গান : তুমি কি দেখেছ কভু
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আজ আমি খুবই পুরনো দিনের একটি জনপ্রিয় গান নিয়ে হাজির হয়েছি। গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমার ভালো লাগা গানটি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করেছি। আর এই গানটি আমি যতই শুনি ততই আমার কাছে ভালো লাগে। আমি যখন খুব ছোট তখন থেকেই এই গানটি আমাকে খুবই আকৃষ্ট করেছিলো। ছোটবেলায় যখন সাদা কালো টিভিতে এই ছবিটি দেখেছিলাম তখন ছবিটি যেমন ভালো লেগেছিল, ঠিক তেমনি গানটিও আমার মন কেড়ে নিয়েছিল। ছোট থেকে আজ অবধি গানটির প্রতি বিন্দুমাত্র ভাল লাগা কমেনি। আমার বিশ্বাস আপনাদের কাছে এই গানটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।
গানের কিছু তথ্য
গায়ক : আব্দুল জব্বার
লিরিক্স : গাজী মাজহারুল আনোয়ার
ছায়াছবি: এতোটুকু আশা
গানের কথা
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
জীবনের পরাজয়।
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়।
তুমি কি দেখেছো কভু?
আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়,
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয় ..
দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়।
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়।
তুমি কি দেখেছো কভু?
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
কেউ তো জানেনা প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয় ..
দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়।
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়,
তুমি কি দেখেছো কভু।
আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
বাহ্ আপনি খুব দারুন একটি গানের কভার করেছেন ভাইয়া।এই গানটি অনেক ভালো লাগতো আগে।বাংলাদেশের একটু জনপ্রিয় গান এটি।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কভার পোস্টটি শেয়ার করার জন্য।
আপু, আমার গাওয়া গানটি শুনে, সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই গান আর মুভি কোনোটিই দেখা আর শুনা হয়নি। আজ আপনার কণ্ঠে এই গান শুনে অনেক ভালো লাগছে। আমার কাছে গান শুনতে অনেক ভালো লাগে। তবে আমি গান গাইতে পারিনা বলে গাওয়া হয়না। কিন্তু এখানে জয়েন হওয়ার পর আপনাদের কণ্ঠে গান শুনতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।
আপু, আপনার মত আমার কাছেও গান শুনতে ভীষণ ভালো লাগে। তবে আপনি গান গাইতে পারেন না এ কথাটি ভুল। গুনগুন করে হলেও নিশ্চয়ই একটু আকটু গান করেন। আর সেই গানই না হয় একদিন আমাদের শুনিয়ে দেবেন। ধন্যবাদ
এই গানটা আমার বেশ ভালো লাগে ৷ আপনার কন্ঠে এই গানটির কভার শুনে বেশ ভালো লাগলো ৷ সুন্দর গেয়েছেন , ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আমার গাওয়া গানটি আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
অসাধারণ একটি গান কভার করেছেন শুনে তো অনেক ভালো লেগেছে। আর আপনি গানে যে টুন দিয়েছেন সেটা কিভাবে এডিট করেছেন ভাই? আপনি স্টার মেকারে গানটা এডিট করেছেন নাকি? আপনার গান কভারটা অসাধারণ ভাল লেগেছে আমার কাছে।
আপু, আমি দুইটি মোবাইল ব্যবহার করে কারাওকে মিউজিক দিয়ে গান রেকর্ড করি। যাইহোক আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে এ জন্য অনেক অনেক ধন্যবাদ।
পুরনো দিনের গান শুনতে সত্যিই ভাল লাগে। আবদুল জব্বার অনেক সুন্দর কিছু গান উপহার দিয়ে গিয়েছেন। আপনি তার খুব বিখ্যাত একটি গান তুমি কি দেখেছ কভু গানটি সুন্দরভাবে গেয়ে কাভার করেছেন। আপনার ভরাট কণ্ঠে শুনতে গিয়ে মন হারিয়ে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন ভাই, পুরনো দিনের গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাহ!!!! অসাধারণ ছিল৷
বেশ সুন্দর করে গেয়েছেন ৷ আর গলার কন্ঠ অনেক সুন্দর ছিল সেই সাথে বাজনার তালে ভালোই গেয়েছেন ৷ সবমিলে অসাধারণ ভাই অসংখ্য ধন্যবাদ এমন পুরনো দিনের একটি কভার শেয়ার করার জন্য ৷
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর করে প্রশংসা করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
এই গানটি খুবই প্রিয় একটি গান আমার। আপনি কবার করেছেন অনেক সুন্দর করে। আপনার মিষ্টি গলার আওয়াজে এই গানটি আরো ভালো ফুটে উঠেছে। গানটি তো অনেক বাস্তবতা লুকিয়ে আছে জন্য আমার কাছে ভালো লাগে অনেক। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাইয়া কিভাবে যেন আপনার পছন্দের সাথে আমার পছন্দ ভীষণ পরিমাণে মিলে যায়। এই গানটাও আমি মারাত্মক পছন্দ করি। সত্যি বলতে এরকম গান আর কখনো তৈরি হবে বলে মনে হয় না। খুব আবেগ দিয়ে গানটা গেয়েছেন বুঝতেই পেরেছি। অনেক ভালোবাসা রইলো ভাই এত চমৎকার একটা গান উপহার দেওয়ার জন্য।
ভাই এটাকেই বলে অন্তর আত্মার মিল। যার কারণে আপনার পছন্দ আর আমার পছন্দ ভীষণ মিলে যায়। আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।