ইসলামী সংগীত কভার-“ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়”
সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা।
ইসলামী সংগীতের প্রয়োজনীয় তথ্য
সংগীত ক্যাটাগরি-- ইসলামী সংগীত।
ইসলামী সংগীত---“ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়”
রচিত -- কাজী নজরুল ইসলাম।
সুরকার ও গীতিকার-- কাজী নজরুল ইসলাম।
সংগীত শুনতে নিচে ক্লিক করুন
[সংগীতের কথা]
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্তে আজ,
জয় করিল দিলরে লাজ;
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ্ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফী,
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায়।
নিখিল দরুদ পড়ে লয়ে ও-নাম–
সাল্লাল্লাহু আলায়হি ও-সাল্লাম;
জীন পরী ফেরেশ্তা সালাম
জানায় নবীর পায়।।
সোর্স
সমাপ্তি-@samhunnahar
| আজ এখানে আমার সংগীত কভার সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের সংগীত কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
|---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/4ozzr
আমার খুবই পছন্দের একটি ইসলামিক গান।সব সময় গুন গুন করে গাওয়া হয়।আপনার কন্ঠে নতুন করে শুনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি ইসলামিক গান পরিবেশন করার জন্য।
ঠিক বলছেন আপু এই ইসলামী সংগীত অনেক সুন্দর কম বেশি সকলেই অনেক বেশি পছন্দ করেন আপনাকে অনেক ধন্যবাদ।
আমার খুবই পছন্দের একটি ইসলামিক গান আপনি শেয়ার করেছেন। গানটি প্রায় সময় আমি নিজে নিজে একা একা গাই। আপনার কন্ঠে ইসলামিক গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি সামনের দিকে আরো ইসলামিক গান আপনার কন্ঠে শুনতে পাবো।
বেশ ভালো লেগেছে আপু আপনার পছন্দের ইসলামিক সংগীত কভার করে শেয়ার করতে পেরেছি তাতে আপনাকে কিছুটা হলেও বিনোদন দিতে পেরেছি।
আপনার কন্ঠ সত্যি খুবই সুন্দর আপু। আপনি আমার খুবই পছন্দের একটা ইসলামিক সংগীত কভার করেছেন নিজের খালি কন্ঠে, যা শুনে আমার মনটা একেবারে ভরে দিয়েছে। এরকম ইসলামিক সংগীত গুলো শুনতে আমি অনেক বেশি পছন্দ করি। নিজের পছন্দের একটা ইসলামিক সংগীত আপনার কন্ঠ শুনে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার কন্ঠে এরকম আরো বিভিন্ন রকমের ইসলামিক সংগীত, গান এগুলো শোনার অপেক্ষায় থাকলাম আপু।
ধন্যবাদ আপু অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এভাবে এত সুন্দর করে উৎসাহ দেন বারবার গানগুলো কভার করতে ইচ্ছে জাগে।
আমার খুবই পছন্দের একটা ইসলামিক সংগীত এর কভার নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। যা শুনে সত্যি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। খালি কন্ঠে যে কোন গান অথবা ইসলামিক সংগীতের কভার করলে খুবই সুন্দর হয় এবং শুনতেও ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর উপভোগ করলাম আপনার এই গান কভারটি শুনতে। পরবর্তীতে ও আশা করছি এরকম ইসলামিক সংগীত নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী সংগীত শোনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অনেক ভালো লেগেছে আমার ইসলামের সংগীত কভার শুনে আশা করি চেষ্টা করব আরো ইসলামী সংগীত কভার করে শেয়ার করার জন্য।
আপনি ইসলামী সঙ্গীতের দুর্দান্ত একটি কভার পোস্ট শেয়ার করেছেন আপু।চমৎকার লাগছে আপনার কণ্ঠে শুনতে এটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার ইসলামিক সংগীত কভারটি শোনার জন্য।
নিজের ধর্ম নিয়ে গর্বিত থাকা সত্যিই খুব বড় বিষয়।নিজের ধর্মকে নিয়ে এত সুন্দর গান গেয়েছেন আর আপনার গানের গলাটা অসাধারণ।বেশ বাচ্চাদের মত। আর সুর, তাল সবই ঠিক আছে।ভালো লাগলো গানটা শুনে।
হ্যাঁ আপু ইসলামী সংগীত টা অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর অনুপ্রেরণা দেবার জন্য।
Twitter Link share