গান কভার || আমার মন আছে, মনের মানুষ নাই

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম



🎧বিনোদন পর্বের স্বাগতম🎧

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন সবাই। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি গান নিয়ে। আজকে আমি আপনাদের নিজ কন্ঠে গেয়ে শোনাবো মনির খানের সুন্দর এক বিরহের গান। আশা করি আমার কন্ঠে গানটা আপনাদের বেশ ভালো লাগবে। তাই চলুন খুব মনোযোগ সহকারে উপভোগ করি সুন্দর এই গানটা।

Picsart_24-01-22_09-31-48-218.jpg

Editing the picture with picsart

গানের লিরিক্স

নাম:
আমার মন আছে মনের মানুষ নাই, হারিয়ে গেল সে কোথায়

প্রধান শিল্পীঃ মনির খান

কন্ঠ:
নাজিদুল ইসলাম (সুমন)

গান

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?
তাকে একটি পলক ভুলে থাকা দায়
কী করে সবই ভুলে যাই?
পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়

পাইনি কিছুই আমি যা কিছু চেয়েছি
ভালোবেসে বড় বেশি কষ্ট পেয়েছি
পাইনি কিছুই আমি যা কিছু চেয়েছি
ভালোবেসে বড় বেশি কষ্ট পেয়েছি
পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?

মন দিয়ে বারে বারে মিছে শুধু হেরেছি
বুঝিনি তো আজও আমি কী ভুল করেছি
মন দিয়ে বারে বারে মিছে শুধু হেরেছি
বুঝিনি তো আজও আমি কী ভুল করেছি
পাষাণ বন্ধু রে, কী করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?
তাকে একটি পলক ভুলে থাকা দায়
কী করে সবই ভুলে যাই?
পাষাণ বন্ধু রে, কি করে তোমায় ভুলে যাই?

আমার মন আছে, মনের মানুষ নাই
হারিয়ে গেলো সে কোথায়?

গানের লিঙ্কঃ সোর্স


নিজ কন্ঠে গান গাইতে বেশ ভালো লাগে আমার। তবে গানটা হতে হবে বিরহের এবং সুরের। আমি সকল প্রকার বিরহের গান পছন্দ করি না। যে গানটা আমার কাছে বেশ ভালো লাগে,সুর তুলতে পারি এবং সুন্দরভাবে সুর টেনে লাইন বাই লাইন গেয়ে থাকে শিল্পীরা, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। আজকে যে গানটা আপনাদের মাঝে নিজ কন্ঠে শোনাবার চেষ্টা করছি এটা অনেকদিন ধরে আমি মোবাইলে শুনে আসছি। মনির খানের অ্যালবাম থেকে। এমনিতেই মনির খানের বেশ কিছু গান আমার খুবই প্রিয়। প্রায় মাঝেমধ্যে এই সমস্ত গান শুনে মনটাকে ভালো রাখার চেষ্টা করি। কখনো কোন মুহূর্তে যদি মন খারাপ হয় এই গানগুলো শোনার চেষ্টা করি। আবার কাজের ব্যস্ততার মাঝে যখন মনের মধ্যে রাগ অনুরাগ খোব সৃষ্টি হয় তখন এই সমস্ত গানগুলো শুনলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। যাইহোক নিজের ভালোলাগার একটি গান আপনাদের মাঝে কোন রকম পরিবেশন করতে পেরে আমার ভালো লাগছে। আশা করি গানটা আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করব নিজের ভালোলাগা গানগুলো এভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে, তবে অবশ্যই আমাকে জানাতে হবে কোন জাতীয় গানগুলো আপনাদের বেশি ভালো লাগে আমার কন্ঠ শুনতে। যদি পারেন দু এক লাইন নিচে লিখে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে ঠিক সেই গান আপনাদের মাঝে নিজ কন্ঠে পরিবেশন করার জন্য। তবে একটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে বলতে চাই যেহেতু রুমের মধ্যে থাকা হয় তাই গলা ছেড়ে গান গাইতে পারে না। এই জন্য হয়তো ভালোভাবে সুর আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে না। তবে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু ফ্যামিলির বিষয়টা মাথায় রাখতে হয় আমার। পাশাপাশি সামাজিক পরিবেশ। অনেকেই অনেক কিছু মনে করতে পারে। যেহেতু গান রেকর্ড রাতে করার চেষ্টা করি,এই মুহূর্তে চারিপাশে কোন শব্দ থাকে না। আশা করি বুঝতে পেরেছেন সবাই।


