গান কভার- 💖“কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে”💖।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিকেলের শুভেচ্ছা সবাইকে,

আসসালামুয়ালাইকুম প্রিয় কমিউনিটির শ্রদ্ধেয় সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আমি @samhunnahar আমি আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগিং নিয়ে যুক্ত আছি কক্সবাজার থেকে। সত্যিই এতই ভালো লাগে প্রতিনিয়ত নিজের ভালো লাগার বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি বলে। আজকে আমি আবার নতুন একটি গান কভার নিয়ে উপস্থিত হয়েছি। প্রতি সপ্তাহে একটি করে আমার গাওয়া গান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। গান আমার শখের একটি বিষয় যা আমি মনে মনে লালন করি। এমন শখের একটি বিষয় মনের মধ্যে চাপা দিয়ে রেখেছি। যা আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রকাশ করার সুযোগ পেয়েছি। সবার মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হয় সব সময়। তাই বারবার ফিরে আসি নতুন নতুন গান কভার নিয়ে।

Add a heading.jpg

মূলত আমি আজকে যে গান কভারটি শেয়ার করব সেটা আমার অনেক প্রিয় একটি গান। এক সময় গানটি যখন প্রকাশ পায় তখন আমি গানটি খুব বেশি শুনতাম। তো প্রথম যেদিন আমি একটি সিটিসের মোবাইল কিনেছিলাম তখন আমি কল রিংটোন এ এই গানটি সেট করেছিলাম। তো কেউ কল দিলে অবশ্যই এই গানটি শুনতে পেত হা হা হা। অবশ্যই সেটা নিয়ে অনেক মজার ঘটনাও রয়েছে। যেহেতু গানটা সুন্দর তাই অনেকে বারবার কল দিয়ে বিরক্ত করতো। জিজ্ঞেস করতাম কল কেন দিচ্ছেন বারবার তখন বলতো গানটি শুনতেছি তাই হা হা হা। এক সময় আমার বড় ভাই বিদেশে থাকতো সেই আমার মোবাইলে কল দিয়ে আমাকে বলে এটা কি সেট করছিস মোবাইলের মধ্যে। আমাকে বলল এখন ক্যান্সেল করে দেওয়ার জন্য।

ইস! কত কষ্ট করে আমি রিংটোন সেট করেছিলাম এবং সেটার জন্য মাসে একটা এমাউন্ট কাটা হত। যাক তারপরও কেউ যখন আমার মোবাইলে কল দিলে গানটি শুনতে পেত তখন আমার আলাদা একটি ভালো লাগা কাজ করতো হা হা হা। তখন তো বুঝতে পারছেন বয়সটি তখন সেই সময়ের ছিল। যাক বড় ভাইয়ের নির্দেশে সাথে সাথে গানটি আমি ক্যান্সেল করতে বাধ্য হয়। সেই প্রিয় গানটি আমি আজকে আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি—-----------

গানের কিছু তথ্য


গান--“কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে”
শিল্পী-হ্যাপী আখন্দ
এ্যালবাম-----
গীতিকারলাকি আখন্দ
সুরকারলাকি আখন্দ


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


কে বাঁশি বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না-(২)

ঐ বাঁশি কি বিষের বাঁশি তবুও কেন ভালোবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
ঐ বাঁশি কি বিষের বাঁশি তবুও কেন ভালোবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরণ কিছুই জানিনা

আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না

কে বাঁশি বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না

নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেন দেখেও দেখে না

আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না

কে বাঁশি বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না--(২)

আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না--(২)

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটা গান কভার করেছেন আপু।আমার পছন্দের গানের মধ্যে এটি একটি। আপনার কন্ঠে গানটি শুনে আরও ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু চমৎকার এই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনার ভালো লাগার গানটি শেয়ার করতে পেরেছি অনেক ভালো লাগতেছে আমার।

 2 years ago 

চমৎকার একটি গান কভার করেছেন আপনি। গানটি শুনতে আমার কাছেও বেশ ভালো লাগে। আজ আপনার কন্ঠে শুনেও গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে কভার করেছেন আপনি। এত সুন্দর একটি গান আমাদের আমাদের কে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার গান কভারটি শুনেছেন।

