গান কভার :- মনে কি পড়ে না আমাকে।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


এক সময়কার সবচেয়ে জনপ্রিয় শিল্পী হলো আসিফ আকবর। সেই সময় আসিফ আকবর দারুণ দারুণ কিছু গান গেয়েছিলেন। প্রথমের দিকে সে কিছু অ্যালবাম বের করেছিল যার গান গুলো খুবই সুন্দর ছিল এবং প্রত্যেকটা মানুষ তার গান গুলো ভীষণ পছন্দ করত। তার সেই সময় বিখ্যাত গান গুলোর কিছু অ্যালবাম বের হয়েছিল তার মধ্যে তুমি কথা রাখোনি একটি। সেই গান গুলোর মধ্যে আজকে হঠাৎ তাই দেরি না করে গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই গানটি সবার প্রিয় হলেও আমার কন্ঠে অনেকের ভালো নাও লাগতে পারে। তারপরও আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের মাঝে গানটি গেয়ে তুলে ধরার জন্য। আশা করি আমার কন্ঠে গানটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।


গানের রিলিক্স

হারানোর বেদনা তুমি তো জানো না,
জানো না তুমি....
ফিরে আর এলে না , ভুলতেও পারিনা ,
পারিনাই আমি....
মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার ,
চোখ জুড়ে আসে কান্না।


মনে কি পড়ে না....
আমাকে তোমার কি মনে পড়ে না ?


দুঃখ আমায় শুধু হাতছানি দেয়,
আর্তনাদে কাঁপে বুক...
তুমি ছাড়া করি না পাওয়ার আশা,
জীবনে একফোটা সুখ।

মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার,
চোখ জুড়ে আসে কান্না;
মনে কি পড়ে না.....
আমাকে তোমার কি মনে পড়ে না ?

স্বপ্ন দেখার সেই দিনগুলি কই,
দুজনে ছিলাম দুজনার
যে হৃদয় ছিলো হাসি গানে মুখর,
সে হৃদয়ে আজ হাহাকার।

মনে পড়ে বারে বার শুধু স্মৃতি তোমার,
চোখ জুড়ে আসে কান্না।
মনে কি পড়ে না....
আমাকে তোমার কি মনে পড়ে না।


✳️গানের কিছু তথ্য✳️


গান:- মনে কি পড়ে না আমাকে।

ধরন:- আধুনিক।
গীতিকার: - অজ্ঞাত।
সুরকার: - অজ্ঞাত।
শিল্পী: - আসিফ আকবর।
অ্যালবাম: - তুমি কথা রাখোনি।

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার কন্ঠে গান শুনতে পারি এটা খুবই ভালো একটা বিষয়। আসিফ আকবরের গাওয়া এই গানটি আপনার কন্ঠে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আমার কন্ঠে গাওয়া গানটি আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গান কভার তো আপনি চমৎকার করলেন। বারবার গান কভার গুলো শুনতে খুবই ভালো লাগে। তবে আপনার কন্ঠ খুবই মিষ্টি একটি কন্ঠ। এই গানটি অনেক সুন্দর একটি গান। আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপু কণ্ঠ মিষ্টি কি আমি জানিনা। তবে চেষ্টা করি একটু ভালোভাবে গেয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাইয়া গান পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি কিন্তু অনেক গান পছন্দ করি কিন্তু এখন আর আগের মতো সময় নিয়ে গান শোনা হয় না। তবে আমার বাংলা ব্লগে ঢুকলে সত্যি গান শোনতে অনেক ভালো লাগে। আপনার কণ্ঠে গান শুনতে পেরে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলে ভালো গানগুলো সবাই শুনতে চাই। আর এসব গানগুলো আজীবন আমাদের মাঝে থেকে যাবে। কিছু গান আছে যেসব গানগুলো মানুষ প্রতিনিয়ত শুনে থাকে। ভালো লাগে বলেই তো মানুষ গানই পছন্দ করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গান শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। এক সময়ে গানটি বেশ জনপ্রিয় ছিল। খুব সুন্দর একটি গান কভার করেছেন আপনি। অনেকদিন পরে আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেকদিন পরে হলেও আমার কন্ঠে গানটি শুনে আপনার ভালো লেগেছে এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো আপু। চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসিফ আকবরের কন্ঠে অনেক গানই শুনেছি।আসিফ আকবরের গান আজকে আপনি নিজকন্ঠে গানটি গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছে।আপনার অনুভূতি ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে মিউজিক ছাড়া গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এই গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাই আজকে গানটিকে আপনাদেরকে একটু শোনার সুযোগ করে দিলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42