জনপ্রিয় খাবার পুরি তৈরির রেসিপি

in Steem For Tradition3 years ago
আসসালামু আলাইকুম

স্টিম ব্যবহারকারী সকল ভাই ব্রাদার বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ? আমি জানি এই গরমে আল্লাহ-তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে জনপ্রিয় খাবার পুরির রেসিপি নিয়ে কিছু কথা বলবো।আশা করি সকলের ভালো লাগবে। নিচে তাহলে শুরু করা যাক।

কভার ফটো

IMG_20230512_110802.jpg

রান্না তৈরির উপকরণঃ
  • ময়দা
  • লবণ
  • পানি
  • তেল
  • সালটু
রান্না তৈরির ধাপগুলো নিচে দেওয়া হলোঃ

ধাপ-১

IMG_20230512_110738.jpg

প্রথমে একটি পরিস্কার পাত্র নিতে হবে। এরপর ওই পাত্রে পরিমাণ মতো ময়দা, লবণ, সালটুও পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাখতে হবে।

ধাপ-২

IMG_20230512_110741.jpg

এরপর ময়দাগুলো মাখা হয়ে গেলে পুরির সাইজ মতো ময়দাগুলো গোল গোল করে কেটে নিতে হবে এবং ময়দাগুলো আলাদা আলাদা করে রেখে দিতে হবে।

ধাপ -৩

IMG_20230512_110833.jpg

এরপর একটি পরিস্কার পিড়া ও বেইলন নিতে হবে । এরপর পুরি বানানোর জন্য আলাদা ভাবে রাখা ময়দাগুলো নিতে হবে ।

ধাপ-৪

IMG_20230512_110744.jpg

এরপর বেইলন দিয়ে ময়দাগুলো রুটির মতো করে বানাতে হবে। এরপর তা আবার আলাদাভাবে রাখতে হবে যেন একটির গায়ে আরেকটি লেগে নষ্ট না হয়।

ধাপ-৫

IMG_20230512_110758.jpg

এরপর একটি পরিস্কার কড়াই চুলায় বসিয়ে দিতে হবে এবং তাতে পরিমান মতো তেল দিতে ভালোভাবে তেলগুলো গরম করে নিতে হবে।

ধাপ-৬

IMG_20230512_110811.jpg

এরপর গরম তেলে পুরিগুলো ছেড়ে দিতে হবে । কিছুক্ষণ পর যখন পুরিগুলো ভাজা হয়ে যাবে তখন একটি ছাকনি দিয়ে ভালোভাবে উঠে নিতে হবে।

ধাপ-৭

IMG_20230512_110802.jpg

এরপর একটি পরিস্কার ট্রে নিয়ে আসতে হবে। এরপর গরম পুরিগুলো ট্রেতে করে পরিবেশণ করতে হবে। তো কেমন লাগলো আমার রান্নার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।

পরিশেষে সকলের সুসাস্থ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে।



4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ আহনাফ শাহরিয়ার । আমার স্টিমিট ইউজার নেম @ahanaf057। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার যশাই হাটের তের-আনিয়া গ্রামের একজন বাসিন্দা। আমি পার্বতীপুর সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি।এখন পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি ও ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি। আর সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।


4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Sort:  
 3 years ago 

পুরি তৈরির রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। গরম গরম পুরি ও ডাল খেতে আমার খুবই ভালো লাগে। রেসিপির সবগুলো ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

জনপ্রিয় খাবার পুরি নিয়ে অসাধারণ একটি রেসিপি পোস্ট করেছেন। পুরি আমার পছন্দের খাবারের মধ্যে একটি। তবে গরম গরম পুরি ছাড়া খেতে ভালো লাগে না। ছবিগুলে অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

পুরি খেতে অনেক ভালো লাগে।এখনো সপ্তাহে দুই একবার পুরি খাই।পুরি কিভাবে তৈরি করতে হয় খুব সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ভাই।শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

পুরি আমার অনেক পছন্দের একটা খাবার। বাজারে মাঝে মাঝে পুরি খাই।আপনি খুব সুন্দর একটা পোস্ট করছেন।পুরি তৈরি করার ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

পুরি সকলের প্রিয় একটি খাবার। কম বেশি সকালের নাস্তা হিসেবে অনেক মানুষ পুরি খেয়ে থাকেন। পুরি তৈরি রেসিপিটি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রতিটা সুন্দর ছিল। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

গরম গরম পুরি খেতে আমার বেশ ভালো লাগে। সকালবেলা নাস্তায় আমরা প্রায়ই পুরি খেয়ে থাকি। আপনি পুরি তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

এরকম গরম গরম পুরি খাওয়ার মজাই অন্যরকম। তাছাড়া প্রায় বিকালে আমিও আমার ফ্রেন্ড পুরির দোকানে গিয়ে পুরি খেয়ে আসি ‌‌।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

কলিজা ভুনা দিয়ে পুড়ি খাইতে সেই স্বাদ লাগে৷ পুড়ি আমার খেতে ভালোই লাগে। মাঝে মাঝে আমার মা বাসায় পুড়ি তৈরি করেন৷ সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

পুরি আমার পছন্দের একটি খাবার। খুবই সুন্দরভাবে পুরি বানানোর রেসিপি দেখিয়েছেন। দেখতে বেশ ভালোই লাগছে। খেতে কেমন হয়েছিলো জানাবেন। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65714.75
ETH 1929.99
USDT 1.00
SBD 0.38