গান কভার || পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে || শিল্পী: খালিদ হাসান মিলু

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম



বিনোদন পর্বে স্বাগতম

কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বেঁচে থাকতে বিনোদন আমাদের সকলের একান্ত প্রয়োজন। হোক সেটা গান অথবা কোন অভিনয়। তবে আমরা কমবেশি গান পছন্দ করে থাকি। কেউ পছন্দ করে বিরহের গান কেউ পছন্দ করে সিনেমার সুরের গান। সে ক্ষেত্রে বলতে পারি পূর্ব দিনে খালিদ হাসান মিলুর কন্ঠের গানগুলো বেশ অসাধারণ ছিল। ঠিক তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে উপস্থাপন করব। চলুন তার পূর্বে বিস্তারিত শিল্পী সুরকার গীতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Picsart_24-06-04_11-13-25-786.jpg

Editing the picture with picsart

গানের লিরিক্স

প্রথম লাইন:
পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে

প্রধান শিল্পীঃ খালিদ হাসান মিলু


সুর ও সংগীত
মোঃ আজাদ মিন্টু
গীতিকার
আব্দুল হাই আল হাদী এবং লিয়াকত আলী বিশ্বাস
সিনেমা
বাংলা: হৃদয় আমার
অভিনয়
নায়ক: আমিন খান

কন্ঠ:
নাজিদুল ইসলাম (সুমন)

গান

পৃথিবীকে ভালোবেসে,সুরে সুরে কাছে এসে
কতো যে আপন হয়েছো...
পৃথিবীকে ভালোবেসে,সুরে সুরে কাছে এসে
কতো যে আপন হয়েছো...

যেখানে'ই থাকো তুমি
সেখানে'ই যাব আমি
তুমিতো আমার'ই রয়েছো
পৃথিবীকে ভালোবেসে,সুরে সুরে কাছে এসে
কতো যে আপন হয়েছো....

তুমি এলে ফুল ফুটে
মেঘ ভেঙ্গে চাঁদ উঠে
তুমি আছো সবই আছে জীবনে আমার...

তুমি এলে ফুল ফুটে
মেঘ ভেঙ্গে চাঁদ উঠে
তুমি আছো সবই আছে জীবনে আমার

যেখানে'ই থাকো তুমি
সেখানে'ই যাব আমি
তুমিতো আমার'ই রয়েছো
পৃথিবীকে ভালোবেসে,সুরে সুরে কাছে এসে
কতো যে আপন হয়েছো...

তুমি সুখ তুমি আশা
বুক ভরা ভালবাসা
তুমি ছাড়া দুটি চোঁখে নেই কিছু আর...

তুমি সুখ তুমি আশা...
বুক ভরা ভালবাসা
তুমি ছাড়া দুটি চোঁখে নেই কিছু আর

যেখানে'ই থাকো তুমি
সেখানে'ই যাব আমি

তুমিতো আমার'ই রয়েছো
পৃথিবীকে ভালোবেসে,সুরে সুরে কাছে এসে
কতো যে আপন হয়েছো

পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে

কতো যে আপন হয়েছো

যেখানে'ই থাকো তুমি
সেখানে'ই যাব আমি
তুমিতো আমার'ই রয়েছো

পৃথিবীকে ভালোবেসে,সুরে সুরে কাছে এসে
কতো যে আপন হয়েছো.....
পৃথিবীকে ভালোবেসে,সুরে সুরে কাছে এসে
কতো যে আপন হয়েছো.....

গানের লিঙ্কঃ সোর্স


আপনারা অনেকেই জানেন আমি গান কভার করতে খুবই পছন্দ করে থাকি। আর তাই মাঝেমধ্যে সুযোগ পেলে ভালো লাগার যে কোন গান আপনাদের মাঝে পরিবেশন করি। আজকেও ঠিক তেমন জনপ্রিয় শিল্পী খালিদ হাসান মিলুর, একজন প্রিয় গান কভার করলাম। হৃদয় আমার সিনেমার জনপ্রিয় এই গানটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। তবে ছোটবেলায় গানটা বেশি শুনতাম রেডিও ঢাকা-খ চ্যানেলে। কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বেশিরভাগ সময় দিনে ছায়াছবির গান পরিবেশন করা হতো। আর সেই থেকে এই গানগুলোর প্রতি আমার অনেক অনেক টান। তাই চেষ্টা করলাম আজকে আমার প্রিয় ভালোলাগার এই গানটা আপনাদের মাঝে নিজ কন্ঠে শেয়ার করতে। জানিনা কতটুকু ভালো হয়েছে তারপরে নিজের মত চেষ্টা করেছি গানটা গাওয়ার জন্য। কারণ একজন সফল শিল্পীর কন্ঠ আর একজন সাধারন মানুষের কন্ঠ কখনো এক হতে পারে না। তবে ভালো লাগার গানগুলো যে কোন মুহূর্তে মন চায় একটু গাওয়ার জন্য। যাইহোক আশা করবো আমার কন্ঠে গানটা আপনাদের ভাল লেগেছে এবং কোন গান আপনারা আমার কণ্ঠে শুনতে চান সেই কথা এখানে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব, যদি ভালোলাগার মত সুর তুলতে পারি, সে গানটা আপনাদের মাঝে পরিবেশন করব। আবারো ফিরে আসবো পরবর্তী সপ্তাহে সুন্দর একটি গান নিয়ে।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png


