You are viewing a single comment's thread from:

RE: ......দিনাজপুর জজকোর্ট ভ্রমণ....

in Steem For Tradition3 years ago

দিনাজপুর জেলার জজ কোর্ট আমি রাস্তা থেকে দেখেছি তবে এর ভিতরে কখনো যাওয়া হয়নি। কোর্টে অনেক লোকের সমাগম হয়। মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ এবং কেসের জন্য কোর্টে এসে থাকেন। দিনাজপুর জজ কোর্টে চিরিরবন্দর এবং বিরল এলাকার লোক বেশি দেখা যায়। কারন এই এলাকার লোকজন বেশি কেস করতে পছন্দ করে। আমার কোনদিনও প্রয়োজন হয়নি এখানে যাওয়ার। তবে এর পাশে বিআরটিএ ভবনে অনেকবার যাওয়া হয়েছে। ডিসি অফিসের ভিতরে বিআরটিএ ভবন অবস্থিত। ডিসি অফিসের পাশেই হচ্ছে জজ কোর্ট। এলাকাটি অনেক সুন্দর এখানে সুন্দর পরিবেশ বিরাজমান। আশাকরি আপনার কাজটি ভালোভাবে সম্পন্ন হবে আপনার জমি নিয়ে ভেজাল থাকলে সেটি কোর্টের মাধ্যমে ভালোভাবে নিষ্পন্ন করে নেবেন। কোর্টে অনেক দালাল ঘোরাফেরা করে সেগুলো থেকে সাবধান থাকতে হবে। দালালের হাতে পড়লে অনেক টাকা খরচ হয়ে যায় তবে দালাল ছাড়া এ কাজগুলো সহজে হয় না। আপনার এই পোস্ট এর মাধ্যমে জজ কোর্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবং ছবিগুলো দেখতে পারলাম। কারণ আমি এর ভিতরে কখনো ঢুকিনি বাহির থেকেই দেখেছি। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38