স্পোর্টস পোস্ট // আল ইত্তেফাক বনাম আল হেলাল দুর্দান্ত এক ফুটবল ম্যাচ
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯-০৮-২০২৩)
Credit // Sportszfy tv Live
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আল ইত্তেফাক বনাম আল হেলাল এর দুর্দান্ত এক ফুটবল ম্যাচ । আসলে খেলাটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ ভালোভাবে দেখেছিলাম। খেলাটি শুরু হয়েছিল গতকাল বাংলাদেশ সময় রাত বারোটার সময়। তখন লেখাপড়া শেষ করে খেলা দেখতে শুরু করলাম। প্রথমে আপনারা দেখতে পারছেন দুই দল জাতীয় সংগীত গাওয়ার জন্য ফিল্ডের মধ্যে প্রবেশ করেছে। তখন আমি অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট মেরে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে সৌদি লীগ এখন বিশ্বের মধ্যে বেশ নাম ডাক কুড়িয়েছে।রোনালদো ও বড় বড় তারকা আসার পরে সৌদি লীগের নাম ফুটেছে। আসলে আমার কাছে বেশ ভালোই লাগে ফুটবল খেলা দেখতে। তবে চলুন আজকের খেলা নিচে শেয়ার করা যাক......
Credit // Sportszfy tv Live
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। দুই দল যখন ফটোসেশন করতেছিল তখন আমি অনেক সুন্দর ভাবে স্ক্রিনশট মেরে রেখে ছিলাম। খেলা শুরু হওয়ার আগে দুই দলের ক্যাপ্টেন এসে রেফারির সাথে কিছু কথা বলল এবং ছবি তোলার জন্য সবাই বেশ ভালোভাবে দাঁড়িয়েছিল। তখন আমি বেশ সুন্দরভাবে স্ক্রিনশট মেরে রেখে গেছিলাম।
Credit // Sportszfy tv Live
তার কিছুক্ষণ পরেই দুই দলের প্লেয়ারদের নামের লিস্ট যখন আমার মোবাইলের স্কিনের উপরে আসলো তখন আমি অনেক সুন্দরভাবে স্ক্রিনশট মেরে রেখে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে ফুটবল খেলা আমার অনেক প্রিয় একটি খেলা এই খেলা দেখতে এবং খেলতে আমি বেশ পছন্দ করি।
Credit // Sportszfy tv Live
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে গেল সেন্টারের মাধ্যমে। খেলা শুরু হওয়ার পরেই দুই দলের খেলা আমি বেশ সুন্দরভাবে উপভোগ করেছিলাম। দুই দলের মধ্যে প্রথম থেকেই বেশ আক্রমণাত্মক খেলা চলছিল। খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আল হেলাল অনেক ভালো একটি সুযোগ পেয়েছিল তাও সেখান থেকে গোল করতে পারছিল না। সুযোগকে যখন পেয়েছিল তখন আমি অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট মেরে রেখে ছিলাম।
Credit // Sportszfy tv Live
খেলা শুরু হওয়ার ঠিক ৮ থেকে ৯ মিনিট পরে একজন খেলোয়াড় মারাত্মকভাবে আহত হয়। আল হেলালের একজন প্লেয়ার ফাউল করেছিল আল ইত্তেফাকের একজন প্লেয়ার কে। আসলে সেই প্লেয়ার আর উঠে দাঁড়াতে পারছিল না তখনই তাকে মাঠ ত্যাগ করতে হয়। বাইরে থেকে একটি গাড়ি এসে এবং সেখানে উঠিয়ে তাকে মাঠ থেকে নিয়ে যায়। আসলে ফুটবল খেলা বেশ মারাত্মক একটি খেলা বলে আমি মনে করি। আসলে এই খেলায় আমিও বেশ কয়েকবার মর্মান্তিকভাবে আহত হয়েছিলাম। তারপরেও আমার অনেক প্রিয় খেলা ফুটবল।
Credit // Sportszfy tv Live
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ঠিক ২২ থেকে ২৩ মিনিটের মাথায় অনেক সুন্দরভাবে একটি গোল করে ফেলে আল হেলালের একজন প্লেয়ার। আসলে গোলটি দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। অনেক দূর থেকে মারছিল গোল পোস্টে লেগে গোল হয়েছিল। গোল দেওয়ার পরে প্লেয়ার অনেক আনন্দ উপভোগ করছিল। আসলে যেকোনো প্লেয়ারই গোল দেওয়ার পরে অনেক উদযাপন করে দেখতে বেশ ভালই লাগে। হাফ টাইমের আগে আরও একটি গোল করেছিল আল হেলালের ক্যাপ্টেন। হাফ টাইম এর আগেই ২-০ গোলে এগিয়ে যায় আল হেলাল।
Credit // Sportszfy tv Live
হাফ টাইমের পর প্রথম থেকেই দুই দল বেশ আক্রমণত্মক খেলা খেলছিল। দেখতে বেশ ভালোই লাগছিল আমার কাছে। মেসের প্রায় সবাই আমরা খেলা দেখছিলাম। হাফ টাইমের পরে আল হেলালের একজন প্লেয়ার অনেক ভালো একটি সুযোগ পেয়েছিল সেখান থেকে বল গোলে মারতে গিয়ে গোলকিপারের হাত দিয়ে অনেক সুন্দর ভাবে ঠেকিয়ে দিয়েছিল। আসলে খেলা আল হেলাল সব থেকে ভালো খেলছিল।
Credit // Sportszfy tv Live
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন খেলা প্রায় ৯০ মিনিট শেষ হয়ে গিয়েছে। তারপরে আবারো পাঁচ মিনিট লস্ট টাইম দেওয়া হয়েছে। লাস্ট টাইম এর খেলা যখন শেষ হয়ে গিয়েছিল তখন আমি অনেক সুন্দর ভাবে একটি স্ক্রিনশট মেরে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। অবশেষে খেলায় ২-০ গোলে জয়লাভ করে আল হেলাল। আশা করি পোস্টি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| শ্রেণী | স্পোর্টস পোস্ট |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| পোস্ট তৈরি | @kibreay001 |
| লোকেশন | গাংনী ,মেহেরপুর |
| চ্যানেল | Sportszfy tv |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Twitter link
আল-হেলালের ম্যাচ আগে আমি দেখতাম না। নেইমার আসার পর আমি কিছু কিছু ম্যাচ দেখি। এই ম্যাচটার হাইলাইট দেখেছি। যদিও দেইমার খেলেনি তারপরও আল হেলাল 2-0 তে জয় লাভ করেছে দেখে খুশি হয়েছি। খারাপ লাগছে এজন্য যে বিপরীত দলের একজন প্লেয়ার আহত হয়েছিল। ধন্যবাদ মামা সুন্দর একটি ম্যাচ রিভিউ করার জন্য।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।