গান কভার- 💖“সবার জীবনে প্রেম আসে ”💖
প্রিয় পরিবার,
গানের কিছু তথ্য
| গান-- | “সবার জীবনে প্রেম আসে তাইতো সবাই ভালবাসে” |
|---|---|
| শিল্পী- | এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভিন |
| ছায়াছবি | ভাংচুর |
| গানের কথা | মনিরুজ্জমান মনির |
| সুরকার | মনিরুজ্জমান মনির |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
সবার জীবনে প্রেম আসে।
সবার জীবনে প্রেম আসে,
তাই তো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভালো,
যায় না ভোলা কভু তারে।--২
সবার জীবনে প্রেম আসে।।
এই মনে যত কথা বলার ছিল,
চোখের ভাষাতে বলা হলো।
এই পথে যেতে যেতে দেখা হলো,
এ দুটি হৃদয় আরও কাছে এলো।-২
প্রেমের স্মৃতি যেন সুখের ফোটা,
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাই তো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভালো,
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।।
প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা,
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।
প্রেম আছে বলে আছে অনেক আশা,
বুকের গভীরে বাধে বাসা।
প্রেমের ছবি যদি প্রাণে আঁকে,
যায় না মোছা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাই তো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভালো,
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।।
সোর্স
সমাপ্তি-@samhunnahar
| আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |
|---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আসলে আপু শুধু আপনি কেন আমার মনে সবারি বিরহের গান ভালো লাগে।গান গুলো শোনতে প্রায় ভুলেই গিয়েছিলাম কিন্তু আমার বাংলা ব্লগের বন্ধুদের গান কভার দেখে আবার গান গুলো সত্যি মনে পড়ছে।ধন্যবাদ আপু প্রিয় একটি গান আমাদের মাঝে কভার করার জন্য।
প্রতিনিয়ত গান কভার গুলো শুনেন ভাল লাগে আপু।
গান গাইতে ও শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার একটি গান কভার করেছেন। তবে এই গানটি আমার আগে কখনো শোনা হয়নি। আপনার কন্ঠে সবার জীবনে প্রেম আসে এই গানটি শুনে বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে পুরো গানটি কভার করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দিয়ে গান কভারটি শুনলেন।
খুবই জনপ্রিয় একটি গান। আজকে নিজের কন্ঠে গেয়ে শুনালেন। আপনার কন্ঠে প্রায় ই সুন্দর সুন্দর গান শুনতে পাই। অনেকদিন পর গানটি শুনে ভালো লাগলো। পবিত্র মাহে রমজান মাসে তেমন একটা গান শোনা হয় না। অনেক সুন্দর করে গান গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া অনুপ্রাণিত হলাম।
আপনার সুন্দর কন্ঠে সুন্দর সুন্দর গান গুলো শুনতে অনেক পছন্দ করি আমি। আপনার খাওয়া এই গানটা খুবই সুন্দর হয়েছে। আপনার কন্ঠে এর আগেও সুন্দর সুন্দর গানগুলো শুনেছি। যেগুলো খুবই ভালো লেগেছিল আমার কাছে। আর আপনার গান আমি শোনার চেষ্টা করি দেখলেই। গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা ভালো হয়ে যায়। এই গানটা আমি কয়েকবার শুনেছি। তবে আপনার কন্ঠে শুনতেই সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার গাওয়া গানের প্রশংসা যত করব ততই কম হবে।
আপনি সব সময় আমার গান কভার গুলো শুনেন আপু অনেক ভাল লাগে।
খুব সুন্দর একটি গান কভার করেছেন আপু। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে ভালো লাগলো। আপনি বরাবরের মতোই দারুন গেয়েছেন। এই গানটি অনেকদিন পর শুনলাম। আপনার কন্ঠে গানটি ভালই লাগলো। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে গান কভার সব সময় শুনেন।
আমি গান শুনতে অনেক বেশি খুব পছন্দ করি। কাজের পাশাপাশিও আমি গান শোনার চেষ্টা করি। অনেক সময় তো কাজ করতে করতে আমি গান শুনি। এই গানটা আমি আগে কখনো শুনিনি। আজকে প্রথমবারের মতো শুনেছি তাও আবার আপনার কন্ঠে। আপনি এত সুন্দর গান করেন, আপনার গান যে কারো কাছেই খুব ভালো লাগবে। আপনার গানের প্রত্যেকটা লাইন মনটা ছুঁয়ে গিয়েছে একেবারে। আপনার কন্ঠে গানটা শোনার সময় আমি তো একেবারে গানের মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
বাহ তাহলে তো বেশ দারুন হলো গানটি শেয়ার করে। আপনি তো বেশ শুনলেন তাহলে।
অত্যন্ত পুরনো দিনের চমৎকার একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে গানটি পুরনো দিনের হলেও এখনো সকলের মাঝে গানটি নতুনের মত হয়ে রয়েছে। এই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান। আমার পছন্দের গানটি আপনার মিষ্টি কন্ঠে শুনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
আমারও বেশ ভালো লাগে ভাইয়া। আপনার পছন্দের গানটি শেয়ার করতে পেরে ভালো লাগলো।
আমার প্রিয় একটি গান আপনি আজকে আমাদের মাঝে কভার করেছেন আপু। গানটা আমি ছোটবেলা থেকে খুবই পছন্দ করে থাকি। মাঝেমধ্যে মুখ ফুসকে বলেও থাকি। এতটাই প্রিয় আমার। আপনার কন্ঠে শুনতে বেশ ভালো লেগেছে আপু। চমৎকার কন্ঠ দিয়েছেন গানে।
অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক পুরনো একটি গান কভার করেছেন আপনি। আমার মনে হচ্ছে যখন আমি বেশ ছোটই বলা যাই তখন এই গানটি শুনেছিলাম। এই গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব যত্ন করে গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এক সময় অনেক শুনতাম ভাইয়া।
বাহ্ ! দারুণ গেয়েছেন আপু ৷ আপনার গাওয়া গানের কভার শুনে অনেক ভালো ভালো ৷ আসলেই বিরহের গান গুলো কেনো জানি আমারও ভীষণ ভালো ৷ আজ আপনি খুবই সুন্দর একটি বিরহের গান কভার করেছেন ৷ ভীষণ ভালো লাগলো গানের কভার শুনে ৷ খুবই সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপু
বিরহের গান শুনতে বেশি ভাল লাগে ভাইয়া আমার।