গান কভার- মাকে নিয়ে আমার লেখা গান 💖“যতই ডাকি তৃষ্ণা কেন মিটে না মা”💖।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দুপুর সবাইকে,

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে এবং আপনাদের দোয়ায়। তো বন্ধুরা মায়ের চলে যাওয়ার কষ্টটা এত সহজে মেনে নিতে পারছি না। বাস্তবতা বড়ই কঠিন। সেই বাস্তবতাকে মেনে নিয়ে দিন যাপন করতেছি। আসলে যেদিকে তাকাই না কেন চোখ বন্ধ করলে মায়ের স্মৃতি। কোথায় দাঁড়িয়ে থাকলেও মায়ের স্মৃতি মনে পড়ে। সবকিছুতেই যেন মারের চেহারা চোখে ভেসে বেড়াচ্ছে। মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায় মায়ের স্বপ্ন দেখে। বসে থাকতে পারিনা কান্না চলে আসে। এই স্মৃতি কখনো ভুলার মত নয়। তবে চেষ্টা করতেছি স্বাভাবিক জীবনে ফিরে আসার।

Add a heading.jpg

আজকে নতুন একটি গান কভার নিয়ে উপস্থিত হয়েছি। আমি আমার মাকে নিয়ে আজকে নতুন একটি গান লিখেছি। এবং সেই গানটি আমি আপনাদের সাথে কভার করে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে মাকে নিয়ে লেখার কোন শেষ নেই। গান লেখার কোন শেষ নেই। কবিতা লেখার কোন শেষ নেই। যে কোন ভাবে লেখা যায়। তো চেষ্টা করেছি কেমন হয়েছে বা কতটুকু সঠিক হয়েছে সেটা আমি জানিনা। আশা করি বন্ধুরা আমার আজকের গান কভার আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা কেমন হয়েছে জানাতে ভুলবেন না।

তাহলে শুরু করা যাক বন্ধুরা----

গানের কিছু তথ্য


গান--“যতই ডাকি তৃষ্ণা কেন মিটে না মা”
শিল্পী-@samhunnahar
এ্যালবামআমার নিজের লেখা মা- গান
সুরকার@samhunnahr


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


মা …………মা……মা……
অ মা আআআআআআআআআআআ
অ মা আআআআআআআআআআআ (২)

যতই ডাকি তৃষ্ণা কেন মিটে না মা
নয়ন মনি মা জননী
তুমি ছিলে চিরদুখিনী- ২

সুখ দিতে পারি নাই তোমাকে মা
শুধুই দিয়ে গেছি চোখ ভরা জল
আগে কেন বুঝিনি এই মর্মতা
আজ তোমাকে খুঁজি আমি পাইনা মা – ২

খোদা তুমি কবুল করো আমার মাকে
জান্নাতবাসি করো আমার মাকে
ফুলে ফুলে ভরিয়ে দাও মায়ের কবরে
কষ্ট ভুলিয়ে দাও মায়ের অন্তরে-২

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 3 years ago 

মাকে নিয়ে খুবই চমৎকার ভাবে একটি গান কভার করেছেন আপু। গানটি আপনার কন্ঠে শুনতে বেশ ভালো লাগলো। আপনি আপনার মায়ের জন্য অনেক সুন্দর একটি গান লিখেছেন। আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল আপু।

 3 years ago 

অনেক উৎসাহ পেয়েছি সবার মাধ্যমে। আপনিও অনেক উৎসাহ দিলেন ধন্যবাদ।

 3 years ago 

মাকে নিয়ে খুবই সুন্দর একটি গান কভার করেছেন। সত্যি এই গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার কন্ঠে গানটি যেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি গান কভার শেয়ার করেছেন। এই গানটি আপনি নিজে লিখেছেন এবং নিজেই সংগীত করেছেন জানতে পারলাম। সত্যি বেশ দারুন ছিল আপু আপনার লেখা গান চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনি আমার পোষ্টের বিস্তারিত দেখেছেন এবং গানটি শুনেছেন অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনার নিজের লেখা একটি গান যেটা মা কে কেন্দ্র করে।খুবই ভালো লাগলো গানটি আপনার কণ্ঠে।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে শোনার জন্য।

 3 years ago 

দোয়া করি আল্লাহ পাক যাতে আপনার মাকে জান্নাত নসিব করেন। মাকে নিয়ে সুন্দর একটি গান কভার করেছেন আপনি। নিজে গান লিখে নিজেই সুর দিয়ে গিয়েছেন। পুরো গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

দোয়া করবেন আপু সৃষ্টিকর্তা যেন জান্নাত নসিব করেন আমার মাকে।

 3 years ago 

আপনার মাকে নিয়ে বেশ সুন্দর একটি গান কভার করেছেন শুনে ভালো লাগলো অনেক। আর এই গানের রচিয়তা ও সুরকার তো আপনি নিজেই ছিলেন। মাকে নিয়ে সুন্দর একটি গান শুনতে বেশ ভালো লাগলো। সৃষ্টিকর্তা আপনার মাকে জান্নাতবাসি করুক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আমি লিখেছি এবং আমি সুর দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে আপনার নিজস্ব প্রতিভা ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর ভাবে নিজের লেখা গান উপস্থাপন করেছেন। যদি নিজ কন্ঠে গাওয়া যায় তাহলে বেশি ভালো লাগে। আর সেখান থেকে অনেকেই কন্ঠ মিলাতে পারে। কারণ সবাই তো সুন্দর সুর দিতে পারেনা লেখকের মত। খুবই ভালো লাগলো মাকে ঘিরে অসাধারণ আপনার গান লেখা, আর আপনার কন্ঠে শুনতে পাওয়া সেই গান।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার লেখা গুলো পড়ে খুব বেশি আনন্দিত হয়েছি।

 3 years ago 

যতই ডাকি তৃষ্ণা কেন মিটে না মা” অনেক সুন্দর একটি গান লিখেছেন এবং নিজেই কভার করেছেন। আপনার গান শুনে ভালো লাগলো। আপনার মায়ের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেনো ওনাকে ওপারে জান্নাতুল ফেরদাউস দান করেন। এমন হবে আপু আপনার মায়ের জন্য বেশি বেশি দোয়া করুন।

Posted using SteemPro Mobile

 3 years ago 
 3 years ago 

মাকে নিয়ে অনেক সুন্দর একটি গান লিখেছেন। তারপর গানটি অনেক সুন্দর কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার কন্ঠে মাকে নিয়ে লেখা গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি আগামী দিনে আপনার কন্ঠে এরকম আরো সুন্দর সুন্দর গান শুনতে পারবো।

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া যেহেতু আপনাদের ভালো লেগেছে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.61
ETH 1662.65
USDT 1.00
SBD 0.38