আইপিএল: "গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস" খেলায় আমার অনুভূতি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৪ ই মে, বুধবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো জানেন যে, বর্তমানে ক্রিকেটের খুবই জনপ্রিয় একটি লিগ আইপিএল চলমান রয়েছে। আইপিএলের শুরু থেকেই আমি ব্যক্তিগতভাবে চেন্নাই সুপার কিংস এর একজন সাপোর্টার বা ভক্ত ও বলতে পারেন। বিশ্ব ক্রিকেটের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট হলো আইপিএল। আইপিএলের ম্যাচগুলোতে ক্ষণে ক্ষণে রং বদলায়। বর্তমানে আইপিএলের সব দল গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে চলে এসেছে। আজকে কোয়ার্টার ফাইনালে প্রথম খেলা গুজরাট টাইটান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস।
আজকের খেলা বিজয়ী দল সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ পাবে এবং পরাজিত দল এলিমেটর থেকে জয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আজকে আমার পোস্টটি হলো আইপিএলে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের খেলায় আমার অনুভূতি শেয়ার করবো আপনাদের সাথে।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
এবারে আইপিএলের ১৬ তম আসর চলমান রয়েছে। আইপিএলের প্রতি টি ম্যাচে আমি খুব ভালোভাবে উপভোগ করি। আজকে প্রথম কোয়ার্টার ফাইনালে খেলা ছিল শীর্ষ দুই দল চেন্নাই সুপার কিং এবং গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ। আজকের পিচ রিপোর্টের সময় রবি শাস্ত্রী পিচ রিপোর্টে ১৬০ প্লাস রানের কথা বলেন দেখা যাক তার কথা কতটা সত্য হয়। আসলে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোতে ঠিক এমনই রান হয় কারণ দলগুলো অনেক চাপে থাকে। আজকে গুজরাট টাইটান্স টসে জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয়।
চেন্নাই সুপার কিং প্রথমে ব্যাটে নেমে শুরুটা বেশ ভালোই করে। চেন্নাই সুপার কিংস এর হয়ে ওপেনিং ব্যাটে নামে ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াদ। বার ওভারে চলাকালে তাদের প্রথম উইকেট হারান ততক্ষণে ৯৪ রান হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের। প্রথম ১০-১২ আবার পর্যন্ত চেন্নাই সুপার কিংস এর খেলা দেখে মনে হচ্ছিল আজকে প্রায় ২০০ রান হবে। কিন্তু ঋতুরাজের উইকেট পড়ে যাওয়ার পরে, তারপর ওয়ান ডাউন এবং মিডিল অর্ডারের একটু ব্যর্থতার কারণে রান ২০০ করতে না পারলেও ৭ উইকেট হারিয়ে ১৭২ রানের ফাইটিং স্কোর করে। রবি শাস্ত্রীর পিস রিপোর্টের রানের সাথে স্কোরটি বেশ মানানসই।
গুজরাট টাইটান্সের হয়ে শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা তাদের ওপেনিং ব্যাটিংয়ে নামেন। শুরুটা আসলে খুব একটা ভালো করতে পারেননি। প্রথম দশ ওভারেই তাদের কয়েকটি উইকেটের পতন হয়ে যায়। এবারের আইপিএল আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। গত দুই ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি করে গায়ে লাগিয়ে নিয়েছেন আইপিএলের সেরাদের তকমা। এবারে গুজরাট টাইটানসের মেইন ব্যাটিং স্তম্ভ শুভমান গিল। প্রথমে চার পরে গেলেও শুভ গিলের উপর ম্যাচটি বেশ ভালোভাবেই দাঁড়িয়ে ছিল। কিন্তু চেন্নাই সুপার কিংস এর প্রয়োজন ছিল শুভমান গিলের গুরুত্বপূর্ণ উইকেটটি। শুভমান গিলের উইকেটটি পাওয়ার পর মনের ভিতর খুব ভালো লাগছিল।
