গান :- মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়। by tuhin002

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


20230730_144743_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

Source

ছোটবেলা থেকে দুঃখ, কষ্টের বা এক কথায় বিরহের গান গুলো শুনতে খুব বেশি পছন্দ করি। কেন জানিনা এই ধরনের গান গুলো শুনতে খুবই ভালো লাগে। আর এই জন্যই হয়তো বা সফল প্রেম গুলো আমার শেষ জীবনে গিয়ে ব্যর্থতায় পরিণত হয়েছে। আসলে বিরহের গানের ভিতরে একটা মজা আছে, যে এই মজাটা বুঝতে পারে সেই এই ধরনের গান গুলোই বেশি বেশি শুনবে আমার মনে হয়। যাই হোক আমি আজকে আপনাদের মাঝে পূনরায় সনু নিগমের আরো একটি বিরহের গান নিয়ে হাজির হয়েছি। এই গানটি আমার অনেক ভালো লাগে, আর ভালো লাগা থেকেই আমি আজকে গেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


গানের রিলিক্স

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়
এই মন কেঁদে উঠে বেদনায়,
তোমাকে আমার মনে পড়ে যায়।(২)

আষাঢ় শ্রাবণ চোখে ফাগুনের দেখা নাই
স্বপ্ন আমার কেন জ্বলে পুড়ে হলো ছাই(২)

কেন প্রেম ভালোবাসা মিথ্যে হয়ে যায়
সুখ নেই জীবনের শুন্য খাতায়
আশার প্রদ্বীপ কেন নিভে যায়?

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়
এই মন কেঁদে উঠে বেদনায়
তোমাকে আমার মনে পড়ে যায়।(২)

ব্যথার স্মৃতি বুকে করে শুধু হাহাকার
আঘাতে আঘাতে কেন জীবন হলো আধার।(২)

আজ আমি হয়ে গেছি এতটা অসহায়..
মন থেকে ভালোবাসা নিয়েছে বিদায়..
সুখের স্মৃতি কেন মুছে যায়?(২)

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়,
এই মন কেঁদে উঠে বেদনায়...
তোমাকে আমার মনে পড়ে যায়।(২)


✳️গানের কিছু তথ্য✳️


গান :- মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়।

অ্যালবাম:- নতুন করে ভালোবাসবো।

শিল্পী :- সনু নিগম।

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার গানটি শুনে অনেক ভালো লাগলো ।সনু নিগমের গান এমনিতেই অনেক সুন্দর হয়। গানটি যদি এর আগে কখনো শুনেছি বলে মনে হচ্ছে না।

 3 years ago 

আপনার মত আমারও সনু নিগমের গান গুলো অনেক ভালো লাগে আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া সোনু নিগমের গান অনেক ছিল। অসাধারণ একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে এই গানগুলো গভীর মনোযোগ দিয়ে শুনলে এই গানের মধ্যে অনেক শিক্ষানিয়ো বিষয় থাকে। এ ধরনের গানগুলো সব সময় অনেক জনপ্রিয় হয়ে থাকে।ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাই গানের মধ্যে শিক্ষনীয় বিষয় বলতে জীবনের বাস্তবতাকে গানের মধ্যে তুলে ধরে।

 3 years ago 

আপনি আজকে আমার মনের মত এবং পছন্দের কথা গুলো বললেন ভীষণ ভালো লেগেছে। কেন জানিনা বিরহের গান গুলো এত ভাল লাগে ভীষণ সুন্দর একটি অনুভূতি কাজ করে বিরহের গান গুলো শুনলে। আপনি অসাধারণ একটি গান কভার করে শেয়ার করুন সনু নিগমের গানটি অনেক সুন্দর একটি গান ধন্যবাদ।

 3 years ago 

আপনার মনটাকে আমি ভালোভাবে বুঝতে পারি বলেই আপনার মনের মতো আজ একটি গান শেয়ার করেছি। আপু ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গান নিজের গলায় গিয়ে শেয়ার করেছেন। আসলে এই গানটি আমার কাছেও বেশ প্রিয় একটি গান।আপনার শেয়ার করা গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি রিলিক্স আপনি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

গান আমার অনেক ভালো লাগে, আর আমি সবসময় ভালো লাগার গান গুলোই শেয়ার করে থাকি ধন্যবাদ ভাগ্নে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্তমান সময়ে কমিউনিটিতে অনেকেই অনেক সুন্দর সুন্দর গান কভার করে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছে যেটা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লাগে সকলেই এখন দেখছি প্রায় শিল্পী হয়ে গিয়েছে। আপনি আজ যে গান কভার করে শেয়ার করেছেন এই গান আমার অনেক বেশি পছন্দের আপনার কন্ঠ শুনে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই আমাদের কমিউনিটিতে অনেকে খুব সুন্দর সুন্দর গান বলে থাকেন। তার মধ্যে আমিও চেষ্টা করছি ভালো করে গান গেয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগের অনেকেই দেখছি অনেক সুন্দর সুন্দর গান কভার করে। খালি কন্ঠে এরকম গান গুলো শুনতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনি সনু নিগমের অনেক সুন্দর একটা গানের কভার করেছেন। মাঝরাতে ঘুম আমার ভেঙ্গে যায় এই গানটা বেশ কয়েকবার আমি শুনেছি। আপনার খালি কন্ঠে শুনে আরো বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে আপনার করা এই গানের কভার পোস্ট। এরকম গানগুলো পরবর্তীতে ও শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39