পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়।(গান)

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।

পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230529_150958.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছে," পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়।"গেয়েছেনঃ তপন চৌধূরী ও শাকিলা জাফর।আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।

অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক


গানটির নাম হচ্ছেঃ
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়।
গেয়েছেনঃ
তপন চৌধূরী ও শাকিলা জাফর।
অ্যালবামঃ

কভারঃ
@nevlu123


গানটি শুনতে এখানে ক্লিক করুন।👇


গানের কথা 👇

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
মরণ নিয়ে তারাই ভাবে,
যারা ভালোবাসিতে জানে না।
সোনার চান্দি তারাই খোঁজে,
যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে,
দুচোখভরা স্বপ্ন রবে।
আরতো কিছুই চাই না,,,
তবু প্রেমেরতো শেষ হবে না।
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না।
কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে।
সোনার পালঙ্ক চাইনা আমি যদি রাখো জড়িয়ে আদরে।
তাজমহলের শ্বেতপাথরে,
নাইবা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবে না।
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
লা লা লা লা লা লা…

♡♡ধন্যবাদ
❤❤❤❤❤❤❤❤

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

আপনার কন্ঠে গান শোনার জন্যই অপেক্ষায় ছিলাম ভাইয়া। আপনার কন্ঠে গানগুলো শুনতে সত্যি অসম্ভব ভালো লাগে আমার কাছে। আজকে আপনি আমার খুবই পছন্দের একটা গানের কভার নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার কন্ঠে আমার পছন্দের এই গানটা শুনে মনটা একেবারে ভরে গিয়েছে। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় গানটা আমি অনেক বেশি পছন্দ করি শুনতে। সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবেই কভার করেছেন। আপনার পরবর্তী গান শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

অগণিত ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গান শুনতে অনেক ভালো লাগে। অনেক পুরনো একটি গান আজ অনেকদিন পর আপনার কন্ঠ শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর গান আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব পছন্দের একটি গান আমার।খুবই ভালো গেয়েছেন ভাইয়া।এক কথায় অসাধারন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও অনেক পছন্দের এই গানটি ধন্যবাদ মন্তব্য করার জন্য।।

 3 years ago 

গান হলো মনের খোরাক ৷ গান ছাড়া জীবন অসম্পূর্ণ ৷ মাঝে মধ্যে আমিও গান করি ভালো লাগে ৷ আপনি তো দেখি অনেক সুন্দর করে গেয়েছেন ৷ ভালো লাগলো গানটি শুনে ৷

 3 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

 3 years ago 

ভাইয়া আপনি কিন্তু সত্যিই চমৎকার গান করেন। আপনার গলায় মিষ্টি এই গান শুনে অনেক ভালো লাগলো। আসলে এমন কিছু পুরনো গান আছে যেগুলো শুনতে অনেক ভালো লাগে। হয়তো যখনই শুনি তখনই নতুন লাগে। ভালো লাগলো ভাইয়া আপনার উপস্থাপন দেখে। অনেক সুন্দর গেয়েছেন আপনি।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপনি একটি চিরন্তর জনপ্রিয় গান। এই গানের কোন মরণ নেই সারা জীবন অমর হয়ে থাকবে। সারা জীবন জনপ্রিয় হয়ে থাকবে এই রোমান্টিক গানটি। খুব সুন্দর করে মন দিয়ে শুনেছি গানটি আপনার কন্ঠে অনেক ভালো লেগেছে শুনতে। প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান কাভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল।

 3 years ago 

খুব পরিচিত ও প্রিয় একটি গান আজকে আপনি কাভার করেছেন। সত্যি বলতে এই গানটি অনেক শুনেছি এবং একটা সময় রিপিট দিয়ে গানটি শুনতাম। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি নিজেও শুনতাম ধন্যবাদ মন্তব্য করার জন্য।।

 3 years ago 

মাঝে মাঝে পুরনো দিনের গান শুনতে খুব ভালো লাগে। আর এই গানটি একসময় বেশ জনপ্রিয় ছিলো। আপনার কন্ঠে এই গানটি শুনে সত্যিই খুব ভালো লাগলো ভাই। আশা করি সামনেও আমাদেরকে অনেক অনেক গান উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাই ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার খুবই পছন্দের একটি গান গেয়েছেন আপনি। আসলে আপনার গাওয়া এই গানটি আমি মাঝেমধ্যে আমার মোবাইল ফোনে শুনে থাকি। আমার পছন্দের এই গানটি আপনি অত্যন্ত নিখুঁতভাবে গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার ও সাবলীল একটি মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38