গান:-বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1718559502083.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- বেদনা মধুর হয়ে যায়,তুমি যদি দাও।গেয়েছেনঃ জগজিৎ সিং।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও।
গেয়েছেনঃ
জগজিৎ সিং।
কভারঃ
@nevlu123


বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও ।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও ।
মুখের কথাই হয় যে গান,
তুমি যদি গাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।
কুয়াশায় রাত হয় ভোর,
কেটে যায় আঁধারের ঘোর ।।
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।
যেদিন জেনেছে এই মন,
তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে,
সবই যে তোমার ।
যত ভুল ভেঙে গিয়ে তাই,
দেখি ফুল যেদিকেই চাই ।।
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।
মুখের কথাই হয় যে গান,
তুমি যদি গাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ভাইয়া আপনি দেখছি সব সময় কষ্টের গান গুলো খাওয়ার চেষ্টা করেন। আজকে আপনি দেখছি জগজিৎ সিং এর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করেছেন। এই গানটি এখন পর্যন্ত কোন দিন শোনা হয়নি। তবে আপনার গলায় প্রথম বার শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে গাওয়ার চেষ্টা করেছেন।

 2 years ago 

এটা সত্যি বলেছেন ভাই আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক আসলে আমরা কেউই নয় তারপরেও সবাই নিজের মতো চেষ্টা করি। আপনি অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করেছেন শুনে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বাহ! ভাইয়া আপনি তো দেখছি আজ খুব সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করেছেন। যদিও এর আগে আমি এই গানটি কখনো শুনিনি কিন্তু আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে ভীষণই ভালো লাগলো। আপনি কিন্তু খুব সুন্দর ভাবে গানটি গেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমরা যেহেতু কেউ প্রফেশনাল গায়ক নই তাই তো লাইনগুলো একটু এলোমেলো হয়ে যেতেই পারে। আপনার শেয়ার করা এই গান শুনে অনেক ভালো লাগলো। আপনি কিন্তু খুবই ভালো গান করেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসাধারণ ভাইয়া আপনার মিষ্টি কন্ঠে গান সত্যি খুব ভালো লাগলো। বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও এই গানটি আমি প্রায় সময় শুনে থাকি। গানের কথা গুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনার গান পরিবেশন করার দক্ষতা সত্যি বেশ দারুন। আপনার মিষ্টি কন্ঠে এতো চমৎকার গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জগজিৎ সিং এর এই গানটা আমার অনেক অনেক পছন্দের। আমি প্রায়ই গানটা শুনি এটা সবসময় আমার প্লে লিস্টে থাকে। গানটা অসাধারণ কভার করেছেন ভাই। খুবই ভালো লাগল গানটা শুনে। ধন্যবাদ আমাদের সাথে গানের কভার টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

কিছু গান রয়েছে অমর হয়ে থাকবে আর তার মাঝে এই গানটিও একটি। খুব প্রিয় ও পুরনো একটি গান। একটা সময় অনেক বেশি শুনতাম এই গানটি। আজকে তোমার গলায় শুনতে পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে ভালো থেকো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42