সেই তুমি, কেন এত অচেনা হলে?

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

seitumi song.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- সেই তুমি, কেন এত অচেনা হলে? সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?গেয়েছেনঃ আইয়ুব বাচ্চু।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
সেই তুমি, কেন এত অচেনা হলে?
সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?
গেয়েছেনঃ
আইয়ুব বাচ্চু।
কভারঃ
@nevlu123


সেই তুমি, কেন এত অচেনা হলে?
সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

সেই তুমি, কেন এত অচেনা হলে?
সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কীভাবে এত বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝনা?
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা?
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেইসব দিনগুলো
ভুলে যেতে আমি পারিনা
তুমি কেন বোঝনা?
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি, কেন এত অচেনা হলে?
সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এত বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝনা?
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারণ আমার প্রিয় একটা গান ৷আইয়ুব বাচ্চুর প্রায় গান আমি শুনি ৷ তবে যাই বলুন আপনার প্রতি সপ্তাহে করা গানের কভার গুলো ভালোই লাগে ৷আর অনেক সুন্দর গেয়েছেন ৷ গান হলো মনের খোরাক আর মনের তৃপ্তি ৷ তাই ব্যাক্তি জীবনে গান সবার শোনা উচিত ৷ যা হোক অনেক ভালো গেয়েছেন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

আমারও খুব পছন্দের একটি গান ভাইজান।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

🙏💐🦄

 2 years ago 

আপনি তো দেখছি দারুন কন্ঠে গানটি কভার করেছেন। আসলে এই গানটি আমার ভীষণ প্রিয় এবং আপনার কণ্ঠে শুনে আমার ভীষণ ভালো লাগলো এবং আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ কন্ঠে এটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

তোমার জন্যও শুভেচ্ছা রইল রেজুয়ান।

 2 years ago 

আমার অত্যন্ত পছন্দের একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার পছন্দের গানটি আপনার কন্ঠ শুনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি আগামী দিনেও আপনার সুন্দর কণ্ঠ থেকে আরো অনেকগুলো গান শুনতে পারবো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইজান চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কন্ঠ কিন্তু মাশাল্লাহ খুবই ভালো। আপনার কন্ঠে গান শুনতে আমার খুবই ভালো লাগে ভাইয়া। আপনি মাঝেমধ্যে চেষ্টা করেন শেয়ার করার জন্য আমিও চেষ্টা করি শোনার জন্য। আশা করব পরবর্তীতে ঠিক এভাবে আরো গান আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আপনি ও ভালো গান করেন ভাইজান।ভালো থাকুন।

 2 years ago 

সেই তুমি, কেন এত অচেনা হলে? আইয়ুব বাচ্চু স্যারের গান গুলো সত্যি মুগ্ধতা ছুঁয়ে যায়। এই গানটি আমার অনেক বেশি পছন্দের গান। আপনার কন্ঠে সকাল বেলায় শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক ভাই বাচ্চু স্যারের গান গুলো সত্যি মুগ্ধতা ছুঁয়ে যায়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে আমার খুবই পছন্দের একটি গান কভার করেছেন। আইয়ুব বাচ্চু স্যারের সেই তুমি কেন এত অচেনা হলে। গানটি আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো। আপনার গানের গলা চমৎকার। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ভাই এটা আমারও খুব পছন্দের একটি গান।

 2 years ago 

ভাইয়া আপনি আইয়ুব বাচ্চুর খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে আইয়ুব বাচ্চুর এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই গান মাঝে মাঝেই শুনা হয় আর আমার কাছে খুব ভালো লাগে। কিছু কিছু গান থাকে যা সবসময়ই শুনতে ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।

 2 years ago 

ঠিক আপু কিছু কিছু গান থাকে যা সবসময়ই শুনতে ভালো লাগে।

 2 years ago 

ভাই আইয়ুব বাচ্চুর বেশ জনপ্রিয় একটি গান শেয়ার করেছেন। এই গানটি আমার বেশ পছন্দের। এই গানটি আমিও কভার করেছিলাম অনেক দিন আগে। আপনার কন্ঠে এই গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনি কিন্তু বেশ ভালোই গান করেন ভাই। যাইহোক এতো সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার গান আমার অনেক ভালো লাগে ভাই।।

 2 years ago 

বাহ দারুন একটি গান কভার শেয়ার করলেন আপনি। সত্যি গান কভারটি শুনতে আমার খুবই ভালো লেগেছে। এই গানটি অনেক জনপ্রিয় একটি গান। আপনার কন্ঠে শুনতে পেয়ে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনি নিজেও দারুণ গান করেন আপু।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38