গান কভার:- ভুলে ভুলে জীবনটা শেষ।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...

Source


এক সময়কার সবচেয়ে জনপ্রিয় শিল্পী হলো আসিফ আকবর। সেই সময় আসিফ আকবর দারুণ দারুণ কিছু গান গেয়েছিলেন। তার সেই সময় বিখ্যাত গান গুলোর কিছু অ্যালবামের গান গুলো এখনো মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে। আজকে যখন আমি এই গানটা কভার করি ঠিক তার আগে আমাদের একটা চাচা দেখি গানগুলো শুনছে। তখন আমি মনে মনে বললাম, আসিফকে ভালোবাসে এবং তার গান গুলো এখনো মানুষ মন প্রাণ দিয়ে শুনে থাকে। জনপ্রিয় ঔ অ্যালবামের একটি গান আমি চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের মাঝে গানটি গেয়ে তুলে ধরার জন্য। আশা করি আমার কন্ঠে গানটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।


গানের রিলিক্স

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি
যতটা না কাঁদে মানুষ
তার বেশি আমি কেঁদেছি

ও তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়....(২)

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি।

পাথর চাপা কষ্ট বুকে
কস্টের কথা বলি কাকে
যার কারনে নিঃস্ব হলাম
সে তো আছে আজ সুখে।(২)

তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়।(২)

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি।

এ কোন সুখের জন্য তুমি
আমায় ছেড়ে চলে গেলে
প্রথম প্রেমের প্রথম চাওয়া
এক নিমিষেই ভেঙ্গে দিলে।(২)

ও তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়।(২)

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি
যতটা না কাঁদে মানুষ
তার বেশি আমি কেঁদেছি
তোমারি হয়েছে বিজয়
ধন্য তোমার অভিনয়...।

ভুলে ভুলে জীবনটা শেষ
ভালোবেসে ভুল করেছি।


✳️গানের কিছু তথ্য✳️


গান:- ভুলে ভুলে জীবনটা শেষ।

ধরন:- আধুনিক।

শিল্পী: - আসিফ আকবর।

Source

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসিফ আকবরের গাওয়া খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার কন্ঠে আসিফ আকবরের এই গানটা শুনে খুবই ভালো লাগলো। আপনার কন্ঠ যেন অনেক টাই আসিফ এর মত।

 3 years ago 

আমার কন্ঠে গাওয়া গানটি আপনার যে ভালো লেগেছে সেটা জেনে আমার ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার গানগুলো অনেক সুন্দর হয় সব সময়। আপনার ওই চাচা গানগুলো শুনছিল, কারণ উনার অনেক বেশি পছন্দের গায়ক নিশ্চয় আসিফ আকবর। আসিফ আকবরের প্রত্যেকটা গান কিন্তু আগে অনেক বেশি জনপ্রিয় ছিল। মাঝে মাঝেই শুনতাম আসিফ আকবরের গান। আপনার কন্ঠে আশা করছি পরবর্তীতে ও গান শুনতে পাবো।

 3 years ago 

আমি চেষ্টা করে যাচ্ছি আপু প্রতি সপ্তাহে একটি করে আসিফের যারা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তার গাওয়া গানগুলো আমার শুনতে ভালো লাগে গাইতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রিয় গানগুলো খুব সুন্দর ভাবে আপনি নিজ কন্ঠে আমাদের মাঝে গেয়ে শোনান। আপনার কন্ঠে কিন্তু আমার শুনতে বেশ ভালো লাগে। আসিফের এলবাম মানেই খারাপ সময়ের মধ্যে বেঁচে থাকার অন্য রকম সান্তনা।

 3 years ago 

আসিফের গান মানে বাস্তবতা যেন এর মধ্যে উঠে এসেছে। মানুষের জীবনে চরম বাস্তবতা নিয়ে তিনি গান গেয়ে থাকেন আর এজন্যই ভালো লাগে।

 3 years ago 

বাহ বাহ অসাধন একটি গান আমাদেরকে উপহার দিলেন। আপনার কন্ঠে গানটি বেশ ভালো শোনাচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসিফ স্যারের যে আপনি একজন ফ্যান আপনার গান শুনলেই বুঝা যায়। আসিফ স্যারের মতোই ভয়েস দিতে পারেন। এ গানটি আমি শুনেনি মনে হয়। তবে আপনি দারুনভাবে কভার করেছেন।

 3 years ago 

চেষ্টা করে যাচ্ছি ভাই ভালোভাবে গান গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গানটি অনেক ভালো লাগলো। মাঝে মাঝে আপনি গান কভার করে শেয়ার করেন আমাদের মাঝে শুনে বেশ ভালো লাগে। আশা করছি পরবর্তীতে আবারো এরকম সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করব সামনের সপ্তাহে আবারো নতুন একটি গান গেয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সে পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসিফ আকবরের গান আমার মাঝে মাঝেই শোনা হয়। আসিফ আকবর কিন্তু আমার অনেক বেশি পছন্দের একজন শিল্পী ছিলেন। ওনার গানগুলো আমার খুব ভালো লাগতো। আর এই গানটাও অনেক বেশি পছন্দের ছিল। এই গানটা যখন শুনতাম তখন একেবারে মনটা ভরে যেত। তবে আপনার খালি গলায় শুনতে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আসিফ আকবর গানগুলো আমারও বেশ ভালো লাগে শুনতে। আর প্রতি সপ্তাহে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটা করে গান আমাকে গাইতেই হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি আজকে শেয়ার করেছেন একটি গান। আসলে গানটা কখনো শোনা হয়নি তবে আপনারা পোষ্টের মাধ্যমে শুনে ভালোই লাগলো যদি গানটি আপনার গলায় গা নাই তবে আশা করি আপনি এই গানটি হ্যাংআউটে কোন একদিন আমাদের শোনাবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ছোট ভাই কোন একদিন হ্যাংআউট এই গানটি শোনাবো। খুব চমৎকারভাবে মন্তব্য করেছো ধন্যবাদ তোমাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসিফ আকবরের এই গানটা আপনি খুব সুন্দর করে কভার করেছেন শুনে সত্যিই খুব ভালো লাগলো। তবে এই গানটা আমি আগে কখনো শুনিনি আপনার কন্ঠ শুনে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গান উপহার দিবেন তারই অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আমার গাওয়া গানটি আপনার বেশ ভালো লেগেছে সেটা জেনে খুবই ভালো লাগলো। আর অবশ্যই চেষ্টা করবো পরবর্তীতে এ ধরনের গান গুলো গেয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59313.02
ETH 1559.88
USDT 1.00
SBD 0.42