You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম "চলন বিল"

in Steem For Tradition3 years ago

চলন বিল নাটোর জেলায় অবস্থিত। পার্বতীপুর থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেন থেকে এই বিল লক্ষ্য করা যায়। এই বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় শুনেছিলাম। এই বিলে কখনো ঘুরতে যাওয়া হয়নি। ছবিগুলো আপনি বেশ চমৎকার কিছু ছবি তুলেছেন। ছবিগুলো দেখতে অসাধারণ লাগছে। আশা করি আমরা কোন এক সময় এই বিলে ঘুরতে যাব। বর্ষার সময়ে এইবেলের চেহারা অন্য রকম হয় তবে এবার বৃষ্টি কম হয় এখানকার সে রূপ দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো চলনবিলের কথা আমরা অনেক ভাবে জানতে পারি। আমরা আমাদের পাঠ্যবই য়ে চলনবিল সম্পর্কে কিছু তথ্য জেনেছিলাম চলনবিল আমাদের আসলে একটি ঐতিহ্যবাহী বিল। এই বিলটি বাংলাদেশের সব থেকে বড় বিল। চলনবিলে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় এবং এখানকার আশেপাশের জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। বিলে যখন পানি কমে যায় তখন কৃষকরা এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে এখানে ধান আলু পেঁয়াজ ইত্যাদি ধরনের ফসল চাষাবাদ হয়। যদি হাতে সুযোগ এবং সময় থাকে তাহলে আমরা সবাই মিলে একদিন এই চলনবিল ঘুরতে যাব। এটি আমাদের বাড়ি থেকে তেমন একটি দূরে নয়। আমাদের পার্বতীপুর থেকে ট্রেনে উঠলে মাত্র তিন ঘন্টায় নাটোর চলে যাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পোস্ট করার জন্য। আপনার এই ছবিগুলোর মাধ্যমে আমরা চলনবিল দেখতে পেলাম। আমরা অনেকে এটি দেখিনি আপনার মাধ্যমে আজকে দেখতে পেলাম।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64238.06
ETH 1729.89
USDT 1.00
SBD 0.42