পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ( দ্বিতীয় পর্ব)
পঞ্চম দিনের শুরুতেই যখন হাসান মাহমুদ পাকিস্তানি ক্যাপ্টেন শন মাসুদকে আউট করেন। তখন মনে হতে থাকে আর মাত্র কয়েকটা উইকেট নিলেই বাংলাদেশের পক্ষে এই ম্যাচটা জেতা সম্ভব। পরবর্তীতে পাকিস্তান দ্রুত আরো কয়েকটি উইকেট হারিয়ে ফেলে। তবে এক প্রান্ত থেকে উইকেট পড়লেও অপর প্রান্ত থেকে মহম্মদ রিজওয়ান দারুন ব্যাটিং করতে থাকেন। তাকে বেশ কিছুক্ষণ যোগ্য সঙ্গ দেন আব্দুল্লাহ শফিক। তবে এদিন বাংলাদেশী স্পিনাররা পাকিস্তানি ব্যাটসম্যানদের উপরে রীতিমতো চেপে বসেন। অভিজ্ঞ সাকিব আল হাসান আর মেহেদি মিরাজ দুজন মিলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান তিনটি এবং মেহেদী হাসান মিরাজ চারটি উইকেট নেন।
যার ফলে পাকিস্তান দল মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের সামনে জয় লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের পাকিস্তান যখন অলআউট হয়ে যায় তখনো পঞ্চম দিনের অনেকটা সময়ের খেলা বাকি ছিল অবশ্য বাংলাদেশ দল এই ৩০ রান করতে বেশি সময় নেয়নি মাত্র ৬.৩ ওভারে তারা বিনা উইকেট হারিয়ে ৩০ রান করে ম্যাচ জিতে নেয় আর বাংলাদেশ পাই পাকিস্তানের বিরুদ্ধে তাদের ইতিহাসের প্রথম টেস্ট জয় সেটাও আবার ১০ উইকেটের বড় ব্যবধানে। দুর্দান্ত একটি ইনিংস খেলার কারণে মুশফিকুর রহিম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এখন দেখা যাক দ্বিতীয় টেস্টে বাংলাদেশে কেমন করে। তবে যেটাই হোক দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে বিজয় সবার জন্য একটা খুশির সংবাদ হয়ে এসেছে। (সমাপ্ত)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।