গান : তোমারে লেগেছে এত যে ভালো
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোষ্ট নিয়ে। আর আজ আমি যে গানটি গেয়েছি তা একসময় খুবই জনপ্রিয় গান ছিল। হয়তো এক সময় বললে ভুল হবে কেননা এখনো মানুষের মুখে মুখে জনপ্রিয় এই গানটি শুনতে পাওয়া যায়। আর এই গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা ও আগুন। তাদের গাওয়া এই গানটি আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। আর আমি বরাবরই আমার ভালো লাগার গানগুলো আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করি। তো অনেক সময় দেখি আমার ভালো লাগার গানগুলো আর আপনাদের ভালো লাগার গানগুলো একই হয়ে যায়। সত্যি কথা বলতে কি, ভালোলাগার গানগুলো শুনতে সবসময়ই ভালো লাগে। যাইহোক আজ আর বেশি কথা বাড়াবো না, তাহলে বন্ধুরা দেরি না করে চলুন, আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।
গানের কিছু তথ্য
গায়ক : আগুন এবং কনকচাঁপা
ছায়াছবি : ঘায়েল
গানের কথা
রাতের বাসরে দোসর হয়ে, তাই সে আমারে টানে…
তাই সে আমারে টানে,
তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে.
রাতের বাসরে দোসর হয়ে, তাই সে আমারে টানে…
তাই সে আমারে টানে.
রাতের আকাশে তারার মিতালি
আমারে দিয়েছে সুরের গীতালী
কত যে আশা তোমার এ মনে
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী
আকুল ভ্রোমরা বলে সে কথা
বকুলের কানে কানে
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে
এত যে কাছে পেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছো আমারে
এত যে পাওয়া, কেমনে সহিবো
একাকী আমি নীরব আঁধারে
আকুল পাপিয়া ছড়ায় সে কথা
বাতাসের কানে কানে
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে
আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কভার করা এই গানটা আমি কালকে ফেসবুকে শুনেছি খুবই ভালো লেগেছে আমার কাছে। প্রতিনিয়ত আপনার গান যদি শুনতে পায় তাহলে খুবই ভালো লাগবে।
আপনার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আর হ্যাঁ আপু আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর গানগুলো আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করি। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
খুব পুরনো একটি গান আজ কভার করলেন।অনেকদিন পরে গানটি শুনে ভীষণ ভালো লেগেছে। আপনি চমৎকার ভাবে গানটি গাইলেন।দারুন হয়েছে।শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।
আপু আমার গানটি শুনে আপনার কাছে ভালো লেগেছে জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনি আজকে দারুন একটি গান কভার করেছেন। কনকচাঁপা এবং আগুনের কন্ঠে এই গানটি আমার ভীষণ ভালো লাগে। তবে এই গানটা আমি অনেক দিন আগে শুনেছি। বাংলা ছায়াছবির এসব গান গুলো এখন আর তেমন শোনা হয় না। তবে আপনি কিন্তুু দারুন গেয়েছেন ভাই আপনার কন্ঠে এই গানটি দারুন হয়েছে। অতি চমৎকারভাবে গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাই আমার গাওয়া গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার খুবই পছন্দের একটি গান কভার করেছেন ভাই।আমি আপনার গান নিয়মিত শুনু বেশ ভাল লাগে।এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভাই।
ভাই আপনার পছন্দের গানটি গাইতে পেরে আমার কাছেও ভীষণ ভালো লাগছে। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার একটি গান ভাইয়া এই গানটি ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর প্রিয় গান গুলো কভার করেন। তাছাড়া আপনার কন্ঠ শুনতে বেশ ভালোই লাগে। আজকের গানটিও আপনি চমৎকার গেয়েছেন। গান কভারটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার কভার করা গানগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন পর এই অসাধারণ গানটি শুনলাম। আপনার কন্ঠ যথেষ্ট দরদ মাখা তাই বেশ ভালো লাগে শুনতে।
ছোট্ট একটু পরামর্শ রয়েছে ভাই, আজ আবারো ফিরে আসলাম এই অংশটুকু এভাবে সাদা করাতে পোস্টের গুনগত মান কিছুটা কমে গেছে ভাই, এটা পরিহার করুন। বাকি সব কিছু ঠিক রয়েছে। দোয়া রইলো ভাই।
ভাই আমার গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আর হ্যাঁ ভাই আমার অন্যান্য পোস্টে ওই মার্ক ডাউন ব্যবহার করা নেই। সেদিন হঠাৎ করে মার্ক ডাউনটি ব্যবহার করে ফেলেছি। আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।
খুবই পুরনো একটি গান এটি। মাঝেমধ্যে আমি ইউটিউবে এটি শুনেছিলাম৷ কিন্তু আজকে আপনার কন্ঠে গাওয়া এই কভার করা গানটি শুনে আমার অনেকটাই ভালো লাগলো৷ আপনার কন্ঠ অনেকটাই সুন্দর৷ এরকম আরো সুন্দর সুন্দর গান ভবিষ্যতে সকলের মাঝে প্রকাশ করার জন্য আশা প্রকাশ করছি৷
আমি চেষ্টা করি ভাই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর গানগুলো আপনাদের মাঝে উপহার দেয়ার জন্য। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
খুব জনপ্রিয় এবং পুরনো একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার গানের গলা বেশ চমৎকার। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার গানের গলা বেশ চমৎকার, খুব সুন্দর প্রশংসা করলেন আপু, শুনে ভীষণ ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গান নিজের গলায় গিয়ে শেয়ার করেছেন । আপনার শেয়ার করা গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই। সত্যি বলতে ভাই গানটি শুনে আমি মুগ্ধ হয়েছি। প্রতি সপ্তাহে এখন থেকে আপনার কাছ থেকে এমন চমৎকার কিছু গান শুনতে পারবো আশা করছি। ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার গাওয়া গানটি শুনে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
ভাই আপনার কন্ঠে গানগুলো শোনার জন্য আমি তো প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করি। আপনি অনেক সুন্দর করে গান কভার করে থাকেন যেগুলো শুনলে মনটা একেবারে ভরে যায়। তোমারে লেগেছে এত যে ভালো এই গানটা আমার খুবই পছন্দের। আপনার কন্ঠে এই গানটা শুনে আমার মনটা একেবারে ভরে গিয়েছে। আপনার খালি গলায় শুনতে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে সম্পূর্ণ গান। সম্পূর্ণটা অসম্ভব ভালো ছিল।
ভাই আমার গাওয়া গানটি শুনে আপনার মন ভরে গেছে কথাটি শুনে ধন্য হয়ে গেলাম। আমার গাওয়া গান আপনার কাছে ভালো লেগেছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।