গান // আমার মত এত সুখী নয়তো কারো জীবন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৯-২০২৩)

ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আমার মত এত সুখী নয়তো কারো জীবন। আসলে সকাল থেকে সব সময় বেশ ব্যস্ত সময় পার করতে হয়। তাই চেষ্টা করি প্রত্যেকদিন সকালবেলায় কিছু কাজ করার জন্য। আসলে সব থেকে বেশি ব্যস্ত সময় পার করতে হয় লেখাপড়ার জন্য। সকাল বেলায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে প্রাইভেটের উদ্দেশে রওনা দিয়েছিলাম। প্রাইভেট থেকে মেসে ফেরার পরে দেখি মোস্তাফিজুর মামা ফোন দিয়েছে। তারপরে মামার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম এবং দেখা করার জন্য বাইরে বের হলাম। তারপরে দুজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। হোটেল থেকে দুজন সমোচা বেশ মজা করে খেয়েছিলাম। আসলে বাইরের খাবার খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আসলে বাইরের খাবার খাওয়ার পরে পেটে খুব ডিস্টার্ব দেয় চেষ্টা করি একটু কম খাওয়ার জন্য তাও হয় না। তারপরে সেখান থেকে মেসে ফিরে ভাবলাম আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করা দরকার। তাই কিছুক্ষণ পরেই যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের পোস্ট নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক......


বেশ কিছুক্ষণ ধরে ভাবতেছিলাম কি পোস্ট করা যায়। তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল একটি গান রেকর্ডিং করা আছে সেটি যদি শেয়ার করা যায় তাহলে কেমন হয়। তাই আপনাদের মাঝে চলে আসলাম নিজের গলায় গাওয়া একটি গান শেয়ার করতে। আসলে গানটি আমি বেশ কিছুদিন আগেই গিয়েছিলাম পোস্ট শেয়ার করার জন্যই ইউটিউবে অনেকদিন আগেই পোস্ট করে রেখেছি কিন্তু আর আপনাদের মাঝে শেয়ার করে ওঠা হয়নি। তাই কি বিষয়ে পোস্ট লিখব মাথায় আসছিল না তাই আজকে গানটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি গানটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন গানের রিলিক্স গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।


গানের রিলিক্স

আমার মত এত সুখী নয়তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু,
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন,
নয়তো কারো জীবন।
বুকে ধরে যত ফুল ফোটালাম,
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম,
ভাগ্যের পরিহাস এরই নাম।
বুকে ধরে যত ফুল ফোটালাম,
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম,
ভাগ্যের পরিহাস এরই নাম।
কেন নিয়তির কাছে বারে বারে,
হেরে যায় মানুষ এমন।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন,
নয়তো কারো জীবন।
চারিদিকে নিরাশার বালুচর,
কি আশায় বেঁধেছি এই খেলাঘর,
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।
চারিদিকে নিরাশার বালুচর,
কি আশায় বেঁধেছি এই খেলাঘর,
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।
কেন মমতার টানে কেঁদে মরে,
বেদনার কথা এমন।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন।
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু,
আসবে আমার মরণ,
আমার মত এত সুখী নয়তো কারো জীবন।

গানের বিশেষ কিছু তথ্য


গানআমার মত এত সুখী নয়তো কারো জীবন
গীতিকারমোহাম্মদ রফিকউজ্জামান
কন্ঠশিল্পীখালিদ হাসান মিলু

Source

আসলে এই গানটি আমার অনেক প্রিয় একটি গান। আসলে যখন জীবনে প্রথম ভালোবাসা এসেছিল তখন এই গানটি বেশ প্রায় প্রতিনিয়ত শোনা হত। আসলে ভালোবাসা নিজের জীবনের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে তাও চেষ্টা করি এই গানটি সব সময় শোনার জন্য। আসলে প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট কম বেশি থাকে। আমার জীবনেও কিছুটা হয়তো দুঃখ আছে। তা চেষ্টা করি মাঝে মাঝে একটি করে গান গেয়ে নিজের মনকে সব সময় হাসিখুশি রাখার জন্য। আশা করি আজকের শেয়ার করা গানটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনাদের সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

রাজ্জাক অভিনিত এই গানটা ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছিল এখনো অনেক জনপ্রিয়। অনেক সুন্দর হয়েছে আপনাত কভার করা ধন্যবাদ ভাই।শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাগ্নে তুমি আজকে দারুন একটি গান কভার করেছ এই গানটা আমার অনেক ভালো লাগে। তোমার কন্ঠে গানটি বেশ ভালো হয়েছে কিন্তু আরেকটু ভালো সুর করতে হবে। যেহেতু তুমি প্রথম গাইছো তাই এমন হয়েছে। তবে ভবিষ্যতে যে ভালো করতে পারবে এটা আমার অনেক বিশ্বাস আছে। ধন্যবাদ তোমাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মামা চেষ্টা করেছি নিজের সাধ্যমত একটা গান শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি গান আজা আপনি আমাদের মাঝে নিজ কন্ঠে গেয়ে শুনিয়েছেন। বেশ ভালো লেগেছে আপনার কন্ঠে গানটি শুনতে। তবে গানের কন্ঠে কিছুটা লেগিংস রয়েছে তা কাটি আরো সুন্দরভাবে সামনের দিন থেকে অন্যান্য গান আমাদের মাঝে গেয়ে শোনাবেন আশা করি।

 3 years ago 

চেষ্টা করছি মামা প্রতি সপ্তাহে ভালো কিছু উপহার দেওয়ার জন্য দেখা যাক আস্তে আস্তে হয়ত ঠিক করে নিতে পারব।

 3 years ago 

খুবই সুন্দর একটি গান প্রকাশ করেছেন আপনি। এই গানটি আমি প্রায়ই শুনে থাকি। এই গান আমার অনেক পছন্দ। আর আজকে আপনার গলা থেকে এই গানটি শুনতে পেরে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি এই গানটি গেয়েছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি গান গেয়ে প্রকাশ করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎস প্রদান করার জন্য।

 3 years ago 

আসলেই ভাই, বাইরের খাবার খেতে বেশ ভালো লাগে, তবে পেটের কথা মাথায় রেখে সবসময় তা হয়ে ওঠে না। সে যাইহোক, আপনি যে এতো সুন্দর গান করেন সে কথা তো জানা ছিল না। আপনার গলায় গানটি শুনতে বেশ ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি বাইরের খাবার খেলে পেটে একটু বেশি সমস্যা দেখা দেয়। ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

গানটি খুব সুন্দর এবং সেই সুন্দর গানকে আবার আপনার মিষ্টি গলায় কাভার করেছেন দেখে আরও বেশি ভালো লাগলো ভাই। প্রতি সপ্তাহে একটি করে গান শেয়ার করলে আসলে পোষ্টের ভেরিয়েশন ও পোষ্টের কোয়ালিটি অনেক বাড়ে। অনেক ধন্যবাদ চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি আমার অনেক পছন্দের একটা গানের কভার করেছেন। এই গানটা শুনতে আমার অনেক ভালো লাগে। আমি তো বেশিরভাগ সময় এরকম গানগুলো শুনে থাকি। যদিও এখন সময়ের জন্য গান খুব একটা শোনা হয় না তবে মাঝে মাঝে শুনতে ভালো লাগে। আপনার কন্ঠ কিন্তু অনেক সুন্দর। আর এরকম সুন্দর কন্ঠে গানগুলো শুনতে খুব ভালো লাগে। পরবর্তীতেও আশা করছি এরকম গান শেয়ার করবেন।

 3 years ago 

এই গানটা আপনার বেশ পছন্দ জেনে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা বেশ পুরাতন একটা গান হলেও কিন্তু বেশ জনপ্রিয়। বাংলাদেশের নায়করাজ রাজ্জাকের অভিনীত একটা গান। আমারও বেশ পছন্দের। গানটা মোটামুটি ভালো কভার করেছেন ভাই। তবে একটু মাঝে মাঝে ছন্দপতন হয়েছে আমার মনে হয়েছে। তবে সুন্দর ছিল আপনার গানটা।।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি এই গানটি বেশ জনপ্রিয় একটি গান। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38