প্রতিযোগিতার ৮ম সপ্তাহ - ঐতিহ্যবাহী ভ্রমনস্থান কাঠের ব্রিজ ও শেখ রাসেল জাতীয় উদ্যান

in Steem For Tradition3 years ago
প্রিয় বন্ধুগন,

আমিঃ@ahanaf057

স্টিম ব্যবহারকারী সকল ভাই ব্রাদার বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে সালাম যানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ? আমি জানি এই হালকা গরমে আল্লাহ-তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ভ্রমন স্থান শেখ রাসেল জাতীয় উদ্যান ও নবাবগঞ্জ কাঠের ব্রিজ নিয়ে কিছু কথা বলবো।আশা করি সকলের ভালো লাগবে। নিচে তাহলে শুরু করা যাক।

IMG_20230121_121935.jpg

উপরের যে ছবি গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ঐতিহ্যবাহী ভ্রমন স্থান নবাবগঞ্জ কাঠের ব্রিজ।এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। আমি এবং আমার এক বড় ভাই এই ভ্রমন স্থানে ঘুরতে গেছিলাম। আমাদের বাসা থেকে এই নবাবগঞ্জ কাঠের ব্রিজ ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। আমি ও আমার বড় ভাই মটর সাইকেল নিয়ে গেছিলাম। সেখানে গিয়ে আমরা মটর সাইকেলটি একটি টিকেট কিনে গ্যারেজ করলাম।

IMG_20230121_121947.jpg

এরপর সেখানে দেখলাম কয়েকটি দোকান। সেই দোকানে গিয়ে ঝাল মুড়ি কিনে নিলাম। এরপর সেই দোকানের ভিতর বসে ঝাল মুড়ি খেলাম। এরপর খাওয়া শেষ করে সোজা কাঠের ব্রিজের দিকে হাটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কাঠের ব্রিজের কাছে চোলে আসলাম। সেখানে গিয়ে দেখলাম কয়েকজন ফটোগ্রাফার ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। এরপর তাদের কাছে গেলাম গিয়ে তাদের সাথে কথা বললাম ছবি তোলার জন্য । তখন তারা ছবি তুলে দিতে চাইল।

IMG_20230121_121903.jpg

এরপর কয়েকটি ছবি তুললাম। ছবি তুলা শেষ করে ব্রিজের উপর দিয়ে ওই পারে গেলাম। ওই পারে গিয়ে পেয়ারা মাখা খেলাম তারপর সেখান থেকে ঘুরে শেখ রাসেল জাতীয় উদ্যানে আসলাম।এরপর উদ্যানে এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আবার উদ্যানের ভিতর গেলাম। এই পুরা উদ্যান শাল গাছে ভরা। এর সাইডে কয়েকটি বসার জন্য জায়গা তৈরি করছে।

IMG_20230121_115030.jpg

এরপর ভিতরে ঢুকার চেষ্টা করলাম কিন্তুু ঢুকতে পারলাম না। এরপর ওই উদ্যান কতৃপক্ষের কাছে কথা বলে জানতে পারলাম যে এই উদ্যানে প্রায় ২ থেকে ৩ লাখ শাল গাছ রয়েছে। এই শাল গাছের মাঝ মাঝে আরো বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছে। তিনি আরো বলেন এই উদ্যানে ১ লাখ আরো ডোমর গাছ রোপণ করা হয়েছে। এখানে বাহিরের দেশ থেকে বানর নিয়ে এসে এই উদ্যানে রাখা হবে। আর এই বানরের খাবার হিসেবে থাকবে এই ডোমর ফল।ধীরে ধীরে এটির আরও উন্নতি করবে।

পরিশেষে সকলের সুসাস্থ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ
Sort:  
 3 years ago 

নবাবগঞ্জ এর এই কাঠের ব্রীজে আমি ঘুরতে গেছিলাম। দুরভাগ্য বসত আমি যেদিন গেছি সেদিন সেই কাঠের ব্রীজ ভেঙে গেছে। তবুও ভালো লেগেছে পরিবেশটাও ভালো। সুন্দর হয়েছে আপনার পোস্টটি। আপনার উপস্থাপনা অনেক ভালো।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

নবাবগঞ্জের কাঠের ব্রিজ আমাদের এলাকার এক ঐতিহ্য।এই ব্রিজে অনেকবার গিয়েছি।খুব ভালো লাগে এর ভেতরে একটি বন আছে সেখানে অনেক ঘুরেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ঐতিহ্যবাহী ভ্রমনস্থান কাঠের ব্রিজ ও শেখ রাসেল জাতীয় উদ্যান কখনো যাওয়া হয়নি তবে নাম শুনেছি। নবাবগঞ্জে এই ঐতিহ্যবাহী কাঠের ব্রীজ রয়েছে। আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভাল। অনেক সুন্দর লিখেছেন ভাই শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

নবাবগঞ্জ কাঠের ব্রিজ টা তো অসাধারণ। তবে বর্ষাকালে মনে হয় এটা আরো সুন্দর লাগে। অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

কাঠের ব্রিজ টি দেখতে বেশ ভালো লাগে। আমিও একবার উঠেছিলাম এই ব্রিজ এ,এখানকার পরিবেশ বেশ চমৎকার। ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

নবাবগঞ্জ কাঠের ব্রিজ আমি একবার গেছিলাম, তো পরিবেশটি অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে,নবাবগঞ্জ কাঠের ব্রিজে অনেক দুর দুরান্ত থেকে মানুষ দেখতে আসে,আপনি নবাবগঞ্জ কাঠের ব্রিজ নিয়ে অনেক সুন্দর লেখছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

নবাবগঞ্জ কাঠের ব্রিজ অনেক সুন্দর একটি বনভোজন এর স্থান। প্রায় প্রতিদিন কোনো না কোনো স্কুল কলেজে সেখানে তাদের আয়োজন করে থাকে। সেখানের বিখ্যাত হলো কাঠের তৈরি ব্রিজ। আপনি অনেক সুন্দর লিখেছেন এবং আমাদের সাথে সেখানের তত্ব শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই

নবাবগঞ্জ এর এই কাঠের ব্রিজ সম্পর্কে অনেক শুনেছি। সবাই বলে খুব সুন্দর একটা জায়গায়, কিন্তু কখনো যাওয়া হয়নি। কিন্তু গত বছর এটি ভেঙে পরেছে এটি শুনে যাওয়ার আগ্রহ কমে গেছে। যাইহোক আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে,

 3 years ago 

এই কাঠের ব্রীজ সত্যিই অনেক সুন্দর।ছোটবেলায় আমাদের এলাকায় মাঝে মাঝে কাঠের ব্রিজ দেখা যেত। বর্তমানে কোথাও আর দেখা যায় না। ভালো লিখেছেন এবং উপস্থাপনা ছিল যথেষ্ট ভালো। ট্যাগ দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে দিবেন। শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59298.43
ETH 1556.82
USDT 1.00
SBD 0.42