শিল্পী: সনু নিগামের গান কভার || মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম



🎧বিনোদন পর্বে স্বাগতম🎧

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন সবাই। পূর্ব দিনের মতো আজকেও বিনোদন নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সকলের সুপরিচিত এবং প্রিয় সুমন ভাই। আশা করি আমার কন্ঠে গান শুনতে আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে মনের আনন্দে উপভোগ করি আমার এই ভালোলাগার গানটি। আজকে আমি আপনাদের মাঝে পরিবেশন করব শিল্পী সনু নিগামের গাওয়া বাংলা জনপ্রিয় একটি গান।

Picsart_24-02-05_23-07-33-411.jpg

Editing the picture with picsart

গানের লিরিক্স

প্রথম লাইন:
মাঝ রাতে ঘুম আমার ভেঙে যায়, এই মন কেঁদে ওঠে বেদনায়

প্রধান শিল্পীঃ সোনু নিগম


গীতিকার
প্রদীপ সাহা
সুর ও সংগীত
দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
অ্যালবাম
বাংলা

কন্ঠ:
নাজিদুল ইসলাম (সুমন)

গান

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়
এই মন কেঁদে উঠে বেদনায়
তোমাকে আমার মনে পড়ে যায়

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়
এই মন কেঁদে উঠে বেদনায়
তোমাকে আমার মনে পড়ে যায়
তোমাকে আমার মনে পড়ে যায়

আষাঢ় শ্রাবণ চোখে ফাগুনের দেখা নাই
স্বপ্ন আমার কেন জ্বলে পুড়ে হলো ছাই

ও..আষাঢ় শ্রাবণ চোখে ফাগুনের দেখা নাই
স্বপ্ন আমার কেন জ্বলে পুড়ে হলো ছাই

কেন প্রেম ভালোবাসা মিথ্যে হয়ে যায়
সুখ নেই জীবনের শুন্য খাতায়
আশার প্রদ্বীপ কেন নিবে যায়

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়
এই মন কেঁদে উঠে বেদনায়
তোমাকে আমার মনে পড়ে যায়
তোমাকে আমার মনে পড়ে যায়

ব্যথার স্মৃতি বুকে করে শুধু হাহাকার
আঘাতে আঘাতে কেন জীবন হলো আধার

ও..ব্যথার স্মৃতি বুকে করে শুধু হাহাকার
আঘাতে আঘাতে কেন জীবন হলো আধার

আজ আমি হয়ে গেছি এতটা এত অসহায়
মন থেকে ভালোবাসা নিয়েছে বিদায়
সুখের স্মৃতি কেন মুছে যায়

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়
এই মন কেঁদে উঠে বেদনায়
তোমাকে আমার মনে পড়ে যায়

মাঝ রাতে ঘুম আমার ভেঙ্গে যায়
এই মন কেঁদে উঠে বেদনায়

তোমাকে আমার মনে পড়ে যায়
তোমাকে আমার মনে পড়ে যায়

গানের লিঙ্কঃ সোর্স


ভারতের বাংলা কণ্ঠশিল্পী সনু নিগামের বেশ সুন্দর সুন্দর অ্যালবামের গান রয়েছে। আর আমি তার সুন্দর এই অ্যালবামের গান গুলো খুবই পছন্দ করে থাকি। প্রায় মাঝেমধ্যে পথে চলতে বা যে কোন স্থানে এই সমস্ত গানগুলো নিজ কন্ঠে গাওয়ার চেষ্টা করি। ঠিক তেমনি ভাবে আজকে আপনাদের মাঝে নিজ কন্ঠে ভালোলাগার একটি গান গাওয়ার চেষ্টা করলাম। আশা করি আমার এই কন্ঠে গানটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এই গানটা আমি লক্ষ্য করে দেখেছি ইউটিউবে অনেক মানুষ নিজ কণ্ঠে গাওয়ার চেষ্টা করেছে এবং সে সমস্ত গানগুলো আপলোড করেছে পাশাপাশি কণ্ঠশিল্পী সনু নিগমের কন্ঠে গাওয়া গানটা অনেক জন অভিনয় সহকারে ভিডিও আপলোড করেছে। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন এই গানটা প্রথম শুনি। আর সেই থেকে বেশ ভালো লেগেছিল। আর আজ পর্যন্ত গানটা শোনার চেষ্টা করি ও গাওয়ার চেষ্টা করি। জানিনা কতটুক সুন্দর কন্ঠ দিতে পেরেছি, তবুও চেষ্টা করলাম নিজ কন্ঠে গাওয়ার।


পোস্টের বিবরণ
গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appsInShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

শিল্পী সনু নিগমের গাওয়া গান আমার অনেকবার শোনা হয়েছে। সে অনেক সুন্দর গান করে। আর তার গানগুলো অনেক সুন্দর হয় আপনি আজকে সনু নিগমের গাওয়া এত সুন্দর একটি গানের কভার করেছেন দেখে পুরোটা শুনতে আমার কাছে ভালো লেগেছে। আশা করছি আপনি সবসময় আমাদের মাঝে গান গুলো শেয়ার করে যাবেন। আপনার গানগুলো শোনার জন্য প্রতিনিয়ত অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

জেনে বেশ ভালো লাগলো

 2 years ago 

সনু নিগম আমার খুবই পছন্দের একজন গায়ক। আর ওনার গান আমিতো বেশিরভাগ সময় শুনে থাকি। সনু নিগমের বেশিরভাগ গান আমার শোনা হয়েছে। আর এই গানটাও আমি শুনেছি। আপনি অনেক সুন্দর করে সনু নিগমের গাওয়া গানটির কভার করেছেন। আপনার গানগুলো শুনলে সত্যি মনটা একেবারে ভরে যায়। আর আজকে যে গানটার কভার করেছেন এটাও অসম্ভব সুন্দর ছিল। গানের সবগুলো লাইন অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

হ্যাঁ ভাই আমারও পছন্দের একজন শিল্পী

 2 years ago 

অনেক সুন্দর একটি গান আপনি কভার করেছেন ভাই। গানটা আমার কাছে বেশ ভালো লাগে। ছোটবেলা সনু নিগমের গান অনেক শুনতাম। এখন তেমন একটা তার গান শোনা হয় না। আপনার কন্ঠে তাহার গান শুনতে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গানটা ভালো লাগে জেনে খুশি হলাম

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই, আপনার গান আমি খুব মনোযোগের সাথে শুনে নিলাম। আর শুনতে শুনতে আপনার গাওয়া গানটি আমার ভীষণ ভালো লেগে গেল। যদিওবা আগে আমি এই গানটি অনেকবারই শুনেছি, তবে আজ আপনার কন্ঠে শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনার কন্ঠেও গানটি বেশ মানিয়েছে ভাই। সনু নিগামের গাওয়া এই অসাধারণ গানটি আমাদের মাঝে গেয়ে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মনোযোগ সহকারে শুনেছেন জেনে অনেক খুশি হয়েছে ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65208.23
ETH 1963.61
USDT 1.00
SBD 0.37