##কুষ্টিয়া নারিকেল তলা মাছের বাজার এবং কাঁচা বাজারের কিছু দৃশ্য।

in Steem For Tradition3 years ago (edited)

আসসালামু আলাইকুম আমি,,@abdullah-44

আশা করি সবাই অনেক ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।


কুষ্টিয়া নারিকেল তলা মাছের বাজার এবং কাঁচা
বাজারের কিছু দৃশ্য


IMG_20230504_104734.jpg

IMG_20230504_105102.jpg

IMG_20230504_105134.jpg

কুষ্টিয়া নারকেলতলা বাজার,কুষ্টিয়া সদরে অবস্থিত। কুষ্টিয়া শহরের অধিকাংশ মানুষ,এই বাজার থেকে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী গুলো কিনে থাকেন।এই বাজারের একটি বড় অংশ হলো মাছের বাজার। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ,চিংড়ি মাছ,শুটকি মাছ ইত্যাদি।এখানে ডান পাশে ছবিতে এক সাড়িতে অনেক গুলো মাছের দোকান দেখা যাচ্ছে।

এখানে প্রতিটি দোকানে আলাদা আলাদা বিভিন্ন ধরনের মাছ বিক্রি করছে। পাশে যে আরেকটি দোকান দেখতে পাচ্ছেন,এখানে রুই মাছ এবং সিলভার কাপ মাছ বিক্রি করছে। এই মাছ বিক্রেতা সামনে থাকা ব্যক্তির সাথে মাছের দাম দর ঠিক করছিলেন। পরবর্তীতে মাছ বিক্রি তার হাতে থাকা মাছটি নির্দিষ্ট দামে ঐ ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddfwF5kKVgfqKcJVzUC9zYpVySrombAoJ3HAAeFQAp75RFb8MQ43pMYHPBT9qy...HWxLhWyc4W792ch6jCeMvo9kmPKWSQ1iuhrHF8xTv7psP2kRTN87Vk3bZKTqMK7opAJm74uk39zpSkWn47CVhohgarZXChtLKqQadYStZyy9eBJ4io27N3AWjg.png

IMG_20230504_103325.jpg

IMG_20230504_102447.jpg

মাছের বাজার থেকে বের হয়ে এসে,কাঁচা বাজারের দিকে প্রবেশ করতে দেখি, এক লোক কয়েকটা ঝুড়ি নিয়ে বসে আছে, আর প্রত্যেকটা ঝুড়ির মধ্যে আলাদা আলাদা সবজি রাখা আছে। যেমন বেগুন,ঝিঙে,পেঁপে,লাউ,শসা,আর এই সবজি গুলো তিনি নির্দিষ্ট দামে বিক্রি করছেন।পাশে আরেকটি দোকানে যেতেই দেখি,একজন যুবক বড় একটি সবজির দোকান দিয়ে সবজি বিক্রি করছে।

তার কাছে প্রচুর পরিমাণে সবজি ছিল যেমন, বরবটি,পুঁইশাক,লালশাক, কাঁচকলা ইত্যাদি।আর এই সবজি বিক্রেতা আমার পাশে থাকা একটি ব্যক্তির সাথে সবজির দাম নিয়ে কথা বলছিলেন। আর এসব সবজি বিক্রেতারা বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে সবজিগুলো কিনে নিয়ে আসে,এই বাজারে বিক্রি করে তাদের জিবিকা নির্বাহ করেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG_20230504_102248.jpg

এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন,একটি লোক মিঠকুমড়া এবং ঝরে পড়া কাঁচা আম বিক্রি করছে। মিঠকুমড়া বিক্রেতার সামনে থাকা ব্যক্তির কাছে মিঠকুমড়া বিক্রি করে নির্দিষ্ট পরিমাণ দাম রেখে অবশিষ্ট টাকা ঐ ব্যক্তিকে ফিরিয়ে দিচ্ছেন। মিঠা কুমড়া গুলা ফালি ফালি করে কেটে সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG_20230504_101817.jpg

IMG_20230504_101737.jpg

এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে,এবং এই দোকান গুলোতে কাঁচামরিচ,পিয়াজ,রসুন,আদা,শুকনা মরিচ বিক্রি করে থাকেন বিক্রেতারা। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মালামাল বিক্রি হয়।এজন্য এদের পিছনের গোডাউনে হিউজ পরিমাণ দ্রব্য সামগ্রী মজুদ করা আছে,যাতে এই সব দ্রব্য সামগ্রীর কোন সময় ঘারতি না পড়ে।

IMG_20230504_101140.jpg

এটি একটি শুটকি মাছের দোকান।আমাদের কুষ্টিয়াতে তেমন শুটকি মাছ পাওয়া যায় না। এখানকার ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে শুটকি মাছ পাইকেরি দরে কিনে নিয়ে এসে,খুচরা মূল্য বিক্রি করে থাকে । এই দোকানটিতে বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে যেমন চিংড়ি মাছ,ছোট মাছ,চুনো মাছ, ইত্যাদি।শুটকি মাছ বিক্রেতা তার নির্ধারিত মূল্যে শুটকি মাছগুলো বিক্রি করছে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

IMG_20230504_105215.jpg

এটি একটি মুরগির দোকান। এই মুরগির দোকানে আশেপাশে আরো অনেকগুলো মুরগির দোকান রয়েছে। প্রতিদিন এইখানে অসংখ্য মুরগি বিক্রি হয়। প্রতিদিন সকালে এখানে পাইকারি ব্যবসায়ীরা মুরগি দিয়ে যান। এবং মুরগি ব্যবসায়ীরা সেগুলোকে খুচরা মূল্যে বিক্রি করেন। মুরগিগুলোকে ঝুলিয়ে রাখা এই দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছিল।

F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVos12wgWo96x6NbLU6h52hrgVn5kA8Ud19YMd2fDD6qBcYJbzGzDbHFLZs4jZZim7qarDueSBrRMfZ58KuCersKCKjJnCt8ghN6eZKeZ7dku5jettyfDJ3HuQjAk5pijDTNrZHeaCcKqeUH83DxLFNixr4eVvyAtz6ETb9QE2cUEJ6RKie.jpeg


আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGY...pjXJx2c3tJJxEPAEQwGQ6bkUHaTBAB8538vjGPeY5WW4Fp1TyJ9BUuyL5F51msGqXhFqaus9MaYfnjHfeFwt3j3W1NPyJZkGM7VhDH6dUf3tLNmDXxQfZUWvHT.gif

Sort:  
 3 years ago 

বাহ, চমৎকার উপস্থাপন করেছেন ভাই। কুষ্টিয়ার নারিকেলতলা বাজার সম্পর্কে। বাজারের সবজিগুলো আমার কাছে অনেক টাটকা মনে হলো। এসব গ্রামগঞ্জের বাজারে অনেক ভালো ভালো কিছু পাওয়া যায়। খুব সুন্দর লিখছেন ফটোগ্রাফার দারুন হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য।

 3 years ago 

কাঁচা বাজারের দৃশ্য গুলে সত্যি অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে, জাস্ট অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো, তার সাথে প্রতিটি জিনিসের বর্ণনা খুবই সুন্দর করে তুলে ধরেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ 🙂

Loading...
 3 years ago 

কাঁচা বাজারের দৃশ্য অনেক সুন্দর। আমাদের এলাকায় মিষ্টিকুমড়া এইভাবে করেন। আমাদের এলাকায় মিষ্টিকুমড়া লাল কদু নামে পরিচিত। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন এবং সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ।

আপনার মূল্যবান সময়ই ব্যয় করে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কুষ্টিয়া নারকেলতলা বাজার নিয়ে আপনি অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। কাঁচা বাজারের দৃশ্যগুলো অনেক সুন্দর। মিঠা কুমড়া কে আমাদের এলাকায় মিষ্টি কুমড়া বলে থাকে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

কুষ্টিয়ার নারিকেলতলার বাজার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দেখে মনে হচ্ছে বাজারটি অনেক জাগ্রত পূর্ণ। রাস্তার পাশে বাজার গুলো দেখে অনেক ভালোই লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনার মূল্যবান সময়ই ব্যয় করে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কুষ্টিয়ার নারিকেল তলা বাজার সম্পর্কে দারুণ লিখেছেন ভাই। বাজারে সব ধরনের শাক, সব্জি পাওয়া যায়। গ্রামের এই রকম বাজার সব টাটকা শাক,সব্জি, মাছ,মাংস পাওয়া যায়। বাজার নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন ভাই। ধন্যবাদ

আপনার মূল্যবান সময়ই ব্যয় করে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কুষ্টিয়া নারিকেল তলা মাছের বাজার এবং কাঁচা বাজারের দৃশ্য নিয়ে দারুণ লেখছেন ভাই, আপনি অনেক সুন্দর করে সব গুলো বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মিষ্টিকুমড়ো আমার অনেক পছন্দের একটা খাবার, আপনি দারুণ ফটোগ্রাফি করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ই ব্যয় করে আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনি কাঁচাবাজারের চমৎকার কিছু ছবি তুলেছেন। বিশেষ করে বেগুন মাপার ছবি এবং মিষ্টি কুমড়ার ছবি দুটি। ধন্যবাদ আপনাকে কুষ্টিয়ার একটি কাঁচা বাজারের সম্পর্কে পোস্টটি করার জন্য।

আমার পোস্ট টি পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Hi, @abdullah-44,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61647.95
ETH 1649.19
USDT 1.00
SBD 0.42