কালীপূজা উপলক্ষে গ্রামের ঐতিহ্যবাহী "কবির গান"।

in Steem For Tradition4 years ago

আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখায় চেষ্টায় "কবির গান" যা সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব।

GridArt_20221113_202201626.jpg

বিগত দুই দিন আগে আমাদের বাসা থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে চিরিরবন্দর কারেন্ট হাট এলাকায় কাকড়া নদী সংলগ্ন একটি মন্দীরে কালীপূজা উপলক্ষে দই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি ২য় দিন সেখানে উপস্থিত হই কবির গান শুনতে। সেখানকার কমিটির লোকের কাছে শুনি, প্রথম দিন তারা গ্রামের ঐতিহ্যবাহী পাতা খেলার আয়োজন করেন। আর ২য় দিন তারা হারিয়ে যাওয়া কবির গানের ব্যবস্থা করেন। এই অনুষ্ঠান গুলো তারা প্রতি বছর একই সময়ে আয়োজন করেন।

IMG_20221111_183711.jpg

তাদের এই অনুষ্ঠানকে ঘিরে সেখানে অনেক ধরনের দোকান-পাট বসে। আর বিশেষ করে হিন্দু সম্প্রাদয়ের ভাই ও বোনেরা ছাড়াও সেখানে আরো অন্য ধর্মাবলম্বী লোকের সমাগম ঘটে। হাজার লোকের আগমন ঘটে সেখানে।

IMG_20221111_183936.jpg

IMG_20221111_183924.jpg

তারা যে পাতা খেলার আয়োজন করে সেখানে বিভিন্ন ধরনের কবিররাজ এই খেলায় অংশগ্রহণ করে। তারা একজন তুলা রাশি লোকের উপরে পাতা ভর করে। এই খেলায় বিজয়ীদের তারা টাকা দিয়ে পুরষ্কার ঘোষণা করে।

IMG_20221110_154127.jpg

এছাড়াও তারা ২য় দিন রাতে কবির গানের আয়োজন করেন। আর এই কবির গান শুনতে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা দূর-দূরান্ত থেকে আসে। তবে এখন এই কবির গান আমাদের গ্রাম অঞ্চলে আর দেখা পাওয়া যায় না । বর্তমানে তা এখন বিলুপ্তর পথে।

IMG-20221112-WA0001.jpg

IMG-20221111-WA0001.jpg

আমার লেখা পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

ধন্যবাদ,
@ahanaf057

Sort:  

আমি আমার দাদী নানীদের কাছে কবির গান সম্পর্কে শুনেছিলাম৷ তবে কখনও আমি কবির গান শুনি নি।

 4 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনি অনেক সুন্দর একটি পোস্ট কবির গান সম্পকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42