গেম রিভিউ: পেস মোবাইল (ফুটবল গেম)
আজকে চলে এলাম মোবাইল গেমিং এর সবচেয়ে ভালো ফুটবল গেমের রিভিউ নিয়ে।
গেমের নাম: পেস মোবাইল ২০২১
নির্মাতা প্রতিষ্ঠান: কোনামী
নির্মাতা দেশ: জাপান
পেস মোবাইল মূলত একটি ফুটবল গেম যা রিলিজ করা হয় ২০১৬ সালে পেস মোবাইল ২০১৭ নামে। যদিও নির্মাতা প্রতিষ্ঠান কোনামী অনেক আগে থেকেই পেস এর পিসি ভার্সন রিলিজ করে আসছে। মোবাইল ফুটবল গেমিং এর জগতে সবচেয়ে ভালো গ্রাফিক্স এই গেমের। পেস মোবাইল এর ইন্টারফেস ও তুলনামূলক সহজ, যা যে কেউ খুব অনায়াসে ব্যবহার করতে পারবে।
গেম মোড: পেস মোবাইল মূলত একটি ইন্টারনেট ভিত্তিক গেম, যদিও খেলতে খুব কম ডাটা ব্যবহার করতে হয়। গেমে মূলত ২ ধরনের মোড পাওয়া যায়।
১. কম্পিউটার এর সাথে
২. অনলাইন অপনেন্টের সাথে
১. কম্পিউটার এর সাথে সাধারণত গেমের নির্দিষ্ট কিছু ইভেন্ট খেলা যায়। যেমন: ট্যুর ইভেন্ট, ট্যুর চ্যালেন্জ, স্পেসাল ইভেন্ট ইত্যাদি। নিজের গঠন কৃত দলের সাথে কম্পিউটার এর সিলেক্ট করা দলের সাথে খেলতে হয় নির্দিষ্ট কিছু উপহার পাবার লক্ষ্যে।
২. অনলাইন অপনেন্টের সাথে মূলত ৪ ধরনের ইভেন্ট খেলা যায়।
ক. সাপ্তাহিক ইভেন্ট: এই ইভেন্ট প্রতি সপ্তাহে ২ বার করে আসে। এই ইভেন্টে অনলাইন অপনেন্টের সাথে নির্দিষ্ট কিছু পয়েন্ট করলে উপহার পাওয়া যায়। এখানে ১ বার নিজের দল ও আর ১ বার সিলেক্টেড দল নিয়ে খেলতে হয়।
খ. সাপ্তাহিক গোল ইভেন্ট: এই ইভেন্টের ৩ টি গোল চ্যালেন্জ খেলতে হয় যেখানে উপহার হিসেবে ২৫০০০ জিপি (গেমের টাকা) পাওয়া যায়।
গ. স্টান্ডার্ড: এই ইভেন্টে মূলত কোন উপহার থাকে না। শুধু অনলাইন রেটিং বাড়াতে খেলা হয়।
ঘ. ফেন্ডলি: এই ইভেন্টে ২ জন বন্ধু একে অপরের সাথে খেলতে পারেন।
খেলোয়াড় সাইন ও টিম গঠন: গেমে নিজের দল গঠন করতে হয় যার জন্য খেলোয়াড় সাইন জরুরি বিষয়। খেলোয়াড় সাধারণত ২ ভাবে সাইন করা যায়।
১. স্কাউটের মাধ্যমে
২. ড্র দিয়েে
গেমে ৪ ধরনের খেলোয়াড় কার্ড পাওয়া যায়।
১. বেস খেলোয়াড়: সাধারণত সব খেলোয়াড় এই কার্ডের অন্তর্ভুক্ত (লেজেন্ড খেলোয়াড় বাদে)। ৫ ধরনের বেস কার্ড আছে- কালো , সোনা, রুপা, ব্রন্জ ও সাদা বল।
২. ফিচার্ড খেলোয়াড়: এই খেলোয়াড় সাধারণত বেস খেলোয়াড় থেকে একটু উন্নত। এই কার্ড নির্দিষ্ট কিছু ক্লাবের পাওয়া যায়। সব বেস খেলোয়াড় এই কার্ডে অন্তর্ভুক্ত নয়। বেস থেকে এদের রেটিং কিছুটা উন্নত।
৩ লেজেন্ড খেলোয়াড়: ৬০ কিংবা ৭০ এর দশক থেকে কিছুদিন আগের অবসর গ্রহণ করি লেজেন্ড খেলোয়াড় এই কার্ড পাওয়া যায়। তবে লেজন্ড খেলোয়াড় সাইন করানো কষ্টকর ব্যাপার কারণ তারা খুব কম সময় আশে। তাদের মূল্য বেশি থাকে।
৪. আইকন খেলোয়াড়: এরা মূলত লেজেন্ড খেলোয়াড় কিন্তু এই কার্ড বিশেষ কোন খেলার দিনের পারফরম্যান্স দিয়ে বানানো আর তাই লেজেন্ড কার্ড খেকে রেটিং ও বেশি হয়। লেজেন্ড ছাড়াও মেশি, রোনালদো ও রাসফর্ডের আইটষ কার্ড আছে কারণ তারা গেমের আম্বাসেডর।
গেমটি যেহেতু প্রতিবছর নতুন সংস্করণ আসে তাই গেমে আইডি এড করলে প্রতিবছর একি দল নিয়ে খেলতে পারবেন। এছাড়াও ধারাভারসো ও ভাষা সব নিজের মত পরিবর্তন করা যায়।
এছাড়াও টাকা দিয়ে থিম সহ খেলোয়াড় কেনা যায়।
আশা করি গেমটি খেললে ভাল লাগবে ও অবসর সময় সুন্দর কাটবে। তাই আজই ডাউনলোড করুন ও বন্ধুদের চ্যালেন্জ জানান।
Some changes in rule. If you want you can edit your post.
i wrote it myself. i don't know how it has 6%, it may be because it is in bengali and the headlines or other issue. thank you