রমজান লীগের ক্রিকেট ম্যাচ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি৷ আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের খেলা একটি ক্রিকেট ম্যাচের অভিজ্ঞতা।

IMG_20230416_172212.jpg

আপনারা গত পর্বেই জেনেছেন আমাদের স্কুলে প্রতিবছর রমজানে একটি লীগের আয়োজন করা হয়। এই লীগের দুইটি পর্ব একটি ক্রিকেট এবং আরেকটি ফুটবল লীগ।আর লীগের নিয়ম কানুন সব তো আপনারা গত পর্বেই জানতে পেরেছেন।আর এটা তো জানেনই আমরা আমাদের ফুটবল খেলার প্রথম ম্যাচেই ২০২২ ব্যাচের সাথে ১-০গোলে পরাজিত হই।

IMG_20230416_173817.jpg

তবে ফুটবলে হারলেও আমরা একদম ভেঙ্গে পড়িনি। কারন ফুটবলের তুলনায় আমরা ক্রিকেটে অনেক শক্তিশালী। আমাদের টিম টা এলাকার বেস্ট টিম।হাইস্কুল লেভেলে থাকতে আমরা পুরো এলাকা দাপিয়ে বেড়িয়েছি। তবে বর্তমানে সবাই আলাদা আলাদা জায়গায় পড়াশোনা ও চাকুরির জন্য চলে যাওয়ায় টিম টা ভেঙ্গে যায়।

IMG_20230416_162658.jpg

এখন আর এই রমজান ছাড়া খেলাধুলা হয়না।কিন্তু কথায় বলে না অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং না।তেমনি আমরাও খেলা বাদ দিলেও খেলা ভুলে যাইনি৷ যাই হোক এই খেলাতেও প্রতিপক্ষ নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। আর এই লীগে দলের সংখ্যা দশটি। প্রত্যেকটি ম্যাচ নক আউট।অর্থাৎ এক ম্যাচ হারলেই সেই দল আর লীগে খেলতে পারবে না।

IMG_20230416_182018.jpg

যখন প্রতিপক্ষ বাছাইয়ের লটারি হয় তখন আমরা সবাই মনে মনে চাচ্ছিলাম যাতে বিপক্ষদল হিসেবে যেন ২০২২ ব্যাচ পড়ে। ওরাও চাচ্ছিল যাতে আমরা ওদের বিপক্ষে থাকি।কারন আমরা যখন খেলা বাদ দেই তখন ওরা মাত্র ভর্তি হয়।আমাদের খেলা ওরা কখনো দেখে নি। আমরা ওদের প্রতিপক্ষ হিসেবে চাচ্ছিলাম যাতে ফুটবলে হারার প্রতিশোধ টা নিতে পারি।

IMG_20230416_182010.jpg

নিয়তি আমাদের কথা শুনেছিল।আমরা প্রতিপক্ষ হিসেবে ২০২২ ব্যাচ কে পাই। আমাদের প্রথম ম্যাচ ছিল গতকাল ২টা থেকে। এবারো আমরা উদ্ভোধনী ম্যাচ পাই।কিন্তু এবারো সেই প্রধান অতিথিদের জন্য ম্যাচ শুরু হতে হতে ৪.৩০ বাজে।এরপর খেলা শুরু হয়।টসে জিতি আমরা ব্যাটিং নিই। কারন অচিরেই সন্ধ্যা লাগবে,আর অন্ধকার হয়ে আসলে পেস বল খেলা কষ্টকর।

Screenshot_2023-04-16-17-53-42-454_com.miui.calculator.jpg

টিম মিটিংয়ে ঠিক করা হল প্রথম থেকেই অ্যাটাকিং খেলতে হবে। অর্থাৎ ছয় চার ছাড়া কোন কথা নেই।ব্যাটসম্যান রাও দায়িত্ব বুঝতে পেরেছিল। ফলাফল প্রথম বলেই চার।এবং পরের ২বলে ২ছয়। খেলা দেখে মনে হচ্ছিল আইপিএল এর হাইলাইটস দেখছি যেন৷ তাই বলে ভাববেন না মাঠ ছোট৷ মাঠ বিশাল।ফুটবল খেলার হারের প্রতিশোধ নিতেই সবাই বিধ্বংসী খেলা শুরু করে। প্রথমে ১০ওভারে খেলার কথা থাকলেও ইফতার ও অন্ধকার এর কারনে খেলা কে আমরা ৫ওভারে নামিয়ে আনার সিদ্ধান্ত নেই,কিন্তু বিপক্ষ দল তাতে রাজি হয়না।তারা ৭ওভার করে খেলবে।

IMG_20230416_181837.jpg

আমরাও আর আপত্তি করলাম না।ফলফল আরো কিছু দারুন ছয় আর চার দেখলাম।আমাদের রান ৭ওভার শেষে দাঁড়ায় ১৩৩-৩।বোলিং করার সময়েও বোলার রা যে আগুনা ঝড়াতে থাকে।ওদের কোন ব্যাটসম্যান দাড়াতেই পারছিল না পিচে।আমাদের খেলা দেখে ২০২২ ব্যাচের ছেলেরা বলছিল ভাই আর কোনদিন আপনাদের সাথে খেলা নেব না,আর অন্য ব্যাচের ছেলেরা বলছিল আপনাদের সাথে প্রথম ম্যাচ পড়েনি বেচে গেছি।

IMG_20230416_181958.jpg

যাই হোক আমাদের বিপক্ষদল শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। তাদের অবস্থা এত করুন যে লাস্ট ৯নম্বর ব্যাটসম্যান আউট হবার পর আবার তাকে ব্যাট করার সুযোগ দেওয়া হয়।যাতে অন্য ব্যাটসম্যান নামতে সময় নষ্ট না হয়। ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার পায় আমাদের ব্যাচের রিফাত।

আজকের পর্ব এপর্যন্তই।কেমন লাগল আমাদের খেলার ধারাবিবরণী? অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।ভুলত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 3 years ago 

রমজান লীগে ফুটবলে হারলেও ক্রিকেটে জিতেছেন ,এজন্য আপনি সহ আপনাদের টীমকে অভিনন্দন।হারজিত বড় কথা নয়,অংশগ্রহণেই বড় কথা।প্রতিবছর আপনাদের স্কুলে রমজানে এই লীগের আয়োজন হয়ে থাকে জেনে ভাল লাগলো। ডিভাইসের এই যুগে ছেলে-মেয়েরা এখন খেলাধুলা বিমুখ! কিন্তু আপনারা অব্যহত রেখেছেন। মন ও শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। এই সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার আপু মোবাইলের থেকে মাঠের খেলাটাই বেশি ভাল লাগে। সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া একতো রমজান মাস। আবার এত গরমের মধ্যে কিভাবে টিকেট খেলে আমার মাথায় আসে না। আমিতো গরমের কারনে বাসা থেকে বের হতেই পারি না। বাসার পাশে ফতুল্লা স্টেডিয়ামে প্রতিদিন তামিম, সাকিব, মাশরাফি, ডিবিএল খেলা খেলে।তাদেরকেও দেখতে যায় না। আপনাদের সাহসের প্রশংসা করতে হয়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অভ্যাস ভাইয়া৷ অনেক ছোট থেকে খেলে খেলে এগুলো আর গায়ে লাগেনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এত গরমের মধ্যে আপনি ক্রিকেট খেলেছেন কিভাবে আমি বুঝতে পারছি না। রমজান লীগে ফুটবল খেলে হেরে গেলেও ক্রিকেট খেলে জিতে গেছেন আপনার টিমকে ও আপনাকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার অনুভূতিগুলো।

 3 years ago 

প্রতিশোধের নেশা তেই কাল গরম তুচ্ছ হয়ে গিয়েছিল ভাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39