You are viewing a single comment's thread from:

RE: হাঁসের মাংসের সাথে ভুনা খিচুড়ি।। সেই স্বাদ 😃😃।।

in Steem For Tradition3 years ago

হাঁসের মাংস আমার খুবই পছন্দের, হাঁসের মাংসের সাথে খিচুড়ি আহ চমৎকার কমিউনিকেশন, মাঝেমধ্যেই বাসায় খিচুড়ি রান্না করা হয়, বৃষ্টির দিনে খিঁচুড়ি আমার অনেক পছন্দের। বৃষ্টি হলেই বাসায় খিচুড়ি রান্না করতে বলি, তবে অনেকদিন যাবত হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়া হয় নাই । বাড়িতে গেলে যখন হাঁসের মাংস রান্না করা হয়, তখন খিচুড়ি রান্না করা হয়। আমাদের বাড়িতে হাঁস মুরগি লালন পালন করে আমার মা, দেশে হাঁসের মাংস তাই প্রায় ই খাওয়া হয়। আতব চালের খিচুড়ি আমার অনেক পছন্দের। সাথে হাঁসের মাংস ভূনা। অসাধারণ সুস্বাদু লাগে। আপনার খিঁচুড়ি এবং হাঁসের মাংস দেখে লোভ লেগে গেলো। মনে হয় রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। অনেকদিন যাবত হাঁসের মাংস দিয়ে খিঁচুড়ি খাওয়া হয় না। একদিন বাসায় চেষ্টা করবো খিচুড়ি দিয়ে হাঁসের মাংস খাওয়ার জন্য। আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই। লোভনীয় খাবার আমাদের মাঝে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59542.99
ETH 1584.74
USDT 1.00
SBD 0.41