গান কভার :- চলে গেছো ভালো কথা দুঃখ নেই।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


20230821_162658_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

এই গানটি আমার অনেক ভালো লাগে। এখন আমি হাই স্কুলে পড়ি ঠিক তখন এই গানটি একবার গিয়েছিলাম। গত হ্যাংআউটে আমি আপনাদের মাঝে এাই গানটি গেয়ে শুনেয়েছি। এবং আজকে আমি আবারো আপনাদের মাঝে শেয়ার করলাম। এই গানটি আমার অনেক ভালো লাগে, আর ভালো লাগা থেকেই আমি আজকে গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


গানের রিলিক্স

চলে গেছো ভালো কথা দুঃখ নেই
দুঃখ পাবো তখনই
কাঁদো যদি লুকিয়ে_

স্মৃতি গুলো ছবি হয়ে ভাসবে
যখন জানালা ধরে
রবো একা দাঁড়িয়ে, বড় কষ্ট পাবো আমি
যখনই দেখবো তুমি সুখে নেই।


এতটা পথ পেরিয়ে এসে
আজ কেনো হৃদয়ে নামলো আঁধার
প্রশ্নের উত্তর না পেয়ে
শূন্য এ বুক শুধু করে হাহাকার।

জানি একদিন ভুল ভাঙবেই
সেদিনের অপেক্ষায় কাটায় প্রহর
কোনো দোষ ছিলো না প্রমান করে
নষ্ট জীবন থেকে নেবো অবসর।

বড় কষ্ট পাবো আমি
যখনই দেখবো তুমি সুখে নেই

চলে গেছো ভালো কথা দুঃখ নেই
দুঃখ পাবো তখনই,কাঁদো যদি লুকিয়ে
বড় কষ্ট পাবো আমি
যখনই দেখবো তুমি সুখে নেই।


✳️গানের কিছু তথ্য✳️


গান :- চলে গেছো ভালো কথা দুঃখ নেই।
শিল্পী :-আসিফ আকবর।

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  
 3 years ago 

আসিফের খুব সুন্দর একটি গান আজকে আপনার গলায় শুনতে পেলাম ভাইয়া। আপনি গানটি খুবই সুন্দর ভাবে কাভার করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই গানটি আপনার গলায় গেয়ে শোনানোর জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনি চমৎকার ভাবে মন্তব্য করেছেন আসলে আসিফের গান আমার অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে আসিফের গান গুলো শোনা হয়।

 3 years ago 

আসলে ভাইয়া আজকে আপনার কন্ঠে মধুর এই গানটি শুনতে পেরে অনেক অনেক ভালো লাগলো। এই গানটি আমারও কেন জানি বিশেষ করে অনেক ভালো লাগে শুনতে। মাঝেমধ্যে প্রায় সোনা হয়। ব্যস্ত থাকলেও আমি কাজের ফাঁকে ফাঁকে মোবাইল চালিয়ে গান শুনে থাকি। আপনার এই গানটিও প্রায় সময় শোনা হয়। আজকে আপনার কন্ঠে শুনতে পেরে একটু বেশি ভালো লাগলো। এত সুন্দর ভাবে গানটি গেয়ে আমাদের মাঝে পোস্ট করার জন্য অনেক।

 3 years ago 

আপু যখন আমি স্কুলে ছিলাম তখন আমার একটি স্যার জোর করে গান বলিয়ে ছিল। তখন আমি এই গানটি গেছিলাম এবং স্যার আমাকে যথেষ্ট বাহবা দিয়েছিল।

 3 years ago 

আসিফ আকবরের গাওয়া গান গুলো শুনতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর তাই মাঝে মাঝেই আসিফ আকবরের গানগুলো গাওয়ার চেষ্টা করি। তবে এই গানটি আমার কখনো গাওয়া হয়নি। আজ আপনার কন্ঠে আসিফ আকবরের চমৎকার এই গানটি শুনতে পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মিষ্টি কন্ঠে সুন্দর এই গানটি গেয়ে শোনানোর জন্য।