বর্তমানে ক্রিকেট খেলাতেও সময়ের দামটা বেশ ভালোই দেওয়া হয়। চেন্নাই সুপার কিংসের বোলিংয়ের ধীর ওভারের কারনে দুই অ্যাম্পিয়ার চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সাথে কথা বলছেন। তখন দলের প্রয়োজন ছিল ৩০ বলে ৭১ রান। আইপিএলে উইকেট হাতে থাকলে ৩০ বলে ৭১ রান খুব একটা বেশি রান না।
আটটা উইকেট পড়লেও রশিদ খান বিধ্বংসী হয়ে উঠেছিল। হয়তো তিনি শেষ পর্যন্ত থাকলে গুজরাট টাইটান্স ম্যাচটা জিতে যেত। রশিদ খান গত ম্যাচের আগের ম্যাচে নিজের বিধ্বংসী ব্যাটিংছে ম্যাচ না জেতাতে পারলেও মানুষের মন জয় করে নিয়েছেন। আজকের ম্যাচে ১৬ ঘরে ৩০ রান করে মহেন্দ্র সিং ধোনির পাতানো ফিল্ডিং এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরে।
আজকের ম্যাচে চেন্নাইয়ের দর্শক ছিল দেখার মতো। ছোলো ওভার রেট এর কারনে ২০ তম ওভারে গুজরাট টাইটান্স ছোলো ওভার রেট পেনাল্টি পায়। মাত্র চারজন পেলেয়ার ৩০ গজ বৃত্তের বাইরে ফিল্ডিং করতে পারবে। ক্রিকেটের এ বিষয়টা আমার কাছে বেশ দারুন লাগলো আসলে চেন্নাই সুপার কিংস এর বোলাররা অতিরিক্ত ওয়াইড এর কারণে অনেক সময় অপচয় করে ফেলেছিল। তাই ২০ তম ওভারে গুজরাট টাইটানস এই সুযোগটা পেয়েছিল। কিন্তু ততক্ষণে গুজরাট টাইটান্সের নয়টি উইকেট হারিয়ে ফেলেছিল এবং বোলিংরা ব্যাটে ছিলো। আর শেষ ওভারে ২৪ রানের দরকার ছিল। গুজারট টাইটানসের বোলিং দের দ্বারা এক ওভারে ২৪ রান তুলে জেতা ম্যাচটা অনেক কঠিন। গুজরাট টাইটান্স ২০ তম ওভারের শেষ বলে আউট হয়ে ১০ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে।
শেষমেষ ভালোভাবেই চেন্নাই সুপার কিংস ১৫ রানে জয়লাভ করে। চেন্নাই সুপার কিং আইপিএল মোট ১৪ টি আসর খেলেছেন তার ভেতরে ১২টি আসর কোয়ালিফায়ার করেছে এবং দশটি আসরেই ফাইনালে গিয়েছে। চেন্নাই সুপার কিং আইপিএলের সবচেয়ে সফলতম দলের একটি। এই বড় ম্যাচটি জিতে সরাসরি ফাইনালে চলে গিয়েছে।
আজকের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিল রিতুরাজ গায়কোয়াদ। এবারের আইপিএল এর ঋতুরাজের ব্যাটিং পারফরমেন্স খুবই ভালো।
আজকের এই ম্যাচটি জেতার পরে খুবই আনন্দ লাগছিল। গুজরা টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস এর এই ম্যাচটি খুব সুন্দর ভাবে উপভোগ করেছি। এখন দেখা যাক সামনে ফাইনালে আমাদের প্রতিপক্ষ কোন দল হয়। আমি আশাবাদী চেন্নাই সুপার কিং ফাইনালেও অবশ্যই ভালো খেলবে।
পোস্টের ছবির বিবরন
| স্ক্রিনশট | Sportszfy TV |
|---|---|
| ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
| তারিখ | ২৩ ই এপ্রিল |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon

ক্রিকেট খেলা আমি বুঝিনা। এর সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। যাক আপনার পোষ্টটি পড়ে বুঝলাম এটি ভারতের চেন্নাই ও গুজরাটের মধ্যে খেলা হয়েছে। আর চেন্নাই টিম বেশ ভালো খেলেছে।
হ্যাঁ আপু এই ম্যাচে চেন্নাই সুপার কিং দল জয়লাভ করেছে। আমার পোস্টটি পড়ে সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমি প্রতিনিয়ত আইপিএল খেলা দেখি কিন্তু কালকে আমাদের এলাকাতে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে খেলাটা মিস করে ফেলেছি। খুবই খারাপ লাগছিল এই ধরনের একটা সেমিফাইনাল খেলা না দেখতে পেরে।
ভাই আপনি তো দেখছি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দেখা মিস করে ফেলেছেন। যাই হোক দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল টা দেখবেন। সুন্দর মতামত প্রদান করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।