গান কভার- 💖“সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে"💖

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা,

আশা করি বন্ধুরা আজকের এই মহান দিনে আপনারা সবাই অনেক ভাল আছেন? যেহেতু আজকে সব অফিস আদালত বন্ধ তাই সবাই নিজের মতো করে দিনটি কাটাচ্ছেন। হয়তো অনেকেই শহীদ মিনারে গেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানার জন্য শহীদদেরকে। এই দিন আমাদের জন্য অনেক বড় একটি দিন। এই দিন আমাদের বাঙালি জাতির জন্য বড় অর্জনের একটি দিন। হাজার হাজার জনতা শহীদ হয়েছেন বাংলা ভাষার জন্য। যার বিনিময় আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। যে ভাষা আজ বিশ্বের দরবারে উচ্চ স্থানে বিশ্বের একটি অন্যতম ভষা। আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তখনই স্বাধীনতা অর্জন করতে পেরেছিল জাতি যখনই বাংলার দামাল ছেলেরা ছিল।

Add a heading (1).jpg

তখনই আমরা একটি সুন্দর ভাষা অর্জন করতে পেরেছিলাম যার জন্য হাজার হাজার মানুষকে শহীদ হতে হয়েছে। অবশ্যই তারা শহীদ হবে সেই বিষয়কে ভয় করেনি। তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি সুন্দর একটি দেশ। পেয়েছি সুন্দর একটি ভাব প্রকাশের নিজস্ব ভাষা। কিন্তু আজকাল দেখবেন মানুষ কেমন জানি সব দুর্নীতিবাজ হয়ে গেছে। সবাই নিজের স্বার্থ নিয়ে ঘুরে বেড়াই। কেউ প্রতিবাদ করে না কোন কিছুর জন্য। যদি সেই দামাল ছেলেদের মত আজকের তরুণ তরুণীরা প্রতিবাদ করতো তাহলে দেশ এত অতল গর্তে তলিয়ে যেত না। যদিও আমরা আজকে যে বাংলাদেশ পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। কিন্তু কষ্টে অর্জিত হাজার রক্তের বিনিময়ে অর্জিত সেই ভাষার প্রতি আমরা অবমূল্যায়ন করতেছি।

সেই কষ্টে অর্জিত স্বাধীনতা ভালোভাবে রক্ষিত হচ্ছে না। যাক অনেক কথাই বলে ফেলেছি। আসলে এগুলো আমাদের বকবক করে কোন লাভ নেই। যা হবার হয়ে যাবে আমি বা আমরা কি আর করতে পারবো। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গান পরিবেশন করে শোনাবো। অবশ্যই প্রতি সপ্তাহে একটি করে গান কভার শেয়ার করি। আজকেও একটি গান কভার শেয়ার করব সেটি হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি আমার কভার করা। তাহলে বন্ধুরা আমার গান কভার শুনে আসি আশা করি সকলের ভালো লাগবে—------

গানের কিছু তথ্য


গান--“সালাম সালাম হাজার সালাম"
শিল্পী-প্রথম গেয়েছেন আব্দুল জব্বার
গীতিকার--
সুরকারফজল এ খোদা


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন আপনি এই দিন বাঙালির জন্য বড় একটি অর্জনের দিন। আর এই দিনে আপনি চমৎকার একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে গান টি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রতিনিয়ত আমার শেয়ার করা গান কভার গুলো শোনার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

একুশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে দারুন একটু গানের কভার আপনি শেয়ার করেছেন আপু।গানটি আপনার গলায় ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে গান কভারটি শোনার জন্য।

 2 years ago 

সত্যি আপু এই দিনটি আমাদের জন্য অনেক গর্বিত দিন। আপনি বিশেষ দিনে অনেক প্রিয় একটি গান শেয়ার করেছেন। এই গানটি আমার অনেক পছন্দের।সত্যি আপু গানটি আমাদের মন প্রাণ জুড়ে যায়। ধন্যবাদ আপু বিশেষ দিনে বিশেষ একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।

 2 years ago 

১৬ই ডিসেম্বর ২১ শে ফেব্রুয়ারি এসব দিনগুলো আসলে খুব বেশি গর্ববোধ করে নিজেকে। তাই চেষ্টা করেছি একটি দেশাত্মবোধক গান কভার করে শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি গান শেয়ার করেছেন। এই গানটি আমার অনেক প্রিয় একটি গান এই গানটি আমি হাই স্কুল জীবনের একবার অনুষ্ঠানে গেয়েছিলাম। সত্যি গানটা আমার খুবই ভালো লাগে আপনার পোষ্টের মাধ্যমে গানটা দেখতে চাই আরো বেশি ভালো লাগবে ধন্যবাদ আপনাকে আজকের এই দিনে এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দেশাত্মবোধক গান আমার খুব ভালো লাগে। তাছাড়া এই গানটি অনেক প্রিয় একটি গান। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনাকেও একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাই। আপনি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই গান গুলো শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে গানটি শোনার জন্য।

 2 years ago 

একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দারুন একটি গান কভার করেছেন। সালাম সালাম হাজার সালাম গানটি আপনি চমৎকার ভাবে গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করলেন। গানটি শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার গানের গলা খুবই চমৎকার। ধন্যবাদ এতো সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া চেষ্টা করেছি ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি গান কভার করার।

 2 years ago 

আপনি এত সুন্দর একটা গানের কভার করেছেন যে, আমার পুরোটা শুনেই মনটা একেবারে ভরে গেল। এই গানটা আমার অনেক পছন্দের একটি গান। আপনার খালি গলায় পুরো গানটা এত সুন্দর করে কভার করার কারণে, সম্পূর্ণটা শুনতে অসম্ভব ভালো লেগেছে। শহীদদের স্মরণে খুব সুন্দর করেই পুরোটা শেয়ার করলেন। এত সুন্দর একটা গানের কভার করে সবার মাঝে ভাগ করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার খুব সুন্দর অনুভূতি পড়ে ভীষণ ভালো লেগেছে। সব সময় আমার শেয়ার করা গান কভার গুলো শুনেন অনেক বেশি উৎসাহ পাই।

 2 years ago 

ভাষা দিবসে আপনি খুব দুর্দান্ত গান কাভার করেছেন। ভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। সত্যি ভাষা শহীদের অবদান কখনো ভুলার নয়। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

দারুন অনুভূতি প্রকাশ করলেন অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

ভাষা শহীদদেরকে স্মরণ করে খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সালাম সালাম হাজার সালাম এই গানটি আপনার কন্ঠে শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় আমার শেয়ার করা গান খাবার গুলো শুনেন। আজকেও আমার গান কভার শুনেছেন ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39