 3 years ago 

ভাই আসিফ আকবর যখন প্রথম একটা ক্যাসেট বের করে সেই গান গুলো আমার খুব ভালো লাগল শুনতে। সম্ভবত নাম ছিল ওপিয়া তুমি কোথায়? ওই গানগুলো আমি প্রচুর পরিমাণে শুনেছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

শিল্পী আসিফ আকবরের গাওয়া গানগুলো ভালো লাগে। গানগুলো সত্যি বাস্তবিক। বর্তমানে প্রায় এগুলোই সমাজের বুকে অহরোহর ঘটছে।
আপনার কন্ঠে গানটি অনেকদিন পরে শুনলাম খুবই ভালো লাগলো।

 3 years ago 

সমাজের কিছু বাস্তব চিত্র নিয়ে গান লিখে থাকেন। আসিফ আকবরের গান গুলো ঠিক তেমনি। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসিফের গান সবার কাছেই জনপ্রিয়। এই গানটি একসময়ের পপুলার একটি গান ছিল এবং অনেক শুনতাম। আজকে অনেকদিন পর আপনার গলায় শুনতে পেয়ে খুব ভালো লাগলো ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আসিফ যখন নতুন শিল্পী হয় তখন এই গানগুলো গিয়েছিল। এবং ওই ক্যাসেটের গানগুলো সব দারুন দারুন গান ছিল সবার কাছে অনেক জনপ্রিয় ছিল।

 3 years ago 

বাহ! গানটা বেশ দারুন গেয়েছেন তো ভাই । আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। গানটির কথাগুলো বেশ সুন্দর। গানের ভিডিওতে যদি আপনাকেও দেখা যেত গান গাওয়ার সময় তাহলে আরো বেশি ভালো লাগতো ভাই।

 3 years ago 

আসলে ভাই নিজেকে উপস্থাপন করে কখনো সরাসরি ভাবে গান গাওয়া হয়নি। তাই গানের ভিডিওতে আমার নিজেকে লুকিয়ে রেখেছি। নিজের কাছে একটু নার্ভাস লাগে এই। ধন্যবাদ আপনার মন্তব্য জন্য।

 3 years ago 

কমিউনিটিতে এখন প্রায় প্রতিটি মেম্বার অনেক সুন্দর সুন্দর গান শেয়ার করে থাকে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভিন্ন ভিন্ন কন্ঠে ভিন্ন ভিন্ন গান শুনতে কার না ভালো লাগে আপনি বলুন..!! চমৎকার একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি বলেছেন ভাই ভিন্ন ভিন্ন গান গুলো যদি ভিন্ন ভিন্ন কন্ঠে শোনা যায় তাহলে আসলে অনেক ভালো লাগে। আর এসব গান গুলো আমরা শুনতে পারছি শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটির অবদানের জন্য। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার কণ্ঠে গানটি শুনতে পেরে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া এমন গান আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময় হারিয়ে গেছে তাই আর আগের মতো গান শোনতে পারি না।কিন্তু আমার বাংলা ব্লগ এমন জায়গা গান না শোনে পারা যায় না। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু সময় মানুষকে পাল্টে দেয়। একটা সময় আমিও অনেক গান শুনেছি। গান শুনতে আমার খুব ভালো লাগলো, রাস্তা আমি ছোট একটা ক্যাসিট নিয়ে শুধু গান শুনে বেড়াতাম। কিন্তু এখন আর সেই সময়টা হয়ে ওঠেন।

 3 years ago 

আপনার গানটি পড়ে মন প্রাণ ছুয়ে গেল। এরকম গানগুলো শুনতেও যেন অনেক অনেক ভালো লাগে। আপনার কন্ঠে তো গানটি আরো অসাধারণ মানিয়েছে দেখে আরো ভালো লাগবে। পুরো গানটি গেয়ে আবার সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন আমাদের মাঝে। এত সুন্দর গান মিষ্টি কন্ঠে আমাদের মাঝে গেয়ে শোনানোর জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর করে গানটি দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। কতটুকু পেরেছি জানিনা কিন্তু যতটুকু করেছি খুব মন থেকে করার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39