গান কভারঃ- “ যা পেয়েছি আমি তা চাইনা, যা চেয়েছি কেন তা পাইনা”
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।
গানের কিছু তথ্য
গান-“ যা পেয়েছি আমি তা চাইনা , যা চেয়েছি কেন তা পাইনা”
শিল্পী- অমিত কুমার।
আমার আজকের গান কভার লিংক
[গানের লিরিক্স]
যা পেয়েছি আমি তা চাই না।
যা চেয়েছি কেন তা পাই না।
ছেড়া ছেড়া ফুলে গাঁথা মালা
ভুলে পুরোনোকে কেন ভুলে যাই না।।
পথের বাঁকে এসে মনে হলো
অতীতটা হয়ে যাক দূর।
চলব এগিয়ে তবু
বুকের বাঁশীটাতে
বাঁধব নতুন এক সুর।
ভালোবাসা যায়
আলো আশা পায়
সেই গান কেন গাই না।।
আজকে যা ভালো লাগে হয়ত আবার
বদলে যেতেও পারে কাল।
ঝরিয়ে মরা পাতা
ফোটাবে নতুন কুঁড়ি
শুকনো গাছের কোনো ঢাল।
সুখ স্বপ্নের সুর ছন্দের
কেন ময়ূরপঙ্খী পাই।
সোর্স
সমাপ্তি-@samhunnahar
| আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
|---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
গানের কথাগুলো আর মনের কথাগুলো কি এক আপু। যদি তাই হয়ে থাকে তাহলে তো মনে হচ্ছে মনে অনেক বেদনা নিয়ে জীবন অতিবাহিত করছেন। 😄
যাইহোক খুবই সুন্দর গানটি গেয়েছেন। এই গানটা আমার অনেক ভালো লাগে। তবে এই গানের সাথে মানুষের জীবনের অনেক মিল রয়েছে। এবং বাস্তবের প্রমাণও অনেক রয়েছে। যাহোক সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলছেন এক সময় কিন্তু অনেক বিরহ ছিল সেই পরিস্থিতি কিন্তু সবার কাছেই থাকে যেমন আমার ছিল আপনার ছিল কিন্তু বর্তমানের সাথে গান টা বেশ মিল।
https://steemit.com/hive-129948/@samhunnahar/4vmtyg
আপনার গান শুনে মনটা একেবারে ভরে গিয়েছে, সত্যি আপনার কন্ঠ এক কথায় বলতে গেলে অসাধারণ। এরকম অসাধারণ কণ্ঠে যে কোন গান শুনলে ভীষণ ভালো লাগবে। আপনি খুবই সুন্দর গান গাইতে পারেন। আপনার কাছ থেকে এরকম আরো গান শোনার অপেক্ষায় থাকলাম আমি। আশা করছি শেয়ার করবেন সবার মাঝে। এরকম একটা গান কভার করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে।
অনেক ভালো লেগেছে ভাইয়া আপনি এত সুন্দর করেই আমার সুরের গুণগান করতেছেন সাথে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন ধন্যবাদ।
প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অসঙ্গতি চিরন্তন। এদুটো কখনও সমান্তরাল রেখায় অবস্থান করে না।তাই কল্পনার চাওয়া ও বাস্তবের পাওয়ার মধ্যে কিছু পার্থক্য থেকে যায়।তাই আমরা যা চাই না তাই পাই,আর যা চাই তা পাই না। আপু আপনার কভার করা গানটি অসাধারণ হয়েছে।আপনার প্রতিটি গান আমার খুবই ভালো লাগে।সুন্দর গান কভার করে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
সেটাতো বাস্তবতা আপু যা চায় তা পাওয়া যায় না আর যা পায় তা আমরা মন থেকে চাইনা বেশ কঠিন একটা পরিস্থিতি।
আপু সত্যি বলতে চোখের জল এলে দিলেন ৷ গানটি শুনে মনটা অনেকটা দূর্বলতা হয়ে গেলো ৷ কারন এই গানটির সাথে আমার বাস্তবিক জীবনের সাথে ঘটে গেছে ৷ যা চেয়েছি তা পাই নি ৷
কিছু কিছু গান সত্যি মনের ভিতরে কথা বলে ৷ অনেক ধন্যবাদ আপু ৷ তবে গানটি সত্যি ভালো ছিল ৷ আর এটাও ঠিক পুরনো কে কখনো ভোলা যায় না ৷
গানগুলো আমার এক সময় অনেক সঙ্গী ছিল যখন বিরহের যন্ত্রণায় গানগুলো শুনতাম। কিন্তু এখন আর মনে হয় না তবে তারপরও শুনতে অনেক ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল সব বাধা বিপত্তি এবং অশান্তি কাটিয়ে একটা সুন্দর গোছানো জীবনে ফিরে আসেন।
গানের কভার পোস্ট আমার খুবই পছন্দের। আমি যত বেশি গান কভার শুনি ভীষণ ভালো লাগে আমার কাছে। খুবই সুন্দর একটা গান এর কভার করেছেন আপনি যা বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল। এরকম গানগুলো কবার করলেও ভীষণ ভালো লাগে আপনার কন্ঠ কিন্তু খুবই চমৎকার। প্রত্যেকটি লাইন খুবই সুন্দর ভাবে বলেছেন আপনি।
জি আপু সত্যি আপনি সবসময় আমার গান কভার গুলো শুনেন এবং অনেক বেশি উৎসাহ প্রদান করেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া।
আপনার কন্ঠে গান আমার কাছে অনেক ভালো লাগে আপু। কিছুদিন আগে আপনার একটা গান শুনতে পেরেছি যা আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ কয়েকদিন পর আরও একটি গান শুনতে পেরে খুবই ভালো লাগছে ।আপনার কন্ঠ ভীষণ সুন্দর আপু ।আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আপু আপনি এত করে বলছিলেন গান কভার করার জন্য কিন্তু তখন সময় হয়নি। এখন গান কভার করে নিয়েছি আপনাদের জন্য এত সাপোর্ট করেন বেশ ভাল লাগে।
আপু,কি চমৎকার করে গানটি গাইলেন। আপনার গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এমনিতেও আমার কাছে গান শুনতে খুবই ভালো লাগে। আর আপনার সুন্দর কন্ঠে চমৎকার একটি গান শুনে ভালো লাগাটা অনেক বেড়ে গেল। ধন্যবাদ আপু, খুবই সুন্দর একটি গান বাছাই করে আমাদের মাঝে গেয়ে শোনানোর জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া তবে আপনার মত করে গাইতে পারি না চেষ্টা করি আপনাদের অনুপ্রেরণা থেকে।
আপু আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। আমার কাছে এই গান শুনতে অনেক ভালো লাগে। আপনার কন্ঠে আজ এত সুন্দর একটি গান নতুন করে শুনতে পেয়ে আরও বেশি ভালো লাগছে। আমি আপনাদের মত তেমন গান গাইতে পারি না তবে আপনাদের গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার মিষ্টি কন্ঠে এই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর গান সুন্দরভাবে গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলছেন আপু এক একজনের এক একটা প্রতিভা তবে আপনি যে সুন্দর আর্ট করেন সেটা কিন্তু অসাধারণ। আমার গানটি শুনে সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন অনেক ভালো লেগেছে।