 2 years ago 

আপনার কন্ঠে গান শুনতে অনেক বেশি ভালো লাগে। আপনি এই গানটি বেশ ভালো গিয়েছেন শুনতে দারুন লাগছে। প্রতি হ্যাংআউটে আপনার গান শোনার জন্য অপেক্ষা করি। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক উৎসাহ পেয়েছি ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার ভয়েসটা বেশ ইউনিক লাগে আমার।আপনি খুব সুন্দর গান করেন,যেটা আপনার গানের কভার পোস্ট গুলোতে দেখতে পাই।আজকের গানটি বেশ জনপ্রিয় ছিল।আর আপনার কণ্ঠে ভালো লেগেছে গানটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু প্রশংসা শুনে বেশ ভালোই লেগেছে 🥰।

 2 years ago 

অনেক চমৎকার একটি গান কভার করলেন আপু। এই গানটি আমার খুব ভালো লাগে। একসময় গানটি অনেক পপুলার ছিল। আমিও পছন্দ করতাম বলে বেশী বেশী গানটি শোনা হতো।আজ আপনার মিস্টি কন্ঠে গানটি শুনে গানটির লোভসামলাতে পারছিলাম না তাই কয়েকবার শুনে ফেললাম। ধন্যবাদ আপু আপনার মধুর কন্ঠে মিষ্টি করে গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলছেন আপু অনেক জনপ্রিয় একটি গান ছিল এক সময়।

 2 years ago 

হ্যাঁ আপু গানটি তখন অনেক শুনা যেত। এই গানগুলো সবসময় শুনতে ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি আজকে সুরলা কন্ঠে খুবই চমৎকার একটি গান গেয়েছেন। আপনার গানগুলো বরাবরই আমার কাছে খুবই দারুণ লাগে। আজকের এই গান তোদের চমৎকার একটি গান। আপনার কন্ঠে এত সুন্দর লেগেছে গানটি শুনে মনটা ভরে গেল। এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান সময় দিয়ে গানটি শুনলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার এত সুন্দর এবং মিষ্টি কন্ঠে গানটা শুনেই মনটা একেবারে ভরে গেল। এত সুন্দর করে পুরো গানের কভার করেছেন যে, আমার কাছে শুনতে ভালো লেগেছে। আপনার কন্ঠ জাস্ট অসাধারণ। আর এরকম কন্ঠে যে গান শুনবে তার কাছেই ভালো লাগবে কিন্তু। আমি তো সব সময় আপনার কন্ঠে গানগুলো শোনার জন্য অপেক্ষায় থাকি। কারণ আপনি প্রতিনিয়তই অনেক সুন্দর গান করে থাকেন। সত্যি আপনার গানগুলোর প্রশংসা করা লাগে। আশা করছি সব সময় আপনি সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করবেন।

 2 years ago 

প্রতিনিয়ত আমার শেয়ার করা গান কভার গুলো শুনেন। এবং সব সময় অনেক বেশি উৎসাহিত করেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

এই গানটা আমার খুব পছন্দের একটি গান। আপনি আজকে আমার পছন্দের গানটি খুব সুন্দর চমৎকার ভাবে পরিবেশন করেছেন শুনে সত্যিই খুব ভালো লাগলো। আপনার কন্ঠে গান শুনতে সত্যিই খুব ভালো লাগে আপু। এত চমৎকার একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

তাহলে তো বেশ ভালোই হয়েছে যেহেতু আপনার পছন্দের গানটি কভার করেছি।

 2 years ago 

অনেক সুন্দর একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের গানগুলো একবার শুনে মন ভরে না। বারবার শুনতে মন চায় এ ধরনের গান গুলো। আর আপনার সুমধুর কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে আমি সত্যিগ অনেক অনেক আনন্দিত। এত সুন্দর একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার গান কভার সব সময় শুনেন ভাইয়া আপনি দারুন উৎসাহ পায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই গান আমার খুব পছন্দের আর আগে প্রায় সময়ই শুনা হতো। অনেক দিন পর এই গান শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।

 2 years ago 

এত বেশি অনুপ্রেরণা দেন আপু সত্যি অনেক ভাল লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38