ডাই পোস্ট।। রঙিন কাগজ দিয়ে স্পিডবোট তৈরি।

in আমার বাংলা ব্লগ4 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

IMG_20221129_181107-01.jpeg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে স্পিড বোট বানানোর ডাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালই লাগবে। তো চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

•রঙিন কাগজ
•কাঁচি
•স্কেল
•আঠা

ধাপ-১

IMG_20221129_195845.jpg

প্রথমে একটি পেপার নিয়ে সেটাকে ২১*২১ বর্গ সেমি আকারে কেটে নিলাম। তারপর কাগজটিকে চিত্র অনুরূপভাবে ভাঁজ করার মাধ্যমে দাগ করে নিলাম।

ধাপ-২

20221129_200314-01.jpeg

এরপর আবারও চিত্র অনুরূপভাবে ভাঁজ করার মাধ্যমে দাগ করে নিলাম। এ দাগ গুলো করার একটি কারণ সেটা হচ্ছে পরবর্তীতে এই দাগগুলো অনুসরণ করেই পেপারটিকে ভাঁজ করতে হবে।

ধাপ-৩

20221129_201903-01.jpeg

যাইহোক ভাঁজের মাধ্যমে দাগগুলো কমপ্লিট হয়ে গেল এবারে স্পিডবোট বানানোর জন্য ভাঁজ করার পালা। স্পিড বোট বানানোর জন্য প্রথমে চিত্র অনুরূপভাবে কাগজটিকে ভাগ করে নিলাম।

ধাপ-৪

20221129_202433-01.jpeg

এরপর আবারও চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ-৫

20221129_203235.jpg

তারপর আবারও স্পিডবোট বানানোর জন্য চিত্র অনুরূপভাবে ভাঁজ করে যেতে হবে।

ধাপ-৬

20221129_203618.jpg

এভাবে আবারও চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ-৭

20221129_203946.jpg

এরপর আবারও চিত্র অনুরূপভাবে ভাঁজ করতে করতে কাগজটিকে রকেট আকৃতির বানিয়ে ফেললাম।

ধাপ-৮

20221129_204656.jpg

এরপর রকেট আকৃতির কাগজটির পিছনের দিকে চিত্র অনুরূপভাবে মুড়িয়ে দিতে হবে। আমি এখানে ভুলে দুইবার ভাঁজ করে ফেলছিলাম। কিন্তু পরে দেখলাম এখানে একবার ভাঁজ করলেই হয়ে যাবে। যাইহোক তারপর চিত্র অনুরূপভাবে পেপারটির মাঝখানে খুলে নিতে হবে। এবং পিছনের অংশ যেখানে খোলা থাকবে ওখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। ব্যাস এখানে আমাদের হয়ে গেল স্পিডবোট তৈরি।

ধাপ-৯

20221129_205136.jpg

এবারে স্পিডবোটের ওপরের অংশ তৈরি করার জন্য। ৯*৯ বর্গ সেমি আকারে একটি কাগজ কেটে নিলাম। তারপর সেই কাগজটিকে ভাঁজের মাধ্যমে দাগ করে নিলাম,চিত্র অনুরূপভাবে।

ধাপ-১০

20221129_205716.jpg

এরপর সেই দাগ অনুসরণ করে চিত্র অনুরূপভাবে কাগজটিকে ভাঁজ করে নিলাম।

ধাপ-১১

20221129_210256.jpg

এরপর আবারও চিত্র অনুরূপভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ-১২

20221129_210629.jpg

এরপর সেই ভাঁজের কিছু অংশ খুলে নিলাম,চিত্র অনুরূপভাবে। তারপর সেটাকে চিত্র অনুরূপভাবে আঠা দিয়ে বোটের সাথে লাগিয়ে দিলাম।

শেষ ধাপ

IMG_20221129_181131-01.jpeg

IMG_20221129_181233-01.jpeg

ব্যাস হয়ে গেল আমার স্পিডবোট বানানো কমপ্লিট।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা এই ছিল আমার আজকের ডাই পোস্ট। আশা করি আজকের ডাই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আজকের মত এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 4 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে স্পিডবোট তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। দেখেই বোঝা যাচ্ছে এটা তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। নীল কালার হয় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনি অত্যন্ত সহজ এবং সুন্দর ভাবে স্পিডবোটটি বানিয়েছে। দেখতেও সুন্দর লাগছে কারণ আপনি রঙিন কাগজ ব্যবহার করেছেন। আবিষ্কারটি যদিও সাধারণ তারপরও আপনার পোস্ট দেখে বুঝতে পেরেছি আপনি অনেক সময় নিয়ে সুন্দর ভাবে স্পিডবোটটি বানিয়েছেন।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কাগজ দিয়ে ডিঙ্গি নৌকা তৈরি করতাম। তবে আজকে আপনার মাধ্যমে কিভাবে কাগজ দিয়ে স্পিডবোট তৈরি করতে হয় সেটা জানতে পারলাম। এখন আপনার এই পোস্ট দেখে একবার ট্রাই করে দেখার পালা।

 4 years ago 

আমিও ছোটবেলায় ডিঙ্গি নৌকা বানিয়েছিলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

বাহ এতো দেখতে একদম সত্যি কারের স্পিডবোট এর মতনই মনে হচ্ছে। আমি কাগজ দিয়ে নৌকা বানাতে পারতাম। তবে এমন স্পিডবোট ও যে বানানো যায় সেটা আজকে জানলাম। সত্যি দারুণ হয়েছে ভাই। শুভেচ্ছা রইলো।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 4 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে স্পিড বোর্ড বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের এসব জিনিস বানাতে ভাঁজগুলো দিতে একটু কষ্ট হয়। আপনি খুব সুন্দরভাবে এই কাজটি সম্পন্ন করেছেন ।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

আরে বাহ রঙিন কাগজ দিয়ে আপনি তো অনেক সুন্দর একটি স্পিডবোট বানিয়েছেন। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় দিয়ে এই স্পিডবোর্ডটি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে আমিও মাঝেমধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়ে থাকি। অনেক সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইলো।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

ভাইয়া আমি কিছুদিন আগে এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে একটি স্পিডবোট ডিজাইন করেছিলাম। ভালই লেগেছিল। আজকে আপনাকে দেখলাম রঙিন কাগজ দিয়ে স্পিডবোট তৈরি তৈরী করে ফেললেন। সাইট দিয়ে কিছু লেখা লিখে দিলে আরো সুন্দর হতো। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি স্পিডবোট তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এর আগে কমিউনিটিতে এরকম স্পিডবোর্ড দেখেছিলাম সকলের স্পিডবোট দেখতে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে আপনারটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। এরকম ইউনিক ধরনের পোস্ট দেখতে খুবই ভালো লাগে।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65594.32
ETH 1720.32
USDT 1.00
SBD 0.42