পোস্টের বিবরণ


গুরুত্বপূর্ণতথ্য
পোস্টগান কভার
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
Editing appsStarmaker, pixelLab, InShot & picsart
লোকেশনগাংনী-মেহেরপুর


গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে গানটি অসাধারণ। এই গানটি আমি অনেকবার শুনেছি। আমার খুবই ভালো লেগেছে। আপনার কন্ঠ শুনতে পেয়ে আরো ভালো লাগলো। অসাধারণ কন্ঠ আপনার।

 2 years ago 

দারুন মন্তব্য করেছেন।

 2 years ago 

খালিদ হাসান মিলুর গান আমি বেশ কিছু শুনেছি। আজকে যে গানটি কভার করেছেন জনপ্রিয় একটি গান। এক সময়ে সবার মুখে এই গানটি শোনা যেতো। আজকে আপনি চমৎকার ভাবে কভার করে গানটি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার গাওয়া গান গুলো শুনতে অনেক ভালো লাগে। শুভ কামনা রইল ভাই। এভাবেই চেষ্টা করুন আরো ভালো কিছু করবেন ইনশাআল্লাহ।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন এটা খুবই জনপ্রিয় গান

 2 years ago (edited)

শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যারের প্রত্যেকটি গান আমার অনেক ভালো লাগে। আর আপনার কন্ঠে এই গানটি শুনে অনেক ভালো লাগলো। ভাইয়া আপনি কিন্তু দারুন গান করেন। অসাধারণ একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

সুন্দর মন্তব্য পেলাম।

 2 years ago 

পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে গানটি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। খালিদ হাসান মিলুর বেশ অনেক কয়টা গানই আমার শোনা হয়েছে। গানটি খুব সুন্দর ভাবে আপনি গেয়েছেন। আমি গানটি খুব মনোযোগ দিয়ে শুনলাম অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর গান কভার করেন। আপনার কন্ঠে গান শুনতে সব সময়ই ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। কিন্তু এর আগে এই গান কখনো শোনা হয়নি। এই প্রথমবার শুনলাম আর আপনার কন্ঠে শুনতে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করার জন্য।

 2 years ago 

আশা করি এভাবে পাশে থাকবেন।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি গান কভার পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গান কভার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেখানে গানটি শুনতে পেলে ভালো লাগলো।

 2 years ago 

সাথে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নায়ক সালমান সাহ এর আমলে জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান নিলু। তার গানগুলো খুবই দারুন ছিল। সেই সময় জনপ্রিয় গানের মধ্যে এই গানটি খুবই জনপ্রিয়। আপনি বেশ চমৎকার ভাবে গানটি দিয়েছেন। আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান যে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইজান।

 2 years ago 

খুবই সুন্দর একটি গান কভার করেছেন। গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার কন্ঠ সত্যিই অসাধারণ। গানটি শুনতে পেলাম আমার অনেক ভালো লেগেছে। এ গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কমেন্টসে খুশি হলাম।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু কমেন্টটা এডিট করে নেবেন।

 2 years ago 

গান শুনতে আমি অনেক বেশি পছন্দ করি। গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারেই ভালো হয়ে যায়। আমাদের এই কমিউনিটির অনেকেই কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর গান করে থাকে। তেমনি একজন আপনিও। আপনার গানগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুনতে। প্রায় সময় আমি আপনার কন্ঠে এই গানগুলো শুনে থাকি। আপনার খালি গলা অনেক বেশি সুন্দর। আর গানগুলো শুনতে অসম্ভব ভালো লাগে। অনেক পুরনো একটা গানের কভার করেছেন কিন্তু গানটা অনেক সুন্দর। সুন্দর একটা গানের কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58512.26
ETH 1565.93
USDT 1.00
SBD 0.38