গান কভার:- আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


20230618_164447_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

Source

বর্তমান সময় মানুষের মধ্যে একতা না থাকলেও, অতীত কালের মানুষ গুলো সবাই একত্রে বসবাস করত। তারা জাত গোষ্ঠী কোন কিছু তোয়াক্কা না করে সবাই একত্রে বসে গান গল্প গুজব করতো। এই গানটি সেই সময়ের খুবই জনপ্রিয় একটি গান। এই গানটি শুনতে যেমন ভালো লাগে, তেমন গাইতেও ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই আমি আজকে গানটি গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


গানের রিলাক্স

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম।(২)

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান (২)
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। (২)

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম।

হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিতো আমরা যাইতাম (২)

জারি গান, বাউল গান
আনন্দের তুফান(২)

গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হাইরে(২)

আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা (২)

বর্ষা যখন হইত,
গাজির গান আইতো
রংগে ঢংগে গাইতো
আনন্দ পাইতাম। (২)

কে হবে মেম্বার,
কে বা গ্রাম সরকার(২)

আমরা কি তার খবরও লইতাম হায়রে
আমরা কি তার খবরও লইতাম...
আগে কি সুন্দর দিন কাটাইতাম( ২)

করি যে ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম। (২)

দিন হইতে দিন
আসে যে কঠিন (২)
করিম দীনহীন কোন পথে যাইতাম (২)

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা।

গানের কিছু তথ্য


গান :- আগে কি সুন্দর দিন কাটাইতাম ।

শিল্পী:- শাহ্ আবদুল করিম।

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি তুহিন, আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। এছাড়াও আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি। আমি ছবি আঁকতে পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার গানের গলা সত্যিই অসাধারণ। আপনার গান এর আগেও শুনেছি। এই গানটি সবার কাছেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আপনার কন্ঠে এই দারুণ গানটি শুনে আরও বেশি ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি গান গেয়ে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু এই গানটি সব সময় অনেক জনপ্রিয়। আসলে কিছু গান থেকে যেটা মাটি এবং মানুষের সাথে মিশে থাকে। যার জন্য এসব গানগুলো কখনো হারিয়ে যায় না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি গান আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই গানটা সত্যি অসাধারণ একটি গান বৃষ্টির দিনে এমন গান শুনতে আমার অনেক বেশি ভালো লাগে।আর আপনার গানটা শুনে আমি অনেকবার গেয়েছিলাম ধন্যবাদ এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আহা ঠিক বলেছেন ভাইয়া বর্ষার দিনে এ ধরনের গান গুলো শুনতে বেশ মজা লাগে। তারপর এসব গানগুলো সব সময় শুনতে ভালো লাগে সব জায়গাতে এসব গানগুলো বেশ প্রাধান্য পায়। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আগে কি সুন্দর দিন কাটাতাম এই গানটা অনেক জনপ্রিয় ছিল আগে।আসলে এখনো আছে তবে আগের মতো আর শুনা হয় না। আগে রেডিওতে সব সময় এই সকলগান শুনতাম। যাইহোক জনপ্রিয় গানটি আপনার কণ্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান আমাদের শোনানোর জন্য।

 3 years ago 

আসলে আপু এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। এসব গান যতবার শুনবেন ততবার ইচ্ছা করবে শুনতে। গানের কথাগুলো যেন জীবনের সাথে জড়িত। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই, এই গানটি আমার খুবই প্রিয় একটি গান। আর এই গানের সাথে কেন জানি বাস্তবতার বড্ড মিল খুঁজে পাই। সেজন্যই গানটি আমার কাছে এত বেশি পছন্দের। একটা সময় ছিল যখন আমরা পরিবারের সকলেই একসাথে আনন্দে দিন পার করতাম। কিন্তু যখনই অন্য বাড়ির মেয়েরা আমাদের বাড়ির বউ হয়ে আসলো, তখন থেকেই যেন পরিবারের চিত্র পাল্টে গেছে। তাই সেই আনন্দময় পরিবারে আর আনন্দ খুঁজে পাই না। যাইহোক ভাই, খুব জনপ্রিয় একটি গান খুব সুন্দর ভাবে কভার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই এই গানটি আপনার মত আমারও খুব প্রিয় একটি গান। এসব গান শুনলে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। যে সময় দাদারা সবাই একত্রে মিলে বসে গল্প গুজব করত সে সময় দিনগুলো ছিল খুবই মধুর। যুগ পাল্টে গেছে যুগে যুগে সবই হারিয়ে গেছে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা এই গানটা আরো আগে অনেকবার শোনা হয়েছিল। আমার অনেক বেশি পছন্দের গান ছিল এটি। আপনি অনেক সুন্দর একটা গান কভার করে সবার মাঝে ভাগ করে নিলেন। আপনি নিজের খালি কন্ঠে জাস্ট অসাধারণভাবে সম্পূর্ণটা কভার করলেন। খালি কন্ঠে এরকম গান গুলো শুনতে খুব ভাল লাগে। আপনার কন্ঠে এরকম গানগুলো পরবর্তীতেও শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আসলে ভাই কিছু গান থেকে আপনি যতবার শুনবেন ততবার আপনার ইচ্ছা হবে। আমার মনে হয় সব গানের মধ্যে এই গানটাও একটি। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ভাইয়া আগের মানুষ একতার সাথে এক সাথে সবাস করতে পছন্দ করতো। আর এখন মানুষ এক থাকতে পছন্দ করে। যুগের সাথে সব বদলে যাচ্ছে দিন দিন।যাইহোক ভাইয়া আপনারা কভার করা গান টা অনেক সুন্দর হয়েছে। তবে কয়েকজন এক সাথে গাইলে বেশি ভালো লাগে আরও। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি আপু আগের মানুষগুলো এক তারা নিয়ে এই ধরনের গানগুলো গাইতো। এ ধরনের গানগুলো শুনতে অনেক ভালো লাগে। গানগুলো মানুষের মনে গভীরে মিশে রয়েছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার শেয়ার করা গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার কন্ঠে এই গানটি শুনতে খুবই ভালো লাগে। তাছাড়াও এই গানটি আমার খুবই পছন্দের একটি গান।

 3 years ago 

আসলে কিছু গান থাকে যে গানগুলো সবারই অনেক প্রিয় হয়ে থাকে। এই গানটি ঠিক তেমন একটি গান। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি সুন্দর একটি গান কভার করে নিলেন গানটি অনেক জনপ্রিয় একটি গান। বিশেষ করে যে কোন কনসার্টে এই গানটি গাওয়া হয় শ্রোতারা অনেক বেশি পছন্দ করে এই গান। বরাবরের মতো আজকের গানটিও আপনি অসাধারণ করলেন আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভাল লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে গানটি কভার করার জন্য।

 3 years ago 

বরাবরের মতো ভালো করার জন্য চেষ্টা করেছি আপু। কতটুকু পেরেছি জানিনা তবে সামনের দিনগুলো আরো ভালো করার চেষ্টা করবো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42