ডায়েরি গেম -২৫ এপ্রিল ২০২৫- কাজের ব্যস্ততার ফাঁকে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত।
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। প্রতিদিন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে সুন্দর একটি দিন পার করে থাকে এই দিনগুলোর কিছু সময়ের মতো আমরা সবার সাথে শেয়ার করতে পারলে বেশ ভালো লাগে। তাই আজকে আপনাদের মাঝে আমার কাটানো কিছু সময় তুলে ধরলাম।
এখন বৈশাখ মাস প্রতিদিন আকাশে একটু মেঘ দেখা যায় যার কারণে সকালটা বেশ সুন্দর দেখায়। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হেঁটে এলাম দেখি চারপাশের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। সকালের নাস্তার জন্য আজকে আমি রুটি তৈরি করেছি প্রতিদিন একই রকমের নাস্তা ভালো লাগে না তাই এক একদিন এক এক রকমের নাস্তা তৈরি করি রুটি দিয়ে সকালে বাজি খেয়েছে তবে আমি রুটি সাথে চা খেয়েছি।
সকালের নাস্তা শেষ হলে আমি রুমে এসে কিছুক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখি এরপর ঘড়িতে যখন ৯টা ৩০ মিনিট হয় তখন চলে যায় রান্না সকল কিছু বোঝানোর জন্য প্রায় 30 মিনিট সময় লাগে আমার সবকিছু গুছাতে এরপর রান্না করতে চলে যায়। মাটির চুলা রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় কারণ মাটির চুলাতে আগুনের তাপ অনেক বেশি থাকে তাই রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
রান্না শেষ করে অপরিষ্কার থালা বাসনাগুলো ধুয়ে নিলাম এরপর ঘরটা হালকা অপরিষ্কার ছিল তা পরিষ্কার করে নিলাম। চলে গেলাম গোসল করার জন্য গোসল করে জামা কাপড় গুলো বাইরে শুকাতে দিয়ে চলে গেলাম যোহরের নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই একসাথে হলে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম।
দুপুরের খাওয়া শেষে আমি কিছুক্ষণ ঘুমাতে চলে গেলাম কিছুক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে নিলাম। আজকে বিকেলে হঠাৎ পুডিং খেতে ইচ্ছে হলো তাই পুডিং বানাতে চলে গেলাম। সবকিছুর গুছিয়ে পুডিং তৈরি করার জন্য চুলাতে বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের পুডিং তৈরি হয়ে গেল। পুডিং তৈরি হতে হতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল তাই পুডিং ফ্রিজের ভিতরে রেখে দিলাম। নামাজ পড়ে এসে সবাই একসাথে বসে চা খেয়ে নিলাম।
চা খাওয়া শেষ হলে ফ্রিজ থেকে পুডিং নামিয়ে নিলাম প্রায় 20 মনিট ফ্রিজে থাকার জন্য ফুডিং টা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার জন্য আমি পুডিংকে ডিপ ফ্রিজ এর ভিতরে রেখে দিলাম এতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। এরপর কেটে সবাই একসাথে বসে পুডিং খেলাম।
খাওয়া দাওয়া শেষ হলে চলে গেলাম এশার নামাজ পড়ার জন্য কারণ নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়ে উঠে কিছুক্ষণ মোবাইলে কাজ করলাম। এরপর দশটার সময় সবাই একসাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া শেষ হলে ব্রাশ করে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা আজকে আমার দিনটি এ পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।