গান = যদি রাত পোহালে শোনা যেত

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৯-০৮-২০২৩)

20230807_114943_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যদি রাত পোহালে শোনা যেত। আসলে আজকে সকাল থেকেই বেশ ব্যস্ত সময় পার করছিলাম। সকাল বেলায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট শেষ করে মেসে ফিরে এসে কিছুক্ষণ লেখাপড়া করেছিলাম। গত কয়েকদিন আগে আমাদের এক বন্ধুর বাইক এক্সিডেন্টে আহত হয়েছে তাকে দেখতে গিয়েছিলাম আমরা বন্ধুরা মিলে। তাই আজকের দিনে বেশ ব্যস্ত সময় পার করতে হলো। গতকালকে আমি গানটি রেকর্ডিং করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে আগে কখনো সেভাবে গান শেয়ার করা হয়নি আপনাদের মাঝে। তাই নতুন উদ্যোগে চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করা যাক.........


গানের রিলিক্স

যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাত পোহালে শোনা যেত,
বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো,..
বঙ্গবন্ধুর মুক্তি চাই।মুক্তি চাই , মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।
যদি রাত পোহালে শোনা যেত,..
বঙ্গবন্ধু মরে নাই।

যে মানুষ ভীরু কাপুরুষের মতো,
করেনি তো কখনো মাথা নত।
যে মানুষ ভীরু কাপুরুষের মতো,
করেনি তো কখনো মাথা নত।
এনেদিল হায়নার ছোবল থেকে..
আমাদের প্রিয় স্বাধীনতা।স্বাধীনতা, স্বাধীনতা।

কে আছে বাঙ্গালি তার সমতুল্য,
ইতিহাস একদিন দেবে তার মুল্য।
কে আছে বাঙ্গালি তার সমতুল্য,
ইতিহাস একদিন দেবে তার মুল্য।
সত্যকে মিথ্যার আড়াল করে,
যায় কি রাখা কখনো তা।কখনো তা।কখনো তা..

তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা।

যদি রাত পোহালে শোনা যেত,..
বঙ্গবন্ধু মরে নাই।

গানের কিছু বিশেষ তথ্য
গানযদি রাত পোহালে শোনা যেত
সুরকারমলয় কুমার গাঙ্গুলী
গীতিকারহাসান মতিউর রহমান


Source

আসলে এই গানটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বানানো হয়েছিল। আশা করি গানটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি গানের কোথাও ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট তৈরির বিবরণ
ক্যাটাগরিগান
ডিভাইসoppo F21s pro
গান কভার তৈরি@kibreay001
লোকেশনগাংনী , মেহেরপুর
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া দেখছি আমার খুব পছন্দের একটি গান কভার করছেন। এই গান শুনলে কেমন জানি শরীরের লোম কাটা দিয়ে উঠে। যাইহোক আপনার কন্ঠে গান টা দারুণ লেগেছে ভাইয়া।এমন ভাবে আরও কিছু গান চাই আপনার কন্ঠে ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চেষ্টা করব আপু এখন থেকে প্রতি সপ্তাহে আমার পছন্দ এবং আপনাদের কাছে ভালো লাগে এমন একটি গান শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া গানটি কিন্তু আমার বেস্ট প্রিয় একটি গান। আমিতো মাঝেমধ্যেই গুনগুনিয়ে এই গানটি গাই। আপনি কিন্তু অনেক সুন্দর ভাবে গানটির কভার করেছেন। আমার কাছে বেশ ভালই মনে হয়েছে। শুভকামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

গানটি আপনার প্রিয় একটি গান জেনে আমার কাছে খুবই ভালো লাগলো। আপু এই গানটা আমার সব থেকে প্রিয় গান আমি এর আগে কখনো গান কভার করিনি এই প্রথম।

 3 years ago 

দারুন একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার কন্ঠে এই গানটি শুনতে খুবই ভালো লাগলো। এখন থেকে চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে অন্তত একটি করে গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ মামা আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। চেষ্টা করব এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে গান কভার শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার অনেক প্রিয় একটি গান আজকে আপনার গলায় শুনতে পেলাম। এই গানটি আমি অনেক পছন্দ করি। ছোটবেলা থেকেই আমি গানটি শুনি।বঙ্গবন্ধুকে নিয়ে এই গান শুনলে শরীরের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যাই হোক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে এত সুন্দর একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য।

 3 years ago 

আসলে ভাই বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই গানটি আমার কাছেও বেশ ভালো লেগেছে আমিও ছোটবেলা থেকেই এই গানটি স্কুলে অনেকবার গিয়েছি।

 3 years ago 

শোকের মাসে খুব পছন্দের একটি গান কভার করেছেন।গানের মতো সত্যিই যদি বঙ্গবন্ধু বেচে থাকতো ধন্যবাদ দারুন এই গানটি আমদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনার গান গাওয়ার এই নতুন উদ্যোগকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা কেউই এখানে প্রফেশনাল কন্ঠশিল্পী নই। শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে বিনোদন দেয়ার উদ্দেশ্যেই গানগুলো গাওয়া। তাই আপনার কন্ঠে প্রথমবার গান শুনতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি পরবর্তী সময়ও খুব সুন্দর সুন্দর গানগুলো নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আমরা কেউ প্রফেশনাল কণ্ঠশিল্পী না । কিন্তু আমরা পরিবারের মত এখানে গান শেয়ার করতে পেরে নিজের কাছে বেশ ভালো লাগে ভাই। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কন্ঠে এই গানটা শুনে সত্যি খুব ভালো লেগেছে। আসলে খালি গলায় যে কোন গান গাইলে অনেক বেশি ভালো লাগে শুনতে। আপনি অনেক সুন্দর করে এই গানটা কভার করেছেন। আর আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ভাগ করে নিয়েছেন দেখে শুনে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা গান কভার করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। এরকম গানগুলো পরবর্তীতে ও শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

অবশ্যই আপু আপনারা অপেক্ষায় থাকেন আবারও সামনে নতুন সপ্তাহে নতুন একটি গান নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ।

 3 years ago 

আরে বাহ্ দারুন ছিল তো আপনার গান কভার। এই গানটা কিন্তু এমনিতে অনেকবার শোনা হয়েছিল। বিশেষ করে স্কুলে যখন ছিলাম তখন বিভিন্ন অনুষ্ঠানে এই গানটা শুনতাম। আর আপনি আপনার খালি গলায় সম্পূর্ণটা কভার করেছেন দেখে আমার তো ইচ্ছে করছে বারবার করে গানটি শুনতে। আপনার কন্ঠে কিন্তু পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর গানগুলো শুনতে চাই ভাই। খুব তাড়াতাড়ি শেয়ার করার অপেক্ষায় আছি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আসলে এই গানটি আমিও অনেকবার আমার স্কুল জীবনে গিয়েছি। আসলে এই গানটি ছোটবেলা থেকে আমার অনেক প্রিয় একটি গান। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38