়। কারণ বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আর আর জ্বর আসলে সবকিছু শেষ হয়ে যাবে যেহেতু ঢাকা শহরে আমি একা তাই আমাকে দেখার মত কেউ তেমন নেই। এই সময়টা যদি গ্রামে হত তাহলে কোন চিন্তা ছাড়াই বৃষ্টির পানিতে ভিজিয়ে দিতাম নিজের শরীরটা। আর ইচ্ছে মত গোসল করতাম বৃষ্টির পানিতে। কতই না আনন্দ করতাম তা ভাবলেই মনটা অনেক খারাপ হয়ে যায়।



IMG20230517092249.jpg

IMG_20230518_155916.jpg

বাইরে ঝির ঝির করে বৃষ্টি হচ্ছে

তারপর আর বৃষ্টিতে না ভিজে তাড়াতাড়ি করে বিছানা থেকে ওঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এই সময়টা যদি গ্রামে থাকতাম তাহলে কখনোই বৃষ্টিতে ভিজে স্কুলে যেতাম না। বাবা মাকে অজুহাত দিয়ে বলতাম বাইরে বৃষ্টি পড়তেছে আজকে স্কুল যাব না। আজকে কেউ স্কুলে আসবেনা। এসব বলতাম আর মনের সুখে আবার ঘুমিয়ে যেতাম।

দিন যতই বড় হচ্ছে শৈশবে স্মৃতিগুলো সব জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ততই নিজেকে বেঁচে থাকার লড়াই য়ে জড়িত করছি।

ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমার সাথে থাকার জন্য। আজ আর নয় আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকুন এই কামনাই করি।

Sort:  
 3 years ago 

গ্রামীণ জীবনের আর শহরের জীবনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।গ্রামের জীবন নির্মল ও সুন্দর।অপরদিকে শহরের পরিবেশ জ্যামে ভরা ও জনসমাগমপূর্ণ।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, গ্রাম আর শহরের অনেক পার্থক্য,আমরা মন চাইলে শহরে কিছু করতে পারি না, আর গ্রামে আমরা স্বাধীন ভাবে থাকতে পারি,আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

Loading...
 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।আসলেই ভাই গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশ মাঝে মাঝে কতোটা তফাৎ।সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সত্যিই আপনি গ্রামার শহর নিয়ে ভালোই বিশ্লেষণ করেছেন। আসলে গ্রামে যখন থাকতাম তখন বৃষ্টি আসলে স্কুলে যেতাম না এটা আমাদের একটা অজুহাত ছিলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

গ্রামের জীবন যাপন আর শহরের জীবন যাপনের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। তবে এই পোস্টটি ঐতিহ্যের মধ্যে পড়ে না। আসলেই ঐতিহ্য বলতে প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান বা বিলুপ্তির হয়ে গেছে এগুলো ঐতিহ্য মধ্যে পড়ে। যেমনঃহারিকেন,কুপিবাতি,মাটির তৈর জিনিসপত্র, ঢেঁকি,পালকি,ইত্যাদি অনেক খেলা রয়েছে যেমন হাডুডু,কানামাছি, মার্বেল ইত্যাদি এগুলো আপনার ঐতিহ্য। তবে আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভাল।ডিসকোর্ড সার্ভারে জয়েন করুন।আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ।

 3 years ago 

গ্রাম আর শহর এর পরিবেশ নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই, গ্রাম মানেই সৌন্দর্যের নীলাভূমি। আর শহর মানেই কোলাহল। সুন্দর লেখছেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গ্রাম এর জীবনযাপনে আর শহরের জীবনযাপন অনেক তফাৎ রয়েছে। বাংলাদেশের ৮০% মানুষ গ্রামে বসবাস করে এবং ২০% মানুষ শহরে বসবাস করে।যদি শহরে ভালো সুবিধা থাকে তাহলে গ্রামের সেটি পাওয়া যায় না আবার গ্রামে যে সুবিধা পাওয়া যায় সেটা শহরে পাওয়া যায় না।আমার মতে দুই দিক থেকে তাদের দুই জায়গায় ভিন্নতা রয়েছে।দারুন একটি পোস্ট আপনি শেয়ার করেছেন ধন্যবাদ ভাই।

 3 years ago 

গ্রামীণ পরিবেশ এবং শহরের পরিবেশ দুটো পুরোপুরি ভিন্ন। গ্রামীন পরিবেশ হলো বিশুদ্ধ এবং শহরের পরিবেশ হলো বিষাক্ত। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.077
BTC 63675.05
ETH 1767.21
USDT 1.00
SBD 0.47