পোস্টের বিবরণ
গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appsInShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 years ago 

গান হচ্ছে মনের খোরাক। আর গান গাইতে এবং গান শুনতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। এই গানটা আপনার কন্ঠে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে শুনতে। আপনার কন্ঠ কিন্তু সত্যি খুবই সুন্দর। এই গানটা যদিও আমি আগে কখনো শুনিনি। তবে আপনার কণ্ঠে সব থেকে বেশি ভালো লেগেছে। সুন্দর করে গানটার কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কথা কিন্তু মন্দ বলেন নি ভাইয়া

 3 years ago 

আমার মন আছে, মনের মানুষ নাই। এই গানটি আগে কখনো শুনিনি ভাই। তবে গানটি কিন্তু অনেক সুন্দর। আপনার কন্ঠে সকাল বেলায় শুনে অনেক বেশি ভালো লাগলো। আপনার গান আশাকরি প্রতি সপ্তাহে শুনতে পারবো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ইউটিউবে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন ভাই

 3 years ago 

বাহ্ ভাই বেশ দারুণ একটি গান কভার করে শেয়ার করেছেন দেখছি। আপনার কন্ঠে হ্যাংআউটে প্রায় সময়ই বেশ দারুন দারুন গান শুনে থাকি। আজকেও আপনি অনেক সুন্দর একটি গানের কভার করেছেন শুনতে বেশ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ভাই সুযোগ পেলে গান পরিবেশন করতে

 3 years ago 

আপনার আজকে খুব চমৎকার একটি গান গেয়েছেন। আপনার এই গানটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর সত্যি বলতে ভাই আপনি এত সুন্দর গান গেয়ে থাকেন এটা কিন্তু আমার অনেক আগে থেকে জানা ছিল না। একদিন হ্যাংআউট এ আপনার গান শুনে আমি অবাক হয়েছি। আপনার কণ্ঠ বেশ চমৎকার। এই গানটা আপনি বেশ সুন্দর করে কভার করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আগে ভাই আড়ালে গান গাইতাম এখন সম্মুখে

 3 years ago 

গান গাইতে এবং শুনতে আমি খুবই ভালোবাসি। তবে এই গানটি কখনো শোনা হয়নি। আপনার কন্ঠের প্রথমবার শুনলাম বেশ ভালো গেয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও ঠিক এমন বিনোদন প্রেমিক

 3 years ago 

বেশি দারুন দারুন গান আপনি আমাদের মাঝে কে পোস্ট করছেন।আমার মন আছে মনের মানুষ নাই এই গানটি আপনার গলায় শুনতে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর করে আপনি গেয়েছেন। আপনার কন্ঠে গান শুনে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গানটা আমার খুবই প্রিয় তাই গেছি আর কি

 2 years ago 

হ্যা গানটা আমারও ভালোই লাগে।

 3 years ago 

বাহ ভাই খুব চমৎকার একটি গান কভার করেছেন। খুব ভালো লাগলো আপনার গানটি শুনে। আসলে আমার বাংলা ব্লগে অনেকেই খুব সুন্দর সুন্দর গান গায়। আপনার গানটি খুব চমৎকার লাগলো এবং এভাবে প্রতিনিয়ত আমাদেরকে গান উপহার দিবেন, এই কামনা করছি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করব ভাইয়া

 3 years ago 

গান শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর একটি গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভাল লেগেছে। এরকম আরো সুন্দর গান আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি আপু

 3 years ago 

গান শোনতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে গান আমি আগে অনেক শোনতাম তবে সময়ের ব্যবদানে এখন গান শোনা হয় না বলেই চলে। তবে আমার বাংলা ব্লগে গান দেখলে শোনতে কখনো মিস করি না। আপনার কণ্ঠে মনির খানের গান শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটাই মানুষের জীবন অনেক সময় ইচ্ছে থাকলে অনেক কিছু হয়ে ওঠে না

 3 years ago 

বাহ আপনি তো চমৎকার একটি গান কভার নিয়ে উপস্থিত হলেন। সত্যি আপনার কন্ঠে গান শুনতে খুবই ভালো লাগে। তবে আপনি মাঝে মধ্যে হ্যাংআউটে গান গাইতেন। কিন্তু এভাবে গান কভার খুবই কম শেয়ার করেছেন। ইদানিং আপনার গান কভার গুলো শুনতে খুবই ভালো লাগে। শুভকামনা রইল আর নতুন নতুন গান শুনতে চাই।

 2 years ago 